এক্সপ্লোর

Face Mist Benefits: মুখের ঘাম নিয়ন্ত্রণের জন্য 'ফেস মিস্ট' কতটা কার্যকরী? কী বলছেন বিশেষজ্ঞ?

Summer Skin Care: গরমের দিনে ফেস মিস্ট ব্যবহার করলে সাময়িক ভাবে এই উপকরণ আপনার ত্বকের তাপমাত্রা কমিয়ে আপনাকে আরাম দেবে। একটা রিফ্রেশ ভাব অনুভব করবেন আপনি। কমবে ঘামের সমস্যাও।

Face Mist Benefits: গরমের মরশুমে ঘাম আমাদের জীবনে বড় সমস্যা। বিশেষ করে যাঁদের ত্বক তেলতেলে ধরনের তাঁদের এই সমস্যা আরও বেশি লক্ষ্য করা যায়। শুধু তাই নয়, অনেকেরই ঘাম হওয়ার প্রবণতা বেশি দেখা যায়। গরমকালে সবচেয়ে বেশি অসুবিধা হয় রাস্তাঘাটে যাতায়াতের সময়। আপনি যদি বাসে, অটোতে থাকেন এবং সেই সময়ে ক্রমাগত ঘামতে থাকেন, তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের মুখে বেশি পরিমাণে ঘাম জমে যায়। অনেক সময় বিভিন্ন ধরনের অসুস্থতার কারণেও অতিরিক্ত ঘাম হতে পারে। সেক্ষেত্রে যদি দেখেন আপনি শুধু বাইরে নয় বাড়িতেও অতিরিক্ত ঘামছেন তাহলে একবার চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। 

ঠিক কী কী কারণে আমাদের অতিরিক্ত ঘাম হয়, সেক্ষেত্রে কীভাবে রাস্তাঘাটে থাকলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে, কিংবা কোন কোন ঘরোয়া টোটকা আপনাকে অতিরিক্ত ঘামের সমস্যা থেকে মুক্তি দেবে- সেই প্রসঙ্গেই সহজ কিছু টিপস দিয়েছেন কসমেটোলজিস্ট সায়ন্তন দাস। 

সায়ন্তনের কথায়, মূলত শরীরের তাপমাত্রার হেরফেরের কারণে এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে ঘামের সমস্যা দেখা যায়। কারও ক্ষেত্রে কম। কারও ক্ষেত্রে বেশি। মানবশরীরের কিছু গ্ল্যান্ড ঘাম উৎপাদনের জন্য দায়ী। আমাদের শরীরের তাপমাত্রা আচমকা বেড়ে গেলে ঘাম হতে থাকে। যেমন রক্তচাপ বৃদ্ধি পেলেও অতিরিক্ত ঘাম হতে দেখা যায়। অনেকসময় দেখা যায় কেউ আচমকা অসুস্থ বোধ করছেন, সেক্ষেত্রেও তিনি হয়তো দরদর করে ঘামতে থাকেন। এই জাতীয় সমস্যা অবহেলা না করে অবশ্যই উপযুক্ত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। থাইরয়েডের সমস্যা থাকলেও অনেক ক্ষেত্রে দেখা যায় অতিরিক্ত ঘামের সমস্যা দেখা দিচ্ছে। 

যাঁরা গরমের দিনে খুব বেশি ঘামেন তাঁদের শরীর থেকে কিন্তু জল বেরিয়ে যায়। ফলে ডিহাইড্রেশনের সমস্যা দেখা দিতে পারে। তবে ঘামের সঙ্গে আমাদের শরীরে জমে থাকা দূষিত পদার্থও বেরিয়ে আসে। ফলে বডি ডিটক্সিফিকেশন সম্ভব হয় প্রাকৃতিক ভাবেই। এটা ঘাম হওয়ার একটা ভাল দিক। 

মুখের ঘাম নিয়ন্ত্রণের জন্য রাস্তাঘাটে ব্যবহার করতে পারেন ফেস মিস্ট 

সায়ন্তন বলছেন, ফেস মিস্ট বা ফেস টনিক ওয়াটার- এই জাতীয় জিনিস ব্যবহার করলে আপনার ঘাম হওয়ার সমস্যা কিছুটা কমবে সাময়িক ভাবে। আপনি অনেকটা রিফ্রেশ অনুভব করবেন। ঘাম হয়ে মূলত ত্বকের পোরসের মুখগুলি বন্ধ হয়ে যায়। তার ফলে ত্বকের মধ্যে নোংরা জমে ব্রন, র‍্যাশ-সহ বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। ফেস মিস্ট ব্যবহার করলে এইসব সমস্যা এড়ানো সম্ভব। তাছাড়া সাময়িক ভাবে ত্বকের তাপমাত্রা কমাতে সাহায্য করে এই ফেস মিস্ট জাতীয় জিনিস। মুখে একটা ঠান্ডাভাব অনুভূত হবে। ফেস টোনার হিসেবেও রাস্তাঘাটে চলাফেরার সময় এই ফেস মিস্ট ব্যবহার করা যেতে পারে। ইনস্ট্যান্ট আপনাকে একটা তরতাজা ভাব দেবে এই ফেস মিস্ট। তাই গরমের দিনে এই প্রোডাক্ট ব্যবহার করতে পারেন। ত্বক সেনসিটিভ ধরনের হলে ফেস মিস্ট ব্যবহারের আগে একবার ডার্মাটোলজিস্টের পরামর্শ নিয়ে নিতে পারেন। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি

ভিডিও

Delhi Protest: রামলীলা ময়দানে হাজার হাজার মানুষের ঢল, কেন্দ্রকে তীব্র আক্রমণে জন ব্রিট্টাস
Suvendu Adhikari:
J P Nadda: রামলীলা ময়দানে বিরোধীদের মেগা সমাবেশ, INDI-জোটকে তীব্র নিশানা জে পি নাড্ডার। Congress
INDI Alliance।জ্ঞানেশকাণ্ডে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে হাজির রাহুল গান্ধী। Rahul Gandhi।Congress
Sujan Chakraborty:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget