এক্সপ্লোর

Health Update: দু-একটা নয়; ৩২ রোগের ঝুঁকি বাড়াচ্ছে আলট্রাপ্রসেসড খাবার, তালিকায় কী কী ?

Ultra-Processed Food Health Risk: দু-একটা নয়। একসঙ্গে ৩২টি রোগের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে আলট্রাপ্রসেসড খাবার। তালিকায় রয়েছে বেশ কিছু গুরুতর রোগ।

কলকাতা: একটা দুটো নয়,  একসঙ্গে ৩২ রোগের ঝুঁকি। আর সেই সব রোগের পিছনে মূল কারণ হতে পারে আলট্রাপ্রসেসড খাবার। শরীরের সব বড় বড় অঙ্গগুলিই রয়েছে সেই তালিকায়। এমনকি তালিকায় রয়েছে আয়ু কমে যাওয়ার আশঙ্কাও। একাধিক রোগ থাকলে যা হওয়া খুব স্বাভাবিক বলেই জানান বিশেষজ্ঞ চিকিৎসকরা।

বিপদ বাড়ছে কোন কোন অঙ্গের ?

সম্প্রতি বিএমজে জার্নালে একটি গবেষণা প্রকাশিত হয়েছে। তাতে দেখা গিয়েছে, আলট্রাপ্রসেসড খাবার কার্ডিয়াভাসকুলার রোগের ঝুঁকি (heart disease risk) বাড়িয়ে দেয়। এই রোগের তালিকায় রয়েছে, হার্টের রোগ, রক্তনালির নানা গুরুতর সমস্যা। রক্তনালির সমস্যার মধ্যে রয়েছে কোলেস্টেরল জমা থেকে রক্তচাপ বেড়ে যাওয়া ইত্যাদি। তবে শুধু হার্ট নয়, বিপদের তালিকায় শরীরের অন্য বেশ কিছু অঙ্গও রয়েছে। তার মধ্যে থাকছে লিভার, কোলন, পাকস্থলির মতো জরুরি অঙ্গগুলি।

চার দেশের বিজ্ঞানীদের গবেষণা

ফ্রান্স, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া ও আমেরিকার গবেষকরা যৌথভাবে এই পরীক্ষানিরীক্ষা করেন। তাতে দেখা গিয়েছে, আলট্রাপ্রসেসড খাবার (ultra-processed food Health Risk) হার্টের রোগের ঝুঁকি প্রায় ৫০ শতাংশ বাড়িয়ে দেয়। অন্য দিকে উদ্বেগ ও সাধারণ কিছু মানসিক সমস্যার ঝুঁকি বেড়ে যায় ৪৮ থেকে ৫৩ শতাংশ। ৩২ রকম রোগের তালিকা থেকে বাদ নেই ডায়াবেটিস। এই ধরনের খাবার খেলে টাইপ ২ ডায়াবেটিসের আশঙ্কা ১২ শতাংশ বেড়ে যায় বলে মত বিজ্ঞানীদের।

আয়ু কমিয়ে দিচ্ছে…

আগেও বেশ কিছু গবেষণায় দেখা গিয়েছে, এই ধরনের খাবার ওজন বেড়ে যাওয়ার অন্যতম কারণ। এবারের গবেষণায় খোঁজ মিলল আরও গুরুতর তথ্যের। অতিরিক্ত ওজনের সঙ্গে হার্ট, লিভার, কোলন ও পাকস্থলির বেশ কিছু সমস্যা জড়িয়ে থাকে। এমনকি একটা সময়ের পর ডায়াবেটিস (Diabetes Risk) হতে পারে নির্দিষ্ট ব্যক্তির। এবার দেখা গেল আয়ু কমে যাওয়াটাও অস্বাভাবিক নয় কিছুই। এই ধরনের খাদ্যাভ্যাসের জেরে যেকোনও রোগে মৃত্যুর ঝুঁকি ২১ শতাংশ বাড়ে। মানসিক অবসাদের আশঙ্কা ২২ শতাংশ বেড়ে যায়। এছাড়া ঘুমের সমস্যাও দেখা দেয়।

কোন ধরনের খাবার আলট্রাপ্রসেসড (ultra-processed food) ?

যেসব খাবারে ভিটামিন ও ফাইবারের পরিমাণ কম। বরং অ্যাডেড সুগার, ফ্যাট, নুনের পরিমাণ বেশি, সেগুলিই আলট্রাপ্রসেসড। এছাড়াও, এই ধরনের খাবারে বিভিন্ন কৃত্রিম রং, ফ্লেভার মেশানো হয়ে থাকে। তালিকায় রয়েছে, প্যাক করা স্ন্যাকস, ব্রেডস, প্রসেসড মিট, ঠান্ডা ও মিষ্টি পানীয়, চকোলেট, আইসক্রিম জাতীয় খাবার।

আরও পড়ুন - Hearing Loss: কমছে শ্রবণক্ষমতা, আগেভাগে বোঝায় উপায় ?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Dengue Vaccine : ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget