এক্সপ্লোর

Mother's Day 2022: সামনেই মাদার্স ডে, কী ভাবে কাটাবেন দিনটা? রয়েছে নানা প্ল্যান

Mother's Day Celebration: মায়েদের অবদানকে সম্মান জানাতে বিশ্বজুড়ে পালিত হয় একটি বিশেষ দিন। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার পালিত হয় মার্দাস ডে । এই বছর ৮ মে পড়েছে মাদার্স ডে।

কলকাতা: জন্ম, বড় হয়ে ওঠা, প্রথম শিক্ষা। জন্ম থেকেই জীবনের সব গুরুত্বপূর্ণ মুহূর্তে জড়িয়ে থাকে মা। একটা গোটা দিনে মায়েদের অবদান মাপা যায় না ঠিকই, কিন্তু মায়েদের অবদানকে সম্মান জানাতে বিশ্বজুড়ে পালিত হয় একটি বিশেষ দিন। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার পালিত হয় মার্দাস ডে (Mother's Day)। এই বছর ৮ মে পড়েছে মাদার্স ডে। 

এই বিশেষ দিনটি নানা ভাবে উদযাপন করা যায়। কীভাবে করবেন? দেখে নেওয়া যাক তারই কয়েকটা উপায়। 

দিনভর মায়ের সঙ্গে:
রবিবার ছুটির দিন। সারাবছরই তো নিজের নানা প্ল্যানিং থাকে। এবার দিনটি কাটাতে পারেন মায়ের সঙ্গে। সারাদিন থাকুন, গল্প করুন। একাকীত্ব ছুঁতে পারবে না আপনার মাকে। অনেকের রবিবারও কাজ থাকে। সেক্ষেত্রে ছুটি নেওয়া সম্ভব না হলে, একটু দ্রুত অফিস থেকে ফেরার চেষ্টা করতে পারেন।

হাতে হাতে সাহায্য:
দিনভর নানা কাজে ব্যস্ত থাকেন মায়েরা। এই মাদার্স ডে-তে মায়ের কাজে সাহায্য করা যায়। সেটা ঘর সাফ করা হোক বা বাজার করা। কিংবা যেকোনও গৃহস্থালির কাজে সাহায্য করতে পারেন। 

নিজে হাতে রান্না:
ছোট থেকে তো মায়ের হাতে রান্না খেয়েই অভ্যস্ত প্রায় সকলেই। এই  দিনটা এই কাজ নিজের হাতে নিতেই পারেন। নিজে হাতেই আজ রান্না করতে পারেন। ভাল লাগবে আপনার মায়ের। 

যাওয়া যায় রেস্তরাঁয়:
রান্না না করলে রয়েছে আরও একটি উপায়। এদিনটা মায়ের সঙ্গে কোনও পছন্দের রেস্তরায়  লাঞ্চ বা ডিনার করতে পারেন। আগে থেকে টেবিল বুক করে রাখুন। 
 
সারপ্রাইজ:
যে কোনও সারপ্রাইজ দিতে পারেন। অনেকদিন ধরেই আপনাকে কিছু বলে আসছে আপনার মা। সেটা আপনি করছেন না। এই দিনে আপনি সেই কাজটা করে ফেলুন। চমক পেতে ভাল লাগে মায়েদেরও।

খুঁজে আনুন উপহার:
এমন কিছু জিনিস যা আপনার মায়ের খুবই পছন্দ। সেটা যদি আপনি জেনে থাকেন তাহলে তো সমস্যা নেই। না জানলে জেনে নিন। তারপর সেটা কিনে এনে চমকে দিতে পারেন। উপহার পেতে কার না ভাল লাগে। মায়ের থেকে তো ছোট থেকেই অনেক উপহার মেলে। এবার পাল্টা উপহার দেওয়ার পালা।

হাতে বানিয়ে:
কেনা উপহার তো রয়েইছে। কিন্তু হাতে বানানো উপহারের কোনও বিকল্প নেই। কোনও ছবি আঁকতে পারেন। বা কোনও কার্ড তৈরি করতে পারেন। নিজে মাথা খাটিয়ে কয়েক লাইন শুভেচ্ছাবার্তা হলে তো কথাই নেই। হাতে বানানো কার্ড পেলে খুশি হবেন মা।

বিশেষ কিছু:
ছোট থেকেই অনেক কষ্ট করে বড় করে তোলেন মা। তার জন্য নিজের স্বপ্নও বাতিল করতে পিছপা হন না। এমন কোনও স্বপ্ন বা এমন কোনও জিনিস যা হয়তো পছন্দ হলেও এতদিন করেননি আপনার মা। সম্ভব হলে এবার সেটা দিতে পারেন আপনার মাকে। হতে পারে কোনও জামা বা কোনও গয়না অথবা কোনও কিছু শেখার ইচ্ছে। সেটা জেনে থাকলে পূরণ করার চেষ্টা করতেই পারেন।   

ঘুরতে যাওয়ার প্ল্যান:
একদিনে ঘোরা হয় না। কিন্তু এদিন সেটা জানাতে তো ক্ষতি নেই। মাদার্স ডে উপলক্ষে একটা ট্যুর উপহার দেওয়া যায়। নিজে ছুটি জোগাড় করে মাকে নিয়ে বেড়াতে যাওয়া যায়। অথবা পরে বেড়ানোর দিন ঠিক হল। কিন্তু এদিন সব কিছু ঠিক করে জানিয়ে চমকে দিতে পারেন আপনার মাকে। 

হঠাৎ করে সিনেমা:
মাকে নিয়ে যেতে পারেন কোনও সিনেমা হলে। পছন্দের সিনেমা দেখার পাশাপাশি একসঙ্গে রেস্তরাঁয় খাওয়া-দাওয়াও সেরে ফেলতে পারেন।

আরও পড়ুন: গরমকালে হৃদরোগীদের যে যে নিয়মগুলি অবশ্যই মেনে চলা দরকার

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget