এক্সপ্লোর

Radish Health Benefits: শীতকালে মুলো খাওয়ার রয়েছে অনেক উপকারিতা ! কীভাবে খেলে কষ্ট পাবেন না গ্যাসের সমস্যায়

Radish: যেকোন রান্নায় মুলো ব্যবহার করার আগে গরম জলে সেদ্ধ করে জল ফেলে নিন। তাহলেই আর গ্যাসের সমস্যা হবে না। প্রথমে টুকরো করে কেটে নিন মুলো। তারপর সেগুলো ফেলে দিন ফুটন্ত জলে।

Radish Health Benefits: গন্ধের জন্য অনেকেই মুলো খেতে পছন্দ করেন না। আর মুলো খেলে গ্যাসের সমস্যাও দেখা দেয় মারাত্মক ভাবে। তবে শীতের মরশুমে তরকারি কিংবা ডালে মুলো দিলে, খেতে কিন্তু বেশ স্বাদ হয়। এছাড়াও মাটির নীচে হওয়া এই সবজির রয়েছে অনেক পুষ্টিগুণ। শীতকালে কেন মুলো খাবেন, কীভাবে খেলে গ্যাস হবে না এবং খেলে শরীর-স্বাস্থ্যের কীভাবে উপকার হবে, দেখে নিন একনজরে। 

মুলো কীভাবে খেলে আপনার আর গ্যাসের সমস্যা হবে না 

শীতকালে অনেক বাড়িতেই মুলো দিয়ে মটর ডাল খাওয়ার চল রয়েছে। এছাড়াও মুলো ছেঁচকি কিংবা পাঁচমিশালি তরকারিতে মুলোর ব্যবহার খুবই পরিচিত। এছাড়াও রয়েছে শীতের জনপ্রিয় খাবার মুলোর পরোটা। অবাঙালি খাবার হলেও, এর চল এখনও বাঙালি বাড়িতেও দেখা যায়। যেকোন রান্নায় মুলো ব্যবহার করার আগে গরম জলে সেদ্ধ করে জল ফেলে নিন। তাহলেই আর গ্যাসের সমস্যা হবে না। প্রথমে টুকরো করে কেটে নিন মুলো। তারপর সেগুলো ফেলে দিন ফুটন্ত জলে। কিছুক্ষণ রেখে মুলোগুলো তুলে নিয়ে জল ঝরিয়ে নিন। তারপর রান্না করুন। আর গ্যাসের সমস্যায় কষ্ট পাবেন না। 

এবার দেখে নেওয়া যাক মুলো খেলে কী কী উপকার হবে আপনার শরীর-স্বাস্থ্যের 

  • আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ ইমিউনিটি বাড়াতে সাহায্য করে মুলো। শীতের মরশুমে এমনিতেই কমে ইমিউনিটি। তার ফলে বিভিন্ন সংক্রমণ, ইনফেকশন বাড়ে। সহজে অসুস্থ হয়ে যাই আমরা। এইসব সমস্যা এড়াতে চাইলে শীতকালে মাঝে মাঝে মুলো খাওয়া উচিৎ। 
  • বডি ডিটক্সিফিকেশনে সাহায্য করে মুলো। তাই খেতে পারেন এই সবজি। এক্ষেত্রে স্যালাডে আপনি কাঁচা মুলো খেতে পারেন। গ্যাসের সমস্যা হতে পারে ভয় থাকলে হাল্কা সেদ্ধ করে নিন মুলো। কচি ধরনের মুলো স্যালাডে খাওয়া ভাল। সহজে হজম হবে। 
  • ভিটামিন সি রয়েছে মুলোর মধ্যে। এছাড়াও এর মধ্যে রয়েছে প্রচুর ফাইবার। তাই ইমিউনিটি বাড়ে এবং হজমশক্তি ভাল হয়। 
  • পটাশিয়াম রয়েছে মুলোর মধ্যে। তাই এই সবজি খেলে ভাল থাকবে হৃদযন্ত্রের স্বাস্থ্য। হার্ট ভাল থাকলে স্ট্রোক, হার্ট অ্যাটাকের প্রবণতা কমবে। 
  • শীতের মরশুমে শরীরে তাপমাত্রা স্বাভাবিক পর্যায়ে বজায় রাখতে সাহায্য করে মুলো। তাই খেতে পারেন এই সবজি। 

আরও পড়ুন- কফি কাপে তৃপ্তির চুমুক, অজান্তেই কী কী বিপদ ডাকছেন? 

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget