এক্সপ্লোর

Mumps : ভাইরাস-হানায় যন্ত্রণায় জেরবার, তলায় তলায় বিরাট ক্ষতি করতে পারে মাম্পস, কীভাবে রুখবেন

Mumps Treatment: ছোটবেলায় ভ্যাকসিন নেওয়া না থাকলে যে কোনও বয়সেই হানা দিতে পারে এ রোগ। আর তলে তলে এমন ক্ষতি করে চলে যেতে পারে, যা তখনই টের পাওয়া যায় না।

কলকাতা : মাম্পস ।  ছোটদের রোগ বলেই সাধারণত ধারণা। ঠিকই। তবে ছোটবেলায় ভ্যাকসিন নেওয়া না থাকলে যে কোনও বয়সেই হানা দিতে পারে এ রোগ। আর তলে তলে এমন ক্ষতি করে চলে যেতে পারে, যা তখনই টের পাওয়া যায় না। হয়ত অনেক বছর পরে জানান দিল সে - ক্ষতি। মাম্পস নিয়ে বিস্তারিত আলোচনায় বিশিষ্ট চিকিৎসক ডা. রুদ্রজিৎ পাল ।

একটি ভাইরাস ঘটিত সংক্রমণ। মাম্পস প্যারামাইক্সোভাইরাস নামক একটি ভাইরাসের আক্রমণে হয়। হালে মাম্পস, মিজলস ও রুবেলা - এই তিনটি রোগ প্রতিরোধ করে এমন ভ্যাকসিন একত্রে দেওয়া হয়, যাকে একসঙ্গে বলে এমএমআর। কিন্তু এই ভ্যাকসিন যাঁরা নেননি তাঁদের যেমন এই অসুখ হতে পারে, ভ্য়াকসিন নেওয়া থাকলেও হতে পারে। নেওয়া থাকলে রোগের প্রকোপ কম হয়। গত কয়েক মাস ধরে মাম্পসের প্রকোপ বৃদ্ধির কথা শিরোনামে এসেছিল। আর এই রোগ যেহেতু যে কোনও সময়ই হতে পারে তাদের সতর্ক থাকতেই হবে। বিশেষত যেসব বাচ্চারা স্কুলে যায়, তাদের। 

মাম্পস ছড়ায় লালা বা শ্লেষ্মার মাধ্যমে। তাই মাম্পস হয়েছে এমন কারও সংস্পর্শে আসা বা তার ব্যবহৃত জিনিস ব্যবহার করা সংক্রমণের ঝুঁকি বাড়ায়। যেসব বাচ্চাদের মাম্পস প্রতিরোধের জন্য একটি ভ্যাকসিন নেওয়া নেই, তাদের ভাইরাস ধরে ফেলে ঝট করে। 

মাম্পসের ভাইরাস  শরীরের যে কোনও অংশকেই আক্রমণ করতে পারে। তবে প্রাথমিক ভাবে দেখা যায়,  কানের নীচে এবং লালা তৈরির গ্রন্থিগুলিকে সংক্রমিত করে আগে। এই গ্রন্থিগুলিকে বলে প্যরোটিড গ্রন্থি । মাম্পস হানা দিলে এগুলি ফুলে উঠতে শুরু করে। প্রচণ্ড ব্যথা হয়। হাঁ করা যায় না। গা ফুলে বীভৎস আকার নেয়। সঙ্গে থাকে ধূম জ্বর।  এ হাম, মাম্পস এবং রুবেলা (এমএমআর)-র ভ্যাকসিন নেওয়া থাকলে এর ঝুঁকি অনেক কম। মার্কিন যুক্তরাষ্ট্রে বহু আগে থেকেই সর্বস্তরে এমএমআর ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। তাই সে-দেশে এ রোগের কথা তেমন শোনা যায় না। 

মাম্পসের প্রধান উপসর্গ গলা ও কানে অসম্ভব ব্যথা। সেই সঙ্গে গাল ফুলে যাওয়া। হাঁচি, কাশি, এবং প্রচণ্ড জ্বর হলেই সতর্ক হতে হবে। সেই সঙ্গে থাকবে প্রবল দুর্বলতা এবং প্রচণ্ড ক্লান্তি। পেশীতে যন্ত্রণা এবং শরীরের ব্যথা থাকতেই পারে। কষ্ট হবে গিলতে। 

যার মাম্পস হয়েছে, তার কাশি, হাঁচি বা কাছাকাছি কথা বলা থেকেও রোগ ছড়াতে পারে। এছাড়া কোনও বাচ্চার মাম্পস হলে, তাকে চুমু খেলেও মাম্পস ছড়িয়ে পড়ে। সেই সঙ্গে বাচ্চাকে বারবার সতর্ক করতে হবে, কারও মুখ লাগানো টিফিন, জল বা কাপ সে যেন ব্যবহার না করে। এমনকী একই রুমাল ব্যবহার, চামচ বা কাঁটার ব্যবহারও এই রোগ বহন করে নিয়ে যায়। বাচ্চাদের এই মেলামেশা তো বন্ধ করা কঠিন। তাই মাম্পসের উপসর্গ থাকলে সেই বাচ্চাকে স্কুলে পাঠানো বন্ধ করতে হবে, যতদিন না তার অসুখ এক্কেবারে সারে। 

মাম্পস ভাইরাস ঘটিত রোগ। এর কোনও ওষুধ নেই। ডাক্তাররা চিকিৎসা করেন উপসর্গ দেখে দেখে। কারও সেকেন্ডারি ইনফেকশন হলে অ্য়ান্টিবায়োটিক দেওয়া হয়। 

মাম্পসের উপসর্গ ভিত্তিক চিকিৎসা সপ্তাহ দুয়েকের মধ্যে রোগের নিরাময় করতে পারে। কিন্তু খুব বিরল হলেও, এই অসুখ ছেলেদের ক্ষেত্রে অণ্ডকোষে ও মেয়েদের জরায়ুতে এমন ক্ষতি করতে পারে, যা টের পাওয়া যায় প্রজননের বয়স হলে। কোনও কোনও ক্ষেত্রে দেখা যায় কোনও পুরুষ বা মহিলার ফার্টিলিটিই নষ্ট করে দিল মাম্পসের ভাইরাস। 
তবে তা খুবই কম ক্ষেত্রে। 

তাই মাম্পসের টিকা নিন। ছোটবেলায় নেওয়া না হয়ে থাকলে বড় বয়সেও নেওয়া যায়। চিকিৎসকের পরামর্শ নিন। 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More

সেরা শিরোনাম

Cancer: সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
Plague in Russia: নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
Heart Disease : শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ
শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget