এক্সপ্লোর

Makar Sankranti 2022: মকর সংক্রান্তিতে কেন তিল আর গুড়ের তৈরি মিষ্টি খাওয়া হয়?

তিল আর গুড়ের উপকারিতা অনেক। শরীরকে সুস্থ রাখতে তিল ও গুড়ের জুড়ি মেলা ভার। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে চিনির পরিবর্তে গুড় খাওয়া দরকার। অন্যদিকে তিল স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী।

কলকাতা: আগামীকাল মকর সংক্রান্তি। সারাদেশ জুড়ে এই বিশেষ দিন পালন করা হয়। এই সময়টা দেশের এক এক প্রান্তে এক এক রকমের উতসব পালন হয়। পঞ্জাবে লোহরি, তামিলনাড়ুতে পোঙ্গাল, অসমে বিহু। বছরের এই সময়টায় দেশের বিভিন্ন প্রান্তে এই সমস্ত উৎসবগুলি পালন করা হয়। আর উৎসব মানেই মিষ্টিমুখ। মকর সংক্রান্তিতে অবশ্যই তিল আর গুড় খাওয়া হয়। জানেন কেন এই বিশেষ দিনে অবশ্যই তিল আর গুড় দিয়ে মিষ্টি তৈরি করে খাওয়া হয়? কী কারণ রয়েছে এর পিছনে?

মকর সংক্রান্তিতে তিল আর গুড় খাওয়ার সঙ্গে মহারাষ্ট্রের এক চলিত কথা জড়িয়ে রয়েছে। মহারাষ্ট্রে মরাঠী পরিবারের সদস্যরা এই সময়ে তিল আর গুড় দিয়ে নানারকম মিষ্টি তৈরি করে থাকেন। ওখানে যে কথা প্রচলিত রয়েছে, তার অর্থ, তিল আর গুড় খান আর মিষ্টি কথা বলুন। কোথাও তিল আর গুড় দিয়ে তৈরি করা হয় নাড়ু, কেউ আবার তৈরি করেন গজা কিংবা অন্য কোনও মিষ্টি। যে সমস্ত খারাপ সময় চলে গিয়েছে, সেগুলো যাতে আর ফিরে না আসে, সেই প্রার্থনাতেই এই উৎসবে তিল আর গুড়ের তৈরি মিষ্টি খাওয়া হয় বলে প্রচলিত রয়েছে।

আরও পড়ুন - Makar Sankranti 2022 Wishes : মকর সংক্রান্তিতে প্রিয়জনকে শুভেচ্ছাবার্তা পাঠান এভাবে

আয়ুর্বেদ বিশেষজ্ঞরা জানাচ্ছেন, তিল আর গুড়ের উপকারিতা অনেক। শরীরকে সুস্থ রাখতে তিল ও গুড়ের জুড়ি মেলা ভার। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে চিনির পরিবর্তে গুড় খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে তিল স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী। শীতকালে শরীর উষ্ণ রাখতে সাহায্য করে। এই দুই উপাদানের রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। শ্বাস-প্রশ্বাসের সমস্যা দূর করতে, গলার সংক্রমণ রোধ করতে তিল এবং গুড়ের জুড়ি মেলা ভার। বিভিন্ন রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। তার সঙ্গে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে এগুলি। মিষ্টির মতো করে এই স্বাস্থ্যকর উপাদানগুলির খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরাও।

করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার কথা জানাচ্ছেন বিশেষজ্ঞরা। গত দুটো বছর ধরে সারা বিশ্বে করোনা পরিস্থিতি চলছে। তাই উৎসবের মধ্যেই রাখুন এই সমস্ত স্বাস্থ্যকর উপাদান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget