এক্সপ্লোর

Nail Care Tips: লম্বায় একটু বাড়লেই ভেঙে যায় নখ, কেন এমন হয়? এই সমস্যা কীসের ইঙ্গিত দেয়?

Nail Care: অনেকের ক্ষেত্রেই দেখা যায়, নখ সামান্য বেড়ে গেলেই ভেঙে যাচ্ছে। কোনওভাবেই নখ বাড়তে চায় না। ক্যালশিয়ামের অভাবে এই সমস্যা দেখা দিতে পারে।

Nail Care Tips: অনেকের ক্ষেত্রেই দেখা যায় লম্বায় একটু বেড়ে যাওয়ার পরেই ভেঙে যায় নখ। অনেক কারণে এই সমস্যা লক্ষ্য করা যায়। তার মধ্যে একটি হল আমাদের শরীরে ক্যালশিয়াম এবং আয়রনের ঘাটতি। এছাড়াও অতিরিক্ত জল ঘাঁটলেও নখ দুর্বল হয়ে যেতে পারে। নখ ভেঙে যাওয়ার এই লক্ষণ, অবহেলা করবেন না। আমাদের শরীরে বিভিন্ন প্রয়োজনীয় উপকরণের ঘাটতি হলে এভাবে নখ ভেঙে যেতে পারে। এমনকি শরীরে বিশেষ কিছু রোগ বাসা বাঁধলেও তা জানান দেয় নখ ভেঙে যাওয়ার এই লক্ষণ। তাহলে চলুন জেনে নেওয়া যাক নখ ভেঙে যাওয়ার এই লক্ষণ আদতে কীসের ইঙ্গিত দেয়। আর আপনার নখ খুব ভঙ্গুর হলে, একটুতেই ভেঙে গেলে, অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। 

  • আমাদের শরীরে আয়রনের ঘাটতি হলে নখ ভেঙে যেতে পারে। নখ ভঙ্গুর প্রকৃতির হয় এই মিনারেলসের ঘাটতির ফলে। 
  • ক্যালশিয়ামের অভাবেও নখ ভেঙে যেতে পারে সামান্য একটু বড় হলেই। তাই সতর্ক থাকুন। 
  • অ্যানিমিয়া অর্থাৎ রক্তাল্পতায় আক্রান্ত হলে, তাঁদের ক্ষেত্রেও নখ ভঙ্গুর প্রকৃতির হয়। 
  • লিভারের গুরুতর সমস্যা দেখা দিলে তারও ইঙ্গিত দেয় নখ ভেঙে যাওয়ার এই লক্ষণ। 

অনেকের ক্ষেত্রেই দেখা যায়, নখ সামান্য বেড়ে গেলেই ভেঙে যাচ্ছে। কোনওভাবেই নখ বাড়তে চায় না। ক্যালশিয়ামের অভাবে এই সমস্যা দেখা দিতে পারে। তবে শরীরে শুধু ক্যালশিয়ামের ঘাটতি হলেই যে নখ ভেঙে যাবে তা কিন্তু নয়। আরও একাধিক কারণ রয়েছে নখ ভঙ্গুর প্রকৃতির হওয়ার। ঠিক কী কী কারণে নখ ভেঙে যেতে পারে, জেনে নিন।

  • অনেকসময় অনেক ওষুধের প্রভাবেও নখ ক্ষয় হয়ে যায়। তার ফলে দ্রুত ভেঙে যায় নখ। তাই এই ব্যাপারেও সতর্ক থাকা জরুরি। যদি দেখেন আপনার একটা ওষুধ চালু হয়েছে এবং তা খাওয়া শুরু করার পর থেকেই নখ সহজে ভেঙে যাওয়ার সমস্যা দেখা দিয়েছে, তাহলে অবশ্যই চিকিৎসকের সঙ্গে আলোচনা করুন।
  • অনেকেরই দাঁত দিয়ে নখ কাটার অভ্যাস থাকে। এর জেরেও নখ ভঙ্গুর প্রকৃতির হয়। তার ফলে নখ সহজে ভেঙে যায়। এছাড়াও দাঁতে নখ কাটার অভ্যাস থাকলে নখে ইনফেকশনও হতে পারে আপনার।
  • আজকাল অনেকেই ঘনঘন নেল-আর্ট করান। এর জেরেও নখের ক্ষয় হয়। নখ সহজে ভেঙে যেতে পারে। তাই নেল আর্ট করালেও খুব ঘনঘন করাবেন না। অন্যদিকে অনেকে নেক এক্সটেনশন করান। এর জেরেই ভঙ্গুর প্রকৃতির হয়ে যেতে পারে আপনার নখ। 

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন। 

সেরা শিরোনাম

Cancer: সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
Plague in Russia: নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
Heart Disease : শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ
শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget