এক্সপ্লোর

Makar Sankranti 2024: সুগার রয়েছে ? পৌষ সংক্রান্তিতে মিষ্টি খেতে পারেন একটি শর্তে !

Makar Sankranti advice for diabetic patients: পৌষ পার্বণ মানেই মিষ্টির পার্বণ। এদিকে ডায়াবিটিস নিয়ন্ত্রণে রাখতে সুগার রোগীদের এসব খাওয়া মানা। কিন্তু এক শর্তে খাওয়া যেতে পারে।

কলকাতা: পৌষ সংক্রান্তি (Makar Sankranti 2024) মানেই পিঠে পুলির পার্বণ। আর দেখতে দেখতে সেই পার্বণের দোরগোড়ায় বাঙালি। কিন্তু উৎসবের খাবারের মধ্যে সবটাই তো মিষ্টি। যাদের সুগার রয়েছে তারা তাহলে কী করে খাবেন ? আনন্দ অনুষ্ঠানের দিন একটু মিষ্টি পদ খেলে সত্যিই কি বিপদ হবে ? এই বিষয়ে এবিপি লাইভের বিস্তারিত কথা বললেন ফর্টিস হাসপাতালের এনডোক্রিনোলজিস্ট চিকিৎসক সত্যম চক্রবর্তী।

পৌষ সংক্রান্তিতে ডায়াবিটিস রোগীরা কি মিষ্টি খেতে পারেন?

চিকিৎক সত্যম চক্রবর্তীর কথায়, ‘আনন্দ অনুষ্ঠানে একটু খাওয়াদাওয়া সবারই করতে ইচ্ছে করে। সেখানে বারণ করলে তা অমানবিক লাগে। কিন্তু, তার পরেও কিছু সময় ডায়াবিটিসের বেশ কিছু দিক মাথায় রাখা জরুরি। পিঠে, পুলি খেতেই পারেন। কিন্তু সবাই নয়। বরং ডায়াবিটিসের রোগীদেরও দুটি ভাগ রয়েছে।’

কেমন সেই ভাগ ? বিশদে বুঝিয়ে বললেন চিকিৎসক। সত্যমের কথায়,‘ডায়াবিটিস (Diabetes) রোগটি কতটা গুরুতর, তা প্রথমেই দেখে নিতে হবে। আমাদের কাছে মূলত দুধরনের রোগীরা আসেন। একদল রোগীর সুগার থাকলেও তাঁরা নিয়ম মেনে জীবনযাপন করেন। ফলে সুগার নিয়ন্ত্রণে থাকে। আরেক দল রোগীর ততটা নিয়ম মেনে জীবনযাপন করেন না। ফলে সারা বছর ধরেই সুগার নিয়ন্ত্রণের বাইরে থাকে। প্রথম  দলের রোগীরা চাইলে এক আধদিন পিঠে, পুলি খেতেই পারেন। এতে তেমন সমস্যা হয় না। কিন্তু দ্বিতীয় দলের রোগীরা তা পারেন না। তাতে শরীর খারাপ হওয়ার আশঙ্কা বেড়ে যায় অনেকটাই। এমনকি রোগীকে হাসপাতালে ভর্তিও করতে হতে পারে।’

কোন বিষয়টি মনে রাখা জরুরি?

অনেক সময় সুগার নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে হাসপাতালে রোগীকে ভর্তি করতে হয়। এক আধদিন মিষ্টি খেলে তেমন কোনও  ঘটনা ঘটার আশঙ্কা কি থাকে? চিকিৎসক এক্ষেত্রে মনে করিয়ে দিলেন একটি বৈজ্ঞানিক দিক। ‘সুগারের একটি গুরুত্বপূর্ণ নির্দেশক হল রক্তের HbA1c মাত্রা। এর মাত্রা যাদের ৫.৭ শতাংশের নিচে থাকে, সুগার নেই। যাদের রক্তে HbA1c মাত্রা ৬.৪ শতাংশের বেশি, তারা ডায়াবিটিস রোগী হন। এবারে কোনও রোগীর HbA1c মাত্রা বছরভর ৮-৯ শতাংশ থাকলে তার সুগার অনিয়ন্ত্রিত মাত্রায় রয়েছে। এটি বেশিরভাগ সময়ই অনিয়মিত জীবনযাপনের কারণে হয়। সেক্ষেত্রে তাদের পৌষ পার্বণ হলেও কিছু করার নেই। এই দিন মিষ্টি খেলে তাদের শারীরিক সমস্যা হতে পারে।’

তাই পৌষ পার্বণ হলেও বুঝেশুনে খেতে হবে মিষ্টি। যারা ইতিমধ্যে ডায়াবিটিসের জটিলতায় ভুগছেন, তাদের এই দিন মিষ্টি না খাওয়াই ভাল।  যাদের সুগার নিয়ন্ত্রণে, তারা অল্পবিস্তর মিষ্টি খেতেই পারেন। তবে হ্যাঁ, ব্যাপারটা ওই এক-আধদিন আনন্দের হিসেবেই!

আরও পড়ুন: Red Ant Chutney GI tag: লাল পিঁপড়েতে এমন কী জাদু ? কেনই বা এর চাটনি জিআই ট্যাগ পেল? খেতে হলে কীভাবেই বা রাঁধবেন

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget