এক্সপ্লোর

Mishti Dahi Recipe: চিনি পাতা দই বাড়িতে পাতুন, কী করলে জমাট হবে বেশি, স্বাদেও আহা !

Mishti Dahi Recipe At Home: চিনি পাতা মিষ্টি দই খেতে অনেকেই ভালােবাসেন। বাড়িতে এই দইটি কীভাবে পাতবেন জেনে নিন।

Mishti Dahi Recipe: মিষ্টি দইয়ের স্বাদ, শেষ পাতে যেন মন ভরিয়ে দেয়। কিন্তু দোকানের পাতা দইয়ের থেকেও বাড়িতে পাতা দইয়ের স্বাদ একেবারে আলাদা। বাড়িতে পাতা দই যেমন যত্ন দিয়ে তৈরি হয়, তেমনই হয় এর স্বাদ, জমাট বাঁধা ভাব। আর মিষ্টি দইয়ের জমাট বাঁধা ভাবটা না থাকলে খাওয়াটা যেন ঠিক জমে না। কিন্তু দোকানের দইয়ে অনেকসময় সেই জমাট ভাব থাকে না। ফলে খেতে ততটা ভাল লাগে না। এবার চাইলেই যে সবসময় জমাট বাঁধা দই পাওয়া যায়, তাও নয়।তাই বাড়িতেই বানিয়ে নিতে পারেন স্পেশাল জমাট বাঁধা মিষ্টি দই। এতে স্বাদের কমতি হবে না, তৃপ্তিও হবে ভরপুর।

মিষ্টি দই বাড়িতে পাতবেন কীভাবে ?

উপকরণ - ১ বড় কাপ চিনি, আধ কাপ টক দই, ২ লিটার দুধ।

পদ্ধতি

  • আধ কাপ টক দই থেকে প্রথমে জল ঝরিয়ে নিন। একটি ছাঁকনির উপর সারা রাত দই রেখে দিলেও জল বেরিয়ে যাবে। 
  • এবার দুধ জ্বাল দিতে বসিয়ে দিন। বেশি আঁচে হাতা দিয়ে দুধ লাগাতার নাড়তে হবে। 
  • দুধ ফুটতে ফুটতে ঘন লালচে হয়ে আসবে। এবার এর মধ্যে অর্ধেক কাপ চিনি মিশিয়ে দিন। 
  • এই অবস্থায় বার বার হাতা নাড়তে হবে। কারণ একবার সর পড়ে গেলে দই খেতে ভালো লাগবে না। 
  • মিষ্টি দই সাদা করতে হলে পুরো চিনি মেশাতে হবে।
  • যারা লাল দই খেতে ভালবাসেন, তাদের একটি ননস্টিক ফ্রাই প্যানে বাকি চিনিটা অল্প আঁচে বসিয়ে দিতে হবে।
  • খুব ধীর গতিতে চিনি গরম হলে এটি পুড়ে প্রথমে সোনালি ও পরে লালচে রং নেবে।
  • চিনি গলতে শুরু করলে এর মধ্যে দুধ মিশিয়ে ধীরে ধীরে নাড়তে থাকুন। 
  • ফের খানিকক্ষণ জ্বাল দিলে দুধ আরও কমে আসবে। এবারে নামিয়ে রাখতে হবে। দুধ সামান্য গরম এই অবস্থায় টক দই মেশান। 
  • মেশানোর আগে টক দই ভালো করে ফেটিয়ে নিতে হবে। দুধে খুব ভালো করে টক দই মিশে গেলেই আসল কাজ শেষ।
  • এবার আরেকটি বড় পাত্রে দুধ ঢেলে চাপা দিয়ে এককোণে রেখে দিন। ছয় থেকে আট ঘণ্টার মধ্যেই দই বসে যাবে।
  • পরিবেশনের আগে এর উপর অল্প কিসমিস ছড়িয়েও পরিবেশন করতে পারেন।

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন - Mustard Oil Ban: সর্ষের তেল নিষিদ্ধ কোন কোন দেশে, কেন ?

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Sugar Price Hike: হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
Independence Day: স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?

ভিডিও

BJP Inner Clash | খুঁটি পুজো নিয়ে বিবাদ, পার্কে ঝুলছে তালা! খাস কলকাতার বুকে বিজেপির 'গোষ্ঠীকোন্দল'!
Saokat Molla News : সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা যুক্ত করতে চায় NIA | ABP Ananda
Jadavpur University : হস্টেলে ঢুকে হামলার হুঁশিয়ারির পরে শবর্রী মুখোপাধ্যায়েরর ডিগবাজি!
ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget