এক্সপ্লোর

Haelth News : রোজকার এই ওষুধই ঘুণপোকা? কুরে কুরে খেতে পারে হার্ট , কিডনি , লিভার?

painkillers Overuse: শরীরে অনেক ওষুধ আর কাজ না-ও করতে পারে। অনেক সময় এমন রেজিস্ট্যান্স তৈরি হয়ে যায়, সেই ওষুধ আর ব্যথার উপশম করতে পারে না।           

 

মাথাব্যথা থেকে পিঠে ব্যথা। হাঁটুর ব্যথা থেকে দাঁতে টনটনে ভাব। অনেকের কাছেই সলিউশন একটাই। পেনকিলার। চেনা পরিচিত নামের একটা ট্যাবলেট টুক করে কিনে খেয়ে নেওয়া। কেউ কেউ তো ব্যাগেই রেখে দেন পেনকিলারের স্ট্রিপ। রোজই হয়ত খেয়ে চলেছেন, ডাক্তারের পরামর্শ ছাড়াই! ব্যথারও উপশম হচ্ছে। কিন্তু এই ওষুধে কী কী ক্ষতি হচ্ছে , জানেন কি ? চিকিৎসকরা বলছেন, প্রায়শই অতিরিক্ত ব্যথানাশক ওষুধ খাওয়ার অভ্যেস   কল্পনার চেয়েও বেশি ক্ষতিকর হতে পারে। পেনকিলার যাঁরা প্রায়ই খেয়ে থাকেন, তাঁদের শরীরে অনেক ওষুধ আর কাজ না-ও করতে পারে। অনেক সময় এমন রেজিস্ট্যান্স তৈরি হয়ে যায়, সেই ওষুধ আর ব্যথার উপশম করতে পারে না।               

কোন কোন ওষুধে বিপদ?

চিকিৎসকরা বলছেন, প্রেসক্রিপশন ছাড়া, নিজের ইচ্ছেমতো,আইবুপ্রোফেন এবং অ্যাসিটামিনোফেনের মতো ব্যথা উপশমকারী ওষুধ খেলে নিশ্চয়ই ব্যথা কমে। তবে এই ধরনের পেন-কিলার হাই ডোজে নিলে বা ইন্ট্রাভেনাস নিলে , তা   লিভার, কিডনির উপর চাপ দেয়। গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সিস্টেমের উপরই প্রভাব ফেলে। সময়ের সঙ্গে সঙ্গে , এটি মস্তিষ্কের রাসায়নিকগুলির উপর ক্ষতিকারক প্রভাব ফেলতে পারে। এর ফল এমন হতে পারে , ওই ওষুধ ছাড়া ব্যথা সারছেই না। অথবা সেই ওষুধ আর কাজই করছে না। হয়ত ব্যথা সারাতে ওই ওষুধেরই বাড়তি ডোজ নিতে হচ্ছে। এর সুদূরপ্রসারী প্রভাব পড়তে পারে সার্বিক স্বাস্থ্যে। যেমন, হ্যামারেজ হতে পারে।  হৃদরোগ বা শ্বাসকষ্টের মতো গুরুতর জটিলতা সৃষ্টি করতে পারে।

লিভারের সিরোসিসও হতে পারে?

চিকিৎসকদের কারও কারও মতে, অতিরিক্ত পরিমাণে অ্যাসিটামিনোফেন খেলে লিভারে বিপজ্জনক প্রভাব পড়ে।  এর ফলে হেপাটাইটিস, ফাইব্রোসিস এমনকি লিভারের সিরোসিসও হতে পারে। লক্ষণগুলি দেরিতে দেখা দিতে পারে হয়ত। তাই যারা এই ওষুধটি ব্যবহার করেন তাদের ডাক্তারের সঙ্গে পরামর্শ করতেই হবে।  এছাড়া আইবুপ্রোফেনের মতো পেন কিলার ওষুধ কিডনিতে রক্ত প্রবাহ হ্রাস করতে পারে। কিডনির কার্যকারিতা হ্রাস পায়। কিডনি ভালভাবে রক্ত পরিশুদ্ধ করতে পারে না। ফলে বর্জ্য অপসারণে ব্যাঘাত ঘটাতে পারে।  চিকিৎসকদের কারও কারও মতে, NSAID-এর দীর্ঘস্থায়ী ব্যবহার গ্যাস্ট্রাইটিস, আলসার এবং পাকস্থলীতে হ্যামারেজ পর্যন্ত ঘটাতে পারে।                      

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget