এক্সপ্লোর

Tuberculosis: টিবি চিকিৎসায় নয়া অ্যান্টিবায়োটিকের খোঁজ পেলেন বিজ্ঞানীরা ! কীভাবে কাজ করে এটি

New antibiotic for Tuberculosis: টিবি রোগের চিকিৎসায় নয়া অ্যান্টিবায়োটিকের খোঁজ পেলেন বিজ্ঞানীরা। প্রচলিত ওষুধগুলির তুলনায় অনেকটাই আলাদা এই অ্যান্টিবায়োটিক। এটি কীভাবে কাজ করে তাও জানা গেল।

কলকাতা: যক্ষ্মা বা টিউবারকিউলোসিসের (tuberculosis) সঙ্গে লড়াই করবে এবার নতুন ধরনের এক অ্যান্টিবায়োটিক (TB new antibiotic)। জার্মানি ও ফ্রান্সের বিজ্ঞানীদের যৌথ উদ্যোগে আবিষ্কৃত হল সেই ওষুধ। একটি বিশেষ ধরনের অ্যান্টিবায়োটিকের খোঁজ মিলেছে গবেষণায়। এটি ব্যাকটেরিয়া বা প্যাথোজেনকে দুর্বল করে দেয়। ফলে রোগীর শরীরে মারাত্মক আকার নিতে পারে না যক্ষ্মার বা টিবি-এর ব্যাকটেরিয়া মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস।

কী কাজ করে এই ওষুধ?

অনেক সময় চিকিৎসকের পেসক্রিপশনে থাকা সাধারণ ওষুধ গা-সওয়া হয়ে যায় ব্যাকটেরিয়াগুলির (TB treatment)।এতে ওষুধটি খেলে রোগটি আর সারতে চায় না। চিকিৎসাবিজ্ঞানের পরিভাষায় একে ড্রাগ রেজ়িস্ট্যান্স বলা হয়। গবেষকদের কথায়, এই নির্দিষ্ট অ্যান্টিবায়োটিক এমন ধরনের ব্যাকটেরিয়ার সঙ্গেও লড়াই করতে পারে। সেল কেমিকাল বায়োলজিতে এই গবেষণাটি প্রকাশিত হয়েছে। 

টিউবারকিউলোসিস বা যক্ষ্মা রোগটি আদতে কী?

টিউবারকিউলোসিস বা যক্ষ্মা আদতে ফুসফুসের একটি সংক্রমণ। পরিসংখ্যান বলছে, রোগীমৃত্যু ও আক্রান্তের নিরিখে কোভিডের পরেই রয়েছে যক্ষ্মা বা টিবি। পশ্চিম বিশ্বে রোগে আক্রান্তের সংখ্যা কম হলেও ভারতে তা নয়। বরং ভারতে এখনও যক্ষ্মা রোগে আক্রান্তদের সংখ্যা বেশ উদ্বেগজনক। এই রোগ দূরীকরণে সরকারি প্রকল্পও রয়েছে বর্তমান সরকারের। বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি রিপোর্ট অনুযায়ী, ২০২২ সালে রোগী মৃত্যুর নিরিখে কোভিডের পরেই ছিল এই মারণরোগ। অন্যদিকে, প্রতি বছর সারা বিশ্বে ১ কোটি করে মানুষ এই রোগে আক্রান্ত হন।

কারা বেশি বিপদে রয়েছে ?

গবেষকদের কথায়, পূর্ব ইউরোপ ও এশিয়াতেই এই রোগের প্রকোপ বেশি। শুধু তাই নয়, এই অঞ্চলগুলিতে মাল্টিড্রাগ রেজ়িস্ট্যান্ট ব্যাকটেরিয়ার সংখ্যাও বেশি। অর্থাৎ বেশিরভাগ ওষুধই রোগ সারাতে পারে না। তাই এই অঞ্চলে নয়া আবিষ্কৃত ওষুধ বেশি কার্যকরী হতে পারে বলে মনে করা হচ্ছে।

কীভাবে কাজ করে এই নয়া অ্যান্টিবায়োটিক ?

গবেষকদের কথায়, এই অ্যান্টিবায়োটিক মলিকিউল বা অণুগুলির কাজ করার কায়দা প্রচলিত (conventional) অ্যান্টিবায়োটিকের থেকে অনেকটাই আলাদা। এটি ব্যাকটেরিয়ার মূল বিষাক্ত অঞ্চলকে (virulence factor) চিহ্নিত করে। তার পর তাকে নিস্ক্রিয় করে দেয়। টিবি রোগের চিকিৎসায় ইথিওনামাইড নামে একটি বিশেষ ওষুধ দীর্ঘদিন ধরেই ব্যবহার করেন চিকিৎসকরা। প্রসঙ্গত, এই ওষুধের মনোঅক্সিজেনেসিস উৎসেচককে বেশি সক্রিয় করে নয়া অ্যান্টিবায়োটিকটি। ফলে রোগের মোকাবিলায় আরও জোরদার হয়ে ওঠে ইথিওনামাইড।

আরও পড়ুন: Diabetes tips: সুগার নিয়ন্ত্রণে সহজেই ! ২০২৪-এ ৫ টিপসই হোক আপনার পাখির চোখ

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget