এক্সপ্লোর

Antibiotic Resistance: কাজ করা বন্ধ করে দেবে অ্যান্টিবায়োটিক, হু হু করে বাড়বে ব্যাকটেরিয়া, এই ভুল করলে সর্বনাশ, সতর্ক করল গবেষণা

একটু বাড়াবাড়ি হলে অনেকে অ্যান্টিবায়োটিকসও খেয়ে নেন, দুবার না ভেবেই। চিকিৎসকের পরামর্শ ছাড়াই পেনকিলার , অ্যান্টিবায়োটিকস খাওয়া চালিয়ে যান অনেকেই।

অফিসে ছুটি পাওয়া যাবে না। বিছানায় শুয়ে থাকলে, সংসারটা দেখবে কে ? এসব তাগিদ থেকেই সামান্য ব্যথা যন্ত্রণায় পেনকিলার, প্যারাসিটামল খেয়ে ফেলার অভ্যেস অনেকেরই। একটু বাড়াবাড়ি হলে অনেকে অ্যান্টিবায়োটিকসও খেয়ে নেন, দুবার না ভেবেই। চিকিৎসকের পরামর্শ ছাড়াই পেনকিলার , অ্যান্টিবায়োটিকস খাওয়া চালিয়ে যান অনেকেই। কেউ কেউ ডাক্তারের মরামর্শ মেনেই একসঙ্গে পেনকিলার , অ্যান্টিবায়োটিকস খেয়ে থাকেন। কিন্তু এই দুই ধরনের ওষুধ একসঙ্গে খাওয়ার প্রভাব নাকি মারাত্মক ! বলছে গবেষণা। 

এনপিজে অ্যান্টিমাইক্রোবিয়ালস অ্যান্ড রেজিস্ট্যান্স জার্নালে ( NPJ Antimicrobials and Resistance)প্রকাশিত একটি গবেষণাপত্রে করা হয়েছে এক চাঞ্চল্যকর দাবি।  গবেষকরা খেয়াল করেছেন, আইবুপ্রোফেন এবং প্যারাসিটামল একসঙ্গে খেলে কাজ করা ছেড়ে দিতে পারে সেই অ্যান্টিবায়োটিক ওষুধ। একটা সময় পর শরীরে তৈরি হয়ে যেতে পারে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স।   বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স ইদানিং একটি বড় সংস্যা। প্রায় সারা বিশ্বে এই সমস্যা জনস্বাস্থ্যের জন্য বড় চোখরাঙানি হয়ে উঠেছে। ডেটা বলছে, ২০১৯ সালে ১.২৭ মিলিয়ন মৃত্যুর জন্য সরাসরি দায়ী ছিল bacterial resistance। 
 
গবেষকরা দেখেছেন , কোনও নন-অ্যান্টিবায়োটিক ওষুধ, অ্যান্টিবায়োটিক সিপ্রোফ্লক্সাসিন (antibiotic ciprofloxacin) একসঙ্গে খেলে তা  Escherichia coli (E. coli) ব্যাকটেরিয়া প্রতিরোধে কোনও কাজই আর করে না। এই ই-কোলাই মূত্রনালীর সংক্রমণের জন্য দায়ী। গবেষণায় পর্যবেক্ষণ,  আইবুপ্রোফেন এবং প্যারাসিটামল  একসঙ্গে খেলে ই. কোলাই ব্যাকটেরিয়া অতি দ্রুত মিউটেশন ঘটনাচ্ছে। আর ক্রমেই  অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে উঠছে।  সাউথ অস্ট্রেলিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এই গবেষণার ফলকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। কারণ, একসঙ্গে অ্যান্টিবায়োটিক ও পেনকিলার খেয়ে থাকেন অনেকেই। গবেষকরা সতর্ক করেছেন, যাঁরা এক সঙ্গে একাধিক ওষুধ খান, তাঁদের ঝুঁকি বেশ বেশি। বয়স্কদের একই সঙ্গে অনেক ওষুধ চলে। সেক্ষেত্রে সতর্ক হতে হবে আরও বেশি। দেখা গিয়েছে, অ্যান্টিবায়োটিক ও পেন কিলারের কম্বিনেশন কোনও কোনও ক্ষেত্রে একাধিক অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে রেজিস্ট্যান্স গড়ে তোলে। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের অর্থ, যখন সেই ব্যাকটেরিয়ার বাড়বৃদ্ধি থামাতে আর অ্যান্টিবায়োটিক ওষুধ কাজ করে না। এই পরিস্থিতিটা বেশ জটিল। কারণ, অ্যান্টিবায়োটিক ওষুধ কোনও কোনও রোগের ক্ষেত্রে অপরিহার্য। একবার রেজিস্ট্যান্স তৈরি হয়ে গেলে সেই হয়ত আরও দামী ওষুধ দিতে হয়। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের সমস্যায় ভুগছে এখন অনেক শিশুরাও। তাই অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়া ও তার সঙ্গে কী ওষুধ খাওয়া হচ্ছে তা জানা জরুরি। 

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
Cyclospora Outbreak : ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?
ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget