এক্সপ্লোর

Painkiller Medicine :ব্যথাযন্ত্রণায় যখন-তখন খান পেনকিলার? বারোটা বাজতে পারে হার্ট-কিডনির! চিকিৎসকদের চাঞ্চল্যকর দাবি

চিকিৎসকদের মতে, অনেকেই ছোটখাটো সমস্যার জন্য পেনকিলার খান। কিন্তু পরে এর ক্ষতি জানান দেয়। 


ব্যথা-যন্ত্রণা হোক বা জ্বর-জারি, যখন-তখন প্য়ারাসিটামল খাওয়ার অভ্যেস অনেকেরই। প্রেসক্রিপশন ছাড়াই মুড়িমুড়কির মতো পানকিলার বা প্যারাসিটামল খাওয়ার অভ্যেস অনেকেরই। মাথাব্যথা থেকে পিঠে ব্যথা, কোথাও আঘাত পেয়ে ব্যথা থেকে রোজকার ব্যথাযন্ত্রণা, একটু স্বস্তি পেতে পেনকিলার খেয়ে নেন অনেকেই। কিন্তু এই অভ্যেস কতটা ক্ষতিকারক হতে পারে, তা হয়ত জানেন না অনেকেই। গবেষণা বলছে, ডাক্তারের পরামর্শ ছাড়া পেনকিলার খাওয়া কতটা বিপদ ডেকে আনতে পারে। চিকিৎসকরা মনে করছেন, মুড়ি মুড়কির মতো,  দীর্ঘ সময় ধরে ব্যথানাশক ওষুধ খেলে হার্টের ক্ষতি অনিবার্য। চিকিৎসকদের মতে, অনেকেই ছোটখাটো সমস্যার জন্য পেনকিলার খান। কিন্তু পরে এর ক্ষতি জানান দেয়। 

গবেষকদের মতে, ব্যথানাশক ওষুধ, বিশেষ করে আইবুপ্রোফেন, ডাইক্লোফেনাক বা ন্যাপ্রোক্সেন, শরীরের প্রদাহ এবং ব্যথা কমায়। কিন্তু এই ওষুধগুলির পার্শ্বপ্রতিক্রিয়া পড়ে কিডনির উপর, সেই সঙ্গে হৃদপিণ্ডের কার্যকারিতার উপরও।  চিকিৎসক রজনীশ কুমারের মতে, যাঁদের ইতিমধ্যেই হৃদরোগ, রক্তচাপ, কিডনির সমস্যা বা ডায়াবেটিস আছে, তাঁদের ব্যথানাশক ওষুধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করা উচিত। প্রতিদিন ব্যথানাশক ওষুধ খাওয়ার অভ্যাস খুবই বিপজ্জনক হতে পারে। বিশেষ করে বয়স্ক এবং ক্রনিক কোনও রোগে ভুগছেন এমন ব্যক্তিদের জন্য পেনকিলার খাওয়া বেশি ক্ষতি ডেকে আনতে পারে।  

ব্যথানাশক ওষুধ খাওয়ার পর খেয়াল রাখুন,এই লক্ষণগুলি আপনার শরীরে দেখা দিচ্ছে কি না।  

  • শ্বাস নিতে অসুবিধা
  • পা বা গোড়ালিতে ফোলাভাব 
  • দ্রুত হৃদস্পন্দন বা অনিয়মিত হৃদস্পন্দন
  • হঠাৎ ওজন বৃদ্ধি

    পেনকিলারের নিরাপদ বিকল্প কী হতে পারে?

ব্যথানাশক ওষুধ না খেয়ে, কিছু প্রাকৃতিক এবং নিরাপদ বিকল্প ব্যবহার করে দেখতে পারেন। যেমন -

  • গরম বা ঠান্ডা কম্প্রেস - পেশী ব্যথায় উপকারী
  • হালকা স্ট্রেচিং এবং যোগব্যায়াম - জয়েন্টের ব্যথা থেকে মুক্তি দিতে পারে
  • ভেষজ পানীয় - আদা, হলুদ বা সবুজ চা প্রদাহ কমাতে সাহায্য করে
  • ধ্যান চাপজনিত মাথাব্যথার জন্য কার্যকর 

ব্যথানাশক ওষুধ খাওয়ায় চটপট ব্যথা নিরসনের একটি সহজ উপায়।  কিন্তু  ডাক্তারের পরামর্শ ছাড়া, যখন-তখন ব্যথানাশক ওষুধ খাওয়া বিপজ্জনক হতে পারে। 

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।                                            

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget