এক্সপ্লোর

Special Mix Veg Dal Benefits: এক ঢিলে ৪ রোগ ! সিজন চেঞ্জে পাতে রাখুন ‘বিশেষ’ সবজির ডাল

Special Mix Veg Dal Health Benefits: সিজন চেঞ্জের সময় শরীর খারাপের আশঙ্কা বেশি। তাই এই সময় পাতে রাখতে পারেন এই বিশেষ সবজির ডাল।

কলকাতা: ডাল তো বানিয়েই থাকেন। কিছু বিশেষ সবজি মেশালেই কিন্তু এর গুণ অনেকটা বেড়ে যায়। তেমনই একটি ডালের রেসিপি রইল এখানে।

উপকরণ - হাফ কাপ মুগ ডাল, ১ পেঁয়াজ কুচো, ২ রসুনের কোয়া কুচোনো, ১ কাঁচালঙ্কা, অর্ধেক চা চামচ আদা, একটা তেজপাতা, পরিমাণমতো নুন, এক টেবিল চামচ সাদা তেল, ১ কেটে রাখা গাজর, ১ ক্যাপসিকাম, ১ ছোট কেটে রাখা ব্রকলি ও হাফ কাপ কড়াইশুঁটি, অর্ধেক চা চামচ হলুদ, ১ চা চামচ জিরে গুঁড়ো, ১ চা চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো।

কীভাবে রাঁধবেন

  • একটি প্রেশার কুকারে প্রথমে কিছুটা মুগ ডাল নিয়ে সিদ্ধ করে নিন। মোটামুটি ১০ মিনিট মতো সময় লাগবে এটি সিদ্ধ করতে। মাঝারি আঁচে দুটি হুইসল উঠলে আঁচ নিভিয়ে দিতে পারেন। এবার আলাদা একটি কড়াইয়ে প্রথমে মাঝারি আঁচে তেল গরম করে নিন। 
  • এবার তেজপাতা, জিরে গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নেড়ে নিতে হবে। এর পর এতে কাঁচালঙ্কা, আদা, পেঁয়াজ কুচো, রসুনের কোয়া কুচোনো দিয়ে দিতে হবে। 
  • কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এতে হলুদ গুঁড়ো ও নুন দিয়ে দিন। সব মশলা কষানো হয়ে গেলে এবার এতে এক এক করে কেটে রাখা সবজিগুলি দিয়ে দিতে হবে। 
  • এবার ঢাকনা দিয়ে সবজি সিদ্ধ করে নিতে হবে। সবজি সিদ্ধ হয়ে এলে এতে সিদ্ধ করে রাখা ডালটি দিয়ে দিতে হবে। শেষে এতে লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো কিছুটা নেড়ে নামিয়ে নিতে হবে।

কেন খাবেন সবজির ডাল ?

কোশের অক্সিডেটিভ স্ট্রেস কমায় - এই ডালের প্রতিটি সবজিই প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টে পূর্ণ। এই অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে। এর ফলে ক্যানসারের মতো রোগেরও ঝুঁকি কমে।

সুগার নিয়ন্ত্রণে রাখে - গাজর, ক্যাপসিকাম ও কড়াইশুঁটির মতো সবজিতে ক্যালোরির পরিমাণ কম। ফলে সুগার লেভেল কবজায় থাকে।

চোখ ভাল রাখে - গাজর, ক্যাপসিকামের মধ্যে বিটাক্যারোটিন, ভিটামিন ই থাকে। চোখ ভাল রাখতে যা বিশেষভাবে জরুরি।

ব্রেনের স্বাস্থ্য ভাল রাখে - ব্রেনের স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য করে গাজর, ক্যাপসিকামের মতো সবজিগুলি। এর ফলে বয়সের সঙ্গে সঙ্গে স্নায়ু কোশের ক্ষতি হয় না।

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন - Pistachio Benefits: পেটের ঝামেলা ভোগাবে না আর, এই বাদামে ভাল থাকবে চোখ, হার্ট

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
PF Insurance : EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
Gold Price : এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
Cyclone Alert: ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?

ভিডিও

Nandigram Congress Candidate Arrested News: উপনির্বাচনের আগেই নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী গ্রেফতার
ISF News : ECI সম্পূর্ণ সরকারের কুক্ষিগত হয়ে গণতন্ত্রের কণ্ঠরোধ করছে : নন্দীগ্রামের ISF প্রার্থী
Adhir Ranjan Chowdhury News : 'বিনা খেলোয়াড়ে মাঠে নেমে তো খেলা যায় না', মমতার উদ্দেশ্যে বললেন অধীর
Kunal Ghosh on Nandigram Congress Candidate Arrest |
Shankar Ghosh : 'তৃণমূল কংগ্রেস নামক রাজনৈতিক দলের বিসর্জন হয়ে গিয়েছে', বললেন শঙ্কর ঘোষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Shatarup Ghosh: 'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
PF Insurance : EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
Gold Price : এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
Cyclone Alert: ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
UPI Charges: ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
EPF Ceiling Hike: ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
Sridevi: শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
Healthy Eating: কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
Embed widget