এক্সপ্লোর

Health Update: খাবারে আদৌ পুষ্টি আছে ? অনলাইনে আনানো খাবার নিয়ে সতর্কতা গবেষকদের

Nutritional Label Absence In Online Food Menu: খাবারে আদৌ পুষ্টি কতটা রয়েছে তা জানার কোনও উপায় নেই। কারণ খাবারের প্যাকেটের গায়ে লেখা থাকে না কোনও পুষ্টিগত তথ্য। এই নিয়েই এবার সতর্ক করলেন বিজ্ঞানীরা।

Nutritional Label Absence In Online Food Menu: খাবার রান্না করতে ইচ্ছে করছে না? অথবা আজ বাইরের খাবার খেতেই মন চাইছে ? এমনটা মনে হলেই অনেকে খাবার আনিয়ে নেন বাইরে থেকে। অনলাইন ফুড ডেলিভারি অ্যাপে খাবার অর্ডার দিয়ে দিন। কিন্তু এর থেকেই বাড়ছে স্বাস্থ্যের সমস্যা। কারণ এই ধরনের খাবারের মধ্যে রয়েছে একটি বিশেষ গ্যাঁড়াকল। আর তা হল খাবারের উপাদান সম্পর্কে কোনও তথ্য না থাকা। বাজারচতি প্যাক করা নানা খাবারে খাবার সম্পর্কে নানা তথ্য থাকে। একটি লাইসেন্স প্রাপ্ত সংস্থার থেকে কেনা খাবারের প্যাকেটের পিছনে গুণাগুণ বিশদে লেখা থাকে‌। কিন্তু এই গুণাগুণের কোনও চিহ্নই নেই অনলাইন খাবারগুলিতে। গবেষকদের ‘তল্লাশি’তে দেখা গিয়েছে মাত্র ৬ শতাংশ অনলাইন ফুড ডেলিভারি অ্যাপ এই নিয়ম মেনে চলে। 

খাবারের গুণাগুণ কতটা ?

খাবারের গুণাগুণ কতটা তা জানার উপায় ওই খাবারের প্যাকেটের গায়ে লেখা নিউট্রিশনাল ইনফরমেশন অর্থাৎ পুষ্টিগত তথ্য মারফত। কিন্তু অনলাইনে বাড়িতে আনানো খাবারের বেলায় সে সবের কোন বালাই নেই‌। ফলে খাবারে আদৌ কতটা গুণ রয়েছে নাকি কোন গুনই নেই, তা জানার কোন উপায় থাকে না।

কী বলছেন গবেষকরা ? 

সিডনি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের এই গবেষণাটি প্রকাশিত হয়েছে পাবলিক হেলথ নিউট্রিশন নামের আন্তর্জাতিক জার্নালে। উবেরইটস, মেনুলগ ও ডেলিভারু থেকে মোট ৪৮২টি মেনু বেছে নিয়ে এই পরীক্ষানিরীক্ষা করা হয়েছিল। তাতে দেখা গিয়েছে মাত্র ছয় শতাংশ ক্ষেত্রে খাবারের পুষ্টিগত তথ্য দেওয়া হচ্ছে। বাকি ক্ষেত্রে ক্রেতারা পুরোপুরি অন্ধকারের মধ্যেই থাকছেন। এই প্রসঙ্গে প্রধান গবেষক সিসি জিয়া সংবাদমাধ্যমকে বলেন, খাবারের পুষ্টিগত তথ্য নিয়ে একাধিক গবেষণা এর আগে হয়েছে। বাস্তব অভিজ্ঞতা বলছে, অধিকাংশ ক্ষেত্রে ক্রেতারা অপুষ্টিকর ও অস্বাস্থ্যকর খাবারকেই বেছে নেন। যা নানা রোগের কারণ হয়ে দাঁড়ায়।

বাড়ছে লাইফস্টাইল ডিজিজ

লাইফস্টাইল অর্থাৎ জীবনযাপনের কায়দার জেরেই নানা রোগ বাসা বাঁধছে মানবশরীরে। সম্প্রতি যে রোগগুলির কারণে মৃত্যু হার বাড়ছে, তার মধ্য়ে অধিকাংশই লাইফস্টাইল ডিজিজ। হার্ট, কিডনি, লিভারের সমস্যা, পেটের সমস্যা, ডায়াবেটিস ও বিভিন্ন ধরনের ক্য়ানসারের পিছনে অন্যতম দায়ী অপুষ্টিকর ও অস্বাস্থ্যকর খাবার। এই ব্যাপারেই সতর্ক করছেন গবেষকরাও।

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

তথ্যসূত্র - আইএএনএস

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন - Summer Health Tips: গরমে কেন বাড়বাড়ন্ত অ্যাজ়মার ? কীভাবে ঠেকাবেন শ্বাসকষ্ট ?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
Cyclospora Outbreak : ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?
ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget