এক্সপ্লোর

National Suicide Prevention Week 2021: শুরু হল বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ সপ্তাহ, জেনে নিন কিছু বিশেষ তথ্য

কোন কোন লক্ষণ দেখে বুঝতে পারবেন যে, কারও মনে আত্মহত্যার চিন্তা ঘুরপাক খাচ্ছে? তাও জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

কলকাতা : আত্মহত্যা (Suicide)। কথাটার মধ্যেই লুকিয়ে রয়েছে এর অর্থ। নিজের জীবনটাকে নিজের হাতেই শেষ করে দেওয়া। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, যখন কোনও মানুষের মধ্যে চরম হতাশা দেখা দেয়, যখন কোনও ব্যক্তি জীবনে বেঁচে থাকার আর কোনও রাস্তা খুঁজে পান না, তখনই আত্মহত্যার মতো চরম সিদ্ধান্ত নিয়ে থাকেন। আজ থেকে শুরু হচ্ছে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ সপ্তাহ।

আমরা কেউ কখনওই চাই না, আমাদের প্রিয়জন কেউ আত্মহত্যার মতো চরম কোনও সিদ্ধান্ত নিক। জীবনে যতই কঠিন সময় আসুক না কেন, সেই কঠিন সময়কে পেরনোর ক্ষমতাও আমাদের রয়েছে। তাই যত কঠিন সময় আসুক, যত কঠিন সমস্যার মধ্যে দিয়ে যেতে হোক না কেন, সমাধানের রাস্তা খুঁজলে একটা না একটা ঠিকই পাওয়া যাবে। এর জন্য কাছের মানুষের সঙ্গে কথা বলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। জানাচ্ছেন, যখন কেউ বুঝতে পারছেন যে, তাঁর কাছের মানুষটি খুব সমস্যার মধ্যে রয়েছেন। তখন তাঁর সঙ্গে আরও বেশি করে কথা বলুন। কথা বললে অনেক সমস্যার সমাধানের রাস্তা বের হয়। এছাড়াও, কখনও যদি কেউ আত্মহত্যা করতে যাচ্ছে, এমন ঘটনা জানা যায়, তাহলে সঙ্গে সঙ্গে অন্যান্য কাছের মানুষদের জানানোর পরামর্শ দিচ্ছেন তাঁরা।

কোন কোন লক্ষণ দেখে বুঝতে পারবেন যে, কারও মনে আত্মহত্যার চিন্তা ঘুরপাক খাচ্ছে? তাও জানাচ্ছেন বিশেষজ্ঞরা। যাতে আমরা আমাদের কাছের মানুষদের এমন চরম সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত রাখতে পারি।

১. যদি কেউ সারাক্ষণই আত্মহত্যার কথা বলেন। যেমন- আমি নিজেকে শেষ করে দেবো কিংবা খুব ভালো হত যদি আমি না জন্মাতাম এমন কিছু।

২. কেউ যদি আচমকাই সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নেন এবং একা থাকতে চান।

৩. সারাক্ষণই মেজাজ পরিবর্তন হলে। কখনও মারাত্মক রেগে যাচ্ছে তো কখনও কেঁদে ভাসিয়ে দিচ্ছে।

৪. অবসাদগ্রস্থ হয়ে থাকলে।

৫. অত্যধিক পরিমাণে মাদক কিংবা অ্যালকোহলের নেশায় জড়িয়ে পড়লে।

৬. কারও মধ্যে যদি আচমকাই খাওয়া, শোওয়া কিংবা ঘুমের রুটিন বদলে যায়।

৭. কেউ যদি হঠাতই জীবন বাজি রেখে কিছু করতে থাকেন। যেমন- অত্যধিক গতিতে গাড়ি চালানো কিংবা বাজি ধরে অত্যধিক মদ্যপান।

এমন লক্ষণ যদি কারও মধ্যে দেখা যায়, তাহলে তখনই তাঁর সঙ্গে কথা বলার পরামর্শ দিচ্ছেন মনোবিদরা। পাশাপাশি প্রয়োজনে চিকিৎসকের সঙ্গেও পরামর্শ করতে বলছেন তাঁরা।

 

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসা পদ্ধতি ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
Cyclospora Outbreak : ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?
ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ

ভিডিও

Suvendu Adhikari | পশ্চিমবঙ্গে টেক্সটাইল শিল্প গড়তে আগ্রহী কেন্দ্রীয় অর্থমন্ত্রী: মুখ্যমন্ত্রী
Abhijit Sarkar | অভিজিৎ সরকারকে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১ | ABP Ananda LIVE
Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget