এক্সপ্লোর

Health Tips: সাধারণ কাশি না টিবির কাশি ? চেনার উপায় ? কাদের ঝুঁকি বেশি

Normal Cough or TB Cough: সাধারণ কাশি হয়েছে না টিবির কাশি ? তা বোঝার উপায় কী ?

কলকাতা: কাশির নানা ধরন হয়। একেক রোগে একেকরকম কাশি হয়। শুধুই সর্দিকাশিতেই কাশি আটকে থাকে না। এর থেকেও মারাত্মক রোগের লক্ষণ হতে পারে কাশি। যেমন ফুসফুসের কঠিন রোগেও কাশির লক্ষণ দেখা দেয়। ক্যানসার, টিউবারকিউলোসিস রোগেও কাশি হতে পারে আক্রান্ত ব্যক্তির। কিন্তু কোন কাশি কোন রোগের লক্ষণ তা বোঝার উপায় কী ? কোন কাশি টিউবারকিউলোসিসের লক্ষণ তা জানার উপায় কী ? বিশদে জেনে নেওয়া যাক।

টিউবারকিউলোসিসের কাশির লক্ষণ 

  • টিউবারকিউলোসিসের কাশি তিন সপ্তাহের বেশি সময় ধরে স্থায়ী হয়। এছাড়াও, কাশির কফের সঙ্গে রক্ত বেরিয়ে আসতে পারে।
  • রোজকার কাজ করার শক্তি পাওয়া যায় না। প্রচন্ড দুর্বল লাগে। এমনকি অল্প কাজ করেই হাঁপিয়ে পড়ার মতো অনুভূতি হতে পারে।
  • শুধুই কাশি হবে না। কাশির সঙ্গে শরীরের তাপমাত্রা বেশি থাকবে।
  • রাতের দিকে ঘাম হওয়ার প্রবণতা দেখা যায়।
  • খিদে কমে যেতে পারে।
  • ওজন কমে যেতে পারে তরতরিয়ে।
  • সাধারণভাবে সারাদিনই শরীর খারাপ লাগে। অসুস্থতার ভাব যেন কাটতেই চায় না।
  • ছোটদেরও টিউবারকিউলোসিস হতে পারে। তাদের ক্ষেত্রেও ওজনের সমস্যা দেখা দেয়।

টিবি ছড়িয়ে পড়তে পারে শরীরের অন্যান্য অংশেও

টিবি শরীরের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়তে পারে। বিভিন্ন অঙ্গে এই কারণে বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দিতে পারে। 

  • শরীরের মধ্যে থাকা বিভিন্ন গ্রন্থিগুলি ফুলে যেতে পারে।
  • গায়ে প্রচন্ড ব্যথা হতে পারে। 
  • শরীরের বিভিন্ন জয়েন্ট ফুলে ব্যথা হওয়ার আশঙ্কা থাকে।
  • পেটে প্রচন্ড ব্যথা হতে পারে।
  • কোষ্ঠকাঠিন্যের সমস্য়াও টিবি রোগের একটি লক্ষণ।.
  • প্রচন্ড মাথাব্যথা ও ঠিকমতো সিদ্ধান্ত নিতে না পারার সমস্যাও দেখা দেয় টিবি রোগে।
  • এছাড়াও, শরীরের বিভিন্ন অঙ্গ যেমন হাত, পায়ে র‌্যাশ হওয়ার ঝুঁকি থাকে। 

কাদের টিবি হওয়ার আশঙ্কা থাকে ?

  • টিবি হয়েছে এমন কোনও ব্যক্তির সংস্পর্শে এলে টিবি রোগের আশঙ্কা অনেকটাই বেড়ে যায়।
  • কিছু ক্ষেত্রে টিবির ব্যাকটেরিয়া শরীরে থাকলেও লক্ষণ ফুটে ওঠে না। অর্থাৎ ওই ব্য়ক্তি টিবি রোগে আক্রান্ত হন না। এমন ব্যক্তির সংস্পর্শে দীর্ঘদিন থাকলে টিবি হতে পারে।
  • রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে গেলে টিবি হওয়ার আশঙ্কা থাকে।

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন - Health Tips: ইন্টারমিটেন্ট ফাস্টিংয়েই বাড়ছে হার্টের বিপদ ?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget