এক্সপ্লোর

Skin Care Tips: মাতোয়ারা হোন রঙের উৎসবে, খেয়াল রাখুন ত্বক এবং চুলেরও

Holi 2023: এই হোলিতে জমিয়ে রঙ খেলবেন? সব প্ল্যান তৈরি? তাহলে ঝটপট নিজের ত্বক এবং চুলের যত্ন নেওয়ার রুটিনটা ঠিক করে ফেলুন।

Skin Care Tips: আর মাত্র কয়েকদিন বাকি। তারপরেই আসছে রঙের উৎসব (Holi 2023)। হোলি বলুন বা দোল, নানা রঙে রঙিন হয়ে বসন্ত উদযাপনের সময় প্রায় এসেই গিয়েছে। আর দোরগোড়ায় যখন হোলি তখন ত্বকের যত্ন (Skin Care) নেওয়া এখন থেকেই প্রয়োজন। তাহলে হোলির দিন জমিয়ে রঙ মাখলেও আপনার ত্বকের বারোটা বাজবে না। আর রঙ কীভাবে সহজে তুলে ফেলবেন তার জন্যেও রয়েছে সহজ কিছু টিপস। 

দোলের আগে এবং দোলের দিন ত্বক রক্ষা করার জন্য কী কী করবেন

  • যাঁদের ত্বক রুক্ষ এবং শুষ্ক তাঁরা এখন থেকেই নিয়ম করে ত্বক ময়শ্চারাইজিং করা শুরু করুন। দিনে অন্তত দু'বার ক্রিম ম্যাসাজ করা প্রয়োজন।
  • এছাড়াও যেদিন দোল খেলবেন সেদিন অতি অবশ্যই ত্বকে কোনও পুরু অর্থাৎ একটু মোটা বেসের ক্রিম লাগিয়ে রঙ খেলতে যাবেন।
  • আজকাল অনেকেই মেকআপ করেন দোলের পার্টিতে। মেকআপ করার আগে স্কিন ময়শ্চারাইজিং করতে ভুলবেন না।
  • যাঁদের স্কিন অর্থাৎ ত্বক খুব সেনসিটিভ তাঁরা কী ধরনের ক্রিম মাখবেন প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে নিন। মূলত সারা বছর যে প্রোডাক্ট ব্যবহার করেন সেটাই ব্যবহার করা ত্বকের পক্ষে ভাল।
  • যাঁদের ত্বকে বডি অয়েল সয়ে যায়, তাঁরা ব্যবহার করতে পারেন বডি অয়েল। যদি বাড়িতেই দোল খেলার পরিকল্পনা থাকে তাহলে ক্রিম বা তেল যেকোনও একটা ব্যবহার করতে পারেন। 
  • যেহেতু দিনেরবেলাতেই মূলত দোল বা হোলি খেলা হয়, সেক্ষেত্রে চড়া রোদের মধ্যে অনেকক্ষণ থাকতে হবে। অতএব সানস্ক্রিন লাগানো অবশ্যই প্রয়োজন।
  • চোখে যাতে রঙে ঢুকে না যায় সেজন্য ব্যবহার করতে পারেন সানগ্লাস। অনেকে চুলে রঙ লাগানো পছন্দ করেন না। বিশেষ করে যাঁদের চুলে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে তাঁরা মাথায় হেয়ার ক্যাপ পরে নিতে পারেন। কিংবা আজকাল অনেকে ফ্যাশন করে ব্যান্ডেনা পরেন। এছাড়াও দোলের সময় ফ্যাশনে মাথায় রঙিন ওড়না দিয়ে পাগড়ি স্টাইলে বেঁধে নেওয়ার চলও রয়েছে। চুল খোলা রেখে দোল না খেলাই ভাল। 

দোল খেলার পরবর্তী সতর্কতা

  • দোল খেলা শেষ হলে ভাল করে চুলে শ্যাম্পু করতে হবে। প্রয়োজনে দু'বার শ্যাম্পু করে নিন।
  • ত্বকের রঙ রোলার জন্য সাবান তো ব্যবহার করতেই হবে। এক্ষেত্রে লিকুইড সোপ বা জেল জাতীয় বডিওয়াশ ব্যবহার করতে পারেন।
  • নখ থেকে ভালভাবে রঙ পরিষ্কার করা প্রয়োজন। নাহলে পরে খাবারের সময় ওই রঙ আপনার পেটে যেতে পারে। তার থেকে বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিতে পারে। 

আরও পড়ুন- আলট্রা ভায়োলেট রে থেকে কীভাবে রক্ষা করবেন চোখ? রইল কিছু সহজ 'আই কেয়ার' টিপস

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dengue Vaccine : ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের
Dengue Disease : ৪-৬০ বছর বয়সীদের ডেঙ্গি ঠেকাতে বড় পদক্ষেপ ভারতের, QDENGA-কে ছাড়পত্র
৪-৬০ বছর বয়সীদের ডেঙ্গি ঠেকাতে বড় পদক্ষেপ ভারতের, QDENGA-কে ছাড়পত্র
Measles Outbreak : ঝড়ের গতিয়ে ছড়াচ্ছে হাম, 'শয়ে শয়ে মৃত্যু', আক্রান্ত বহু শিশু, ত্রস্ত বাংলাদেশ
ঝড়ের গতিয়ে ছড়াচ্ছে হাম, 'শয়ে শয়ে মৃত্যু', আক্রান্ত বহু শিশু, ত্রস্ত বাংলাদেশ

ভিডিও

NEET Protest: নিটের প্রশ্নফাঁসের প্রতিবাদে SFI-র মিছিলকে কেন্দ্র করে কোচিতে ধুন্ধুমার পরিস্থিতি।
Cooch Behar News: আজও ফের কোচবিহারের পুরসভায় বার্থ এবং ডেথ সেকশনে পুলিশের তল্লাশি
NEET Protest: কেন্দ্রীয় মন্ত্রিসভা নিয়ে সাংবাদিক বৈঠকে একের পর এক প্রশ্ন। জবাব এড়ালেন রেলমন্ত্রী
NEET Protest: 'জাভেদ আখতার পোস্টে লিখেছেন 'ধ্বংসের সময় যুক্তি বিকৃত হয়ে পড়ে'। ABP Ananda LIVE
BJP Government: নিটকাণ্ডে তোলপাড়ের মধ্যেই সংসদে বন্দেমাতরম বিল পেশ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget