এক্সপ্লোর

IS Militants: ধৃত জঙ্গিদের ডায়েরিতে কীসের শপথ? আরও লিঙ্কম্যানের খোঁজ?

Kolkata: এসটিএফ সূত্রে খবর, ধৃত ২ জন, সৈয়দ ও সাদ্দামের ডায়েরিতে শপথবাক্য মিলেছে।

আবির দত্ত, কলকাতা: কলকাতা থেকে যে ২ জন আইএস জঙ্গি ধরা পড়েছিল। তাদের জেরা করে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য। ওই দুজনের কাছ থেকে ডায়েরি উদ্ধার হয়েছিল। সেখান থেকেই মিলেছে তথ্য। 

আইএসের হয়ে শপথ:
সূত্রের খবর, আইএসের হয়ে শপথ নিয়েছিল ধৃত ২ জঙ্গি। এসটিএফ সূত্রে খবর, ধৃত ২ জন, সৈয়দ ও সাদ্দামের ডায়েরিতে শপথবাক্য মিলেছে।

ভিনরাজ্যে খোঁজ?
দ্বিতীয় হুগলি সেতু থেকে ধাওয়া করে টিকিয়াপাড়ায় গ্রেফতার করা হয় ২ সন্দেহভাজনকে। এই দুজন জঙ্গি সন্দেহভাজনকে ধরার পরেই আরও এক আইএস-লিঙ্কম্যানের খোঁজে ভিনরাজ্যে গেল এসটিএফ।

সক্রিয় এনআইএ:
২ সন্দেহভাজন আইএস জঙ্গি ধরা পড়ার পরেই সক্রিয় এনআইএ (NIA)। কী উদ্দেশ্যে ঘাঁটি গেড়েছিল সন্দেহভাজন জঙ্গিরা, জানতে লাগাতার জেরা চলছে। লালবাজারের শীর্ষ কর্তাদের সঙ্গে কথা বলেছে NIA, ধৃত ২ জনকেও জেরা করল এনআইএ। ধৃতদের নেপথ্যে আরও কারা? মডিউলের জাল কতদূর পর্যন্ত ছড়িয়ে? 
ধৃত ২ সন্দেহভাজন জঙ্গিকে নিজেদের হেফাজতে চাইতে পারে এনআইএ।

কী বলছেন বিশেষজ্ঞরা:
অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার দেবাশিস দাস বলেন, 'ISIS-এর যে পরিকল্পনা, তাতে ভারতে নাশকতা চালানো এবং ভারতে জঙ্গি সংগঠন গড়ে তোলার চেষ্টা চলছে। STF যে এদের ধরেছে এটা সাধুবাদ জানানোর মতো। এরা যেভাবে কাজ করে তাতে এরা যে খুব বড় চাঁই ধরিয়ে দিতে পারবে এমন না। ছোট ছোট মডিউলে কাজ হয়। তবে এদের থেকে ভাল করে কথা বের করতে হবে। বহু তথ্য় জানা সম্ভব। ২ জন যে ধরা পড়ল, এটাও মানতে হবে যে ২০০ জন আরও রয়েছে যারা ধরা পড়ছে না। তাই আরও সতর্ক হতে হবে।' অবসরপ্রাপ্ত কর্নেল পৃথ্বীরঞ্জন দাস বলেন, 'এদের উপর নজরদারি রাখতে গিয়ে অনেকসময় নানা বিড়ম্বনায় পড়েছি। সেক্ষেত্রে এসটিএফ যে দুজনকে ধরল, তার জন্য এসটিএফকে সাধুবাদ জানাই। কিন্তু সামগ্রিক ভাবে আমাদের ইনটেলিজেন্স নেটওয়ার্ক দুর্বল। রাজ্যের প্রশাসন ততটা গা লাগায় না।' জঙ্গি কার্যকলাপ রোখার জন্য সারা দেশে ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টার চালুর জন্য সওয়াল করেছেন তিনি। এই কাজের জন্য পুরো পরিকল্পনাও ইতিমধ্যেই তৈরি হয়েছে বলে জানান তিনি। অবসরপ্রাপ্ত কর্নেল পৃথ্বীরঞ্জন দাস বলেন, 'এক্ষেত্রে পুরো পেশাদারিত্ব নিয়ে সারা দেশে ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টার যদি চালু হয়, তাহলে এদের মতো লোকজনকে দ্রুত ধরা যাবে।'

আরও পড়ুন: 'যাদের পাকা বাড়ি, তারা পাচ্ছে, যাদের মাথায় ছাদ নেই, তারা পাচ্ছে না,' বিস্ফোরক দেব

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nadia News : তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
Annapurna Yojana : 'যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের
'যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget