এক্সপ্লোর

Saraswati Puja 2021: পুজোর আর মাত্র ১ সপ্তাহ কিন্তু কুমোরটুলিতে মূর্তির চাহিদায় একটু হলেও ভাটার টান

সামনে সরস্বতী পুজো, ব্যস্ততা তো আছেই। তবে অন্যান্যবারের তুলনায় অনেকটাই সাবধানী শিল্পীরা।

সঞ্চয়ন মিত্র, কলকাতা: আর মাত্র ৭ দিন পর বাগদেবীর আরাধনায় মাতবে রাজ্যবাসী। কিন্তু করোনাকালে চেনা ছবিতে অন্যান্যবারের তুলনায় কিছুটা হলেও ভাটার টান। থিমের তেমন বহর নেই, ছোট মূর্তির চাহিদা বেশি কুমোর পাড়ায়, বলছেন শিল্পীরা।

গতবছর সরস্বতী পুজোর পরই করোনা পরিস্থিতি, তারপর লকডাউন, মহামারীর কোপ, প্রভাব থাকছে, সেই পরিস্থিতিতে পুজো হবে ৷ মিঠে কড়া রোদ্দুর, হালকা শীত... বাতাসে পুজোর গন্ধ! ক্যালেন্ডার তো বলছে হাতে আর মাত্র ৭ দিন৷ কিন্তু অন্যান্যবারের থেকে কুমোরপাড়ার এবারের ছবিটা একটু আলাদা।

সামনে সরস্বতী পুজো, ব্যস্ততা তো আছেই। তবে অন্যান্যবারের তুলনায় অনেকটাই সাবধানী শিল্পীরা। মূর্তি তৈরি হচ্ছে ঠিকই কিন্তু বেশিরভাগই বহরে ছোট। বড় প্রতিমার অর্ডার যেমন আসেনি, তেমনই নিজেরা আগেভাগে বড় মূর্তি তৈরি করে ক্ষতির বোঝা কাঁধে চাপাতে চাইছেন না শিল্পীরা। এদিকে ছোট করে হলেও দুর্গাপুজো, কালীপুজোর পর সরস্বতী পুজোতেও বাদ যাচ্ছে না করোনার থিম।

কুমোর পাড়াতেই দেখা মিলল সেই মূর্তির। এক শিল্পীর কথায়, কয়েকটা বাচ্চা ছেলে এসে বলল এরকম করে দিতে, তাই এমন মূর্তি। তিনিও জানালেন, এবার ছোট মূর্তি করা হচ্ছে, করোনার প্রভাব পড়েছে বাজারে৷

অধিকাংশ পুজো উদ্যোক্তারাই জানাচ্ছেন, পুজো ছোটো করে হচ্ছে, থিম হচ্ছে না৷ করোনার সঙ্কটকালে কার্যত অস্তিত্ব রক্ষার লড়াইয়ে নামতে হয়েছে কুমোরটুলির শিল্পীদের। সেই ফাঁড়া কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরছে জীবন এই বা কম কী? বলছেন শিল্পীরাই।

মূর্তি তৈরির সবচেয়ে বেশি বরাত আসে স্কুল কলেজ থেকে। লকডাউনের পর আনলক পর্বে এখনও খোলেনি স্কুল। সম্প্রতি শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য স্কুল খুলে যাবে আগামী ১২ তারিখ। কোভিড বিধি মেনে স্কুলগুলি আগামী ১৬ ফেব্রুয়ারি সরস্বতী পুজোও করতে পারবে। ফলে বাড়তে পারে মূর্তির চাহিদা। তাতে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন কুমোরটুলির প্রতিমা শিল্পীরা৷

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক

ভিডিও

Abhishek Banerjee : বিনা অনুমতিতে USG মেশিন স্থানান্তরিত করায় লাইসেন্স ও রেজিস্ট্রেশন বাতিল
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?
Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget