এক্সপ্লোর

Real or Fake Milk: ডিটারজেন্টও থাকে দুধে! এই কায়দা জানলেই টের পাবেন

Milk Adulteration Test: দুধের মধ্যে জল তো মেশানোই হয়। কিন্তু এর বাইরে ডিটারজেন্টসহ অনেক কিছুই মেশানো হয়ে থাকে।

কলকাতা: বাঙালির অন্যতম প্রিয় পানীয় চা। আর দুধ চা সেই হিসেবে কম জনপ্রিয় নয়। এছাড়াও, বাড়ির নানা কারণে দুধ লাগে। কখনও সেটা রান্নায়, কখনও আবার ত্বকের পরিচর্যায়। কখনও এমনিও দুধ খান অনেকে। কিন্তু যা খান তা কি খাঁটি আদৌ ? এখন অনেকেই প্যাকেট করা দুধ কিনতে অভ্যস্ত। কেউ কেউ আবার গোয়ালার থেকেও দুধ কিনে খান। কিন্তু সেই দুধে জল থেকে ডিটারজেন্ট অনেক কিছুই মেশানো হয়ে থাকে। দুধ আদৌ খাঁটি না সেই সব ভেজালে ভর্তি তা বুঝবেন কীভাবে ? এর জন্য খুব সহজ কয়েকটি উপায় রয়েছে। সেগুলি জানলেই দুধ খাঁটি না ভেজাল টের পাবেন কয়েক সেকেন্ডে।

জলের পরীক্ষা -  দুধের জনপ্রিয় ভেজাল হল জল। দুধে আর কিছু থাক না থাক, জল থাকবেই। কিন্তু অনেকেই ঠাট্টা করে বলেন জলেও দুধ মিশিয়ে বিক্রি হয় বাজারে। কী করে বুঝবেন দুধে কতটা জল ? উপায় সহজ। অল্প একটু দুধ হাতে নিন। এবার পরিষ্কার ঢালু তলের উপর কয়েক ফোঁটা দুধ ফেলুন। দুধ যদি সাদা দাগ রেখে গড়িয়ে যায়, তবে সেটি খাঁটি। জল থাকলে দুধের সাদা দাগ দেখতে পাবেন না। জোলো জোলো দাগ থাকবে।

স্টার্চের পরীক্ষা - একটি পাত্রে সামান্য দুধ নিন। এর মধ্যে সম পরিমাণ জল নিন। এবার মিশ্রণকে কিছুক্ষণ ফোটাতে হবে। ফোটানোর পর তাতে টিংচার আয়োডিন দিতে হবে। মিশ্রণের রং নীল হয়ে গেলে তাতে স্টার্চ রয়েছে। স্টার্চ না থাকলে মিশ্রণের রং পাল্টাবে না। 

বনস্পতির পরীক্ষা - একটি পাত্রে পাঁচ মিলিলিটার মতো দুধ নিতে হবে। এর মধ্যে এক চা চামচ চিনি দিতে হবে। এর পর দশ মিলিলিটার হাইড্রোক্লোরিক অ্যাসিড দিন। মিশ্রণের রং লাল হয়ে গেলে ওতে বনস্পতি রয়েছে।

ডিটারজেন্টের পরীক্ষা - দুধের মধ্যে অনেক সময় ডিটারজেন্টও মেশানো হয়ে থাকে। এর জন্য প্রথমে পাঁচ থেকে দশ মিলিলিটার দুধ একটি শিশিতে নিন। এবার সমপরিমাণ জল নিন। শিশির মুখ চেপে ধরে বেশ কিছুক্ষণ ঝাঁকিয়ে নিন। দুধে ভেজাল থাকলে মিশ্রণের উপরে ঘন ফোম তৈরি হবে। দুধ খাঁটি হলে এই ফোমের পরিমাণ অল্প হবে। দুধ ঝাঁকানো হয়েছ বলে এই ফোম তৈরি হয়।

আরও পড়ুন - Real or Fake Turmeric: খাবারে তো দিব্যি রং হচ্ছে, কিন্তু হলুদটা আসল তো ? চিনবেন কীভাবে ?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget