এক্সপ্লোর

Omega 3 fatty acid : ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডই বাঁচাতে পারে ফুসফুসকে !

Omega 3 fatty acid in pulmonary fibrosis: শীতের সময় ফুসফুসের সমস্যা এমনিই তুঙ্গে থাকে। তার উপর দূষণের সমস্যা ও ধূমপানের কুঅভ্যাস। এই অবস্থায় ফুসফুসের রক্ষক হতে পারে একটি বিশেষ খাদ্য উপাদান।

কলকাতা: শীতের সময় বাতাসে দূষণের পরিমাণ বেড়ে যায়। অন্যদিকে এই সময় শ্বাসকষ্টজনিত নানা সমস্যার বাড়বাড়ন্ত দেখা যায়। এর মধ্যেই বিস্তর মানুষের রয়েছে ধূমপানের নেশা। যা ফুসফুসের সমস্যা আরও বাড়িয়ে দিতে পারে। এবার একটি নির্দিষ্ট খাদ্যগুণই সেই সমস্যা থেকে রেহাই দিতে পারে। আমেরিকার ইউনিভার্সিটি অব শিকাগোর একটি গবেষণায় দেখা গিয়েছে তেমনটাই। 

কে হবে ফুসফুসের রক্ষক!

ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডই (Omega 3 Fatty acid) বাঁচাতে পারে ফুসফুসকে। সম্প্রতি ফুসফুসের একটি জটিল রোগ পালমোনারি ফাইব্রোসিস নিয়ে গবেষণা করেন ভার্জিনিয়া স্কুল অব মেডিসিনের বিশেষজ্ঞ চিকিৎসক জন কিম। ওই গবেষণায় দেখা গিয়েছে, ফুসফুসের বেহাল দশা অনেকটাই সামাল দিতে পারে এই বিশেষ ধরনের ফ্যাটি অ্যাসিড। তবে এই পালমোনারি ফাইব্রোসিস আদতে কী? কেনই বা এই রোগটি হয়? বিশদে জেনে নেওয়া যাক।

পালমোনারি ফাইব্রোসিসের (Pulmonary fibrosis) কেন হয়

আমাদের ফুসফুসের ভিতর অসংখ্য ছোট ছোট বায়ুথলি থাকে। সেগুলিকে অ্যালভিওলি বলা হয়। এগুলির মধ্যে অনবরত অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড দেওয়া নেওয়া চলতে থাকে। অ্যালভিওলির মাঝে মাঝে থাকে একটি বিশেষ যোগাযোগের পথ। যাকে বিজ্ঞান ক্যাপিলারি নেটওয়ার্ক বলে। পালমোনারি ফাইব্রোসিসে এই যোগাযোগের অঞ্চলগুলি নষ্ট হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় অ্যালভিওলি। এর ফলে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড আদান প্রদান ঠিকমতো হয় না। পালমোনারি ফাইব্রোসিসের মূল কারণ ধূমপান। এছাড়াও, কার্ডিয়োভাসকুলার রোগ (Cardiovascular disease) অর্থাৎ হার্টের সমস্যা থাকলে এই রোগ হওয়ার আশঙ্কা রয়েছে।

কী বলছেন গবেষক?

অন্যতম প্রধান গবেষক ও চিকিৎসক জন কিম জানান রক্তে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের পরিমাণ যত বাড়ে, ততই এই রোগের আশঙ্কা কমে। সাধারণত এই রোগ হলে দ্রুত ফুসফুস প্রতিস্থাপন করতে হয়। ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের কল্যাণে তার আর দরকার হয় না। প্রতিস্থাপন ছাড়াই রোগী বেশিদিন বাঁচতে পারেন।

ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের এমন কী গুণ?

সাধারণত সামুদ্রিক মাছ যেমন স্যামন, ডিম, আখরোট, সোয়াবিন, বাদামের মধ্যে এই বিশেষ ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়। হার্টের স্বাস্থ্য ভালো রাখতে এই ফ্যাটি অ্যাসিড বিশেষ কাজ দেয়। তবে বর্তমান গবেষণা বলছে ফুসফুসের জটিল রোগ সারাতেও ওস্তাদ এটি। তবে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড কীভাবে ফুসফুস ভাল রাখে, তা এখনও জানা যায়নি। এই নিয়ে আরও গবেষণার প্রয়োজন আছে বলে জানিয়েছেন গবেষক।

আরও পড়ুন: Dementia for hearing loss: কানে কম শুনছেন ? ডিমেনশিয়ার আশঙ্কা বাড়ছে অজান্তেই ! আর কী বলছে গবেষণা

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dengue Vaccine : ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের
Dengue Disease : ৪-৬০ বছর বয়সীদের ডেঙ্গি ঠেকাতে বড় পদক্ষেপ ভারতের, QDENGA-কে ছাড়পত্র
৪-৬০ বছর বয়সীদের ডেঙ্গি ঠেকাতে বড় পদক্ষেপ ভারতের, QDENGA-কে ছাড়পত্র
Measles Outbreak : ঝড়ের গতিয়ে ছড়াচ্ছে হাম, 'শয়ে শয়ে মৃত্যু', আক্রান্ত বহু শিশু, ত্রস্ত বাংলাদেশ
ঝড়ের গতিয়ে ছড়াচ্ছে হাম, 'শয়ে শয়ে মৃত্যু', আক্রান্ত বহু শিশু, ত্রস্ত বাংলাদেশ

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget