এক্সপ্লোর

Tan Removal Pack: একদিনেই দূর হবে ট্যান, ঘরোয়া উপকরণেই মুশকিল আসান

Skin Care Tips: ত্বকের ট্যান কম সময়ে তুলতে বাড়িতেই তৈরি করে নিন প্যাক। কী কী উপকরণ ব্যবহার করবেন দেখে নিন।

Tan Removal Pack: ত্বকে ট্যান (Skin Tan Problems) পড়ার সমস্যায় নাজেহাল হন প্রায় সকলেই। তবে চিন্তা নেই। ট্যান তোলার (Homemade Tan Removal Pack) জন্য ঘরোয়া পদ্ধতিতেই ভরসা রাখুন। মাত্র এক সপ্তাহে দূর হবে আপনার ট্যান। এমনকি বাড়িতে তৈরি একটি প্যাক মাত্র একবার ব্যবহার করলেই আপনি আগের তুলনায় তফাৎ বুঝতে পারবেন। একদিনেই কিছুটা পরিমাণ ট্যান কমে যাবে আপনার ত্বক থেকে। চলুন জেনে নেওয়া যাক কী কী উপকরণ দিয়ে বাড়িতেই সহজে এই ট্যান রিমুভাল প্যাক আপনি তৈরি করতে পারবেন এবং কীভাবে তা ব্যবহার করবেন। 

প্রথমে দু চা-চামচ হলুদ গুঁড়ো নিয়ে তাওয়ার মধ্যে তা সেঁকে নিতে হবে। আগে থেকে তাওয়া কিছুটা গরম করে রাখুন। তারপর তাওয়ার মধ্যে শুকনো হলুদ গুঁড়ো দিয়ে একটু রোস্ট করে নিন ততক্ষণ, যতক্ষণ না গাঢ় বাদামী রং হয়। হলুদ গুঁড়ো ভালভাবে রোস্ট হয়ে গেলে তা একটা কাচের পাত্রে রেখে ঠান্ডা করে নিন। এরপর ওই রোস্ট করা হলুদ গুঁড়োর মধ্যে মিশিয়ে দিন এক চা-চামচ মধু এবং এক চা-চামচ দুধ। ভালভাবে হলুদ গুঁড়োর সঙ্গে মধু এবং দুধ মিশিয়ে একটি প্যাক বা মিশ্রণ তৈরি করে নিন। 

এই মিশ্রণ আপনার শরীরের যে যে জায়গায় অতিরিক্ত ট্যান পড়েছে সেখানে লাগিয়ে দিন। হাতে নিয়েই লাগাতে পারবেন এই মিশ্রণ। মূলত হাতে, পায়ের পাতায়, কনুইয়ের অংশে, গলায়, কাঁধে ট্যান বেশি পড়ে। এছাড়া মুখের ত্বকে ট্যান পড়ার সমস্যা তো আছে। এই মিশ্রণ আপনি মুখেও ব্যবহার করতে পারবেন। কোনও অসুবিধা হবে না। বরং মুখের কালচে দাগছোপ দূর হবে। ত্বক দেখতে উজ্জ্বল লাগবে। মধুর ব্যবহারের ফলে ত্বক মোলায়েম হবে, আর্দ্রতাও বজায় থাকবে। 

সপ্তাহ দু থেকে তিনবার এই প্যাক ট্যানের উপর ব্যবহার করতে পারবেন। স্নানের আগে এই প্যাক ট্যান পড়া অংশে এই প্যাক লাগিয়ে নিন। মিনিট ১৫ রেখে ভালভাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। কয়েকদিন ব্যবহারের পরেই তফাৎ বুঝতে পারবেন আপনি। 

আরও পড়ুন- ব্রন কেন হয়? কীভাবে দূর করবেন এই সমস্যা? 

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Dengue Vaccine : ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের
Dengue Disease : ৪-৬০ বছর বয়সীদের ডেঙ্গি ঠেকাতে বড় পদক্ষেপ ভারতের, QDENGA-কে ছাড়পত্র
৪-৬০ বছর বয়সীদের ডেঙ্গি ঠেকাতে বড় পদক্ষেপ ভারতের, QDENGA-কে ছাড়পত্র

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget