এক্সপ্লোর

Covishield Side Effect: কোভিশিল্ড নিয়ে এবার মামলা দায়ের সুপ্রিম কোর্টে, কবে শুনানি ?

Covishield Side Effect Case On Supreme Court: কোভিশিল্ডের পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে এবার সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হল। মাননীয় প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এই মামলার আর্জি গ্রহণ করেছেন।

Covishield Side Effect Case On Supreme Court: কোভিডের টিকা কোভিশিল্ড নিয়ে এবার মামলা গড়াল সুপ্রিম কোর্টে। টিকা দেওয়ার সময় সংস্থার তরফে দাবি করা হয়েছিল, এর কোনও পার্শপ্রতিক্রিয়া নেই। কিন্তু টিকা নেওয়ার পর অনেকের মধ্যে নানা সমস্যা দেখা দেয়। শারীরিক সমস্য়ার জেরে অনেকের মৃত্যু হয় বলেও অভিযোগ তোলেন তাদের পরিবারের সদস্যরা। কিন্তু টিকার জেরেই এমনটা হয়েছিল কিনা তা তখন অস্পষ্ট ছিল। সম্প্রতি ব্রিটেন আদালতে দায়ের করা হয় একটি মামলা। সেখানেই জানা যায়, এই টিকার গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। এবার সেই ভিত্তিতেই দেশের শীর্ষ কোর্টে মামলা দায়ের করা হল। সুপ্রিম কোর্টে মামলার আবেদন করার পর কোর্টের তরফে সদর্থক জবাব মিলেছে। কোর্ট এই মামলা শুনবে বলে জানিয়েছে। তবে কবে এই আবেদনের শুনানি হবে, তা এখনও জানা যায়নি। 

কোভিশিল্ড নিয়ে কীভাবে বিতর্কের সূত্রপাত 

ব্রিটিশ সংস্থা অ্যাস্ট্রাজেনেকা এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় যৌথভাবে গবেষণা করে কোভিশিল্ড টিকা তৈরি করে । এর পর তাদের থেকে স্বত্ব নিয়ে ভারতে টিকা তৈরি ও বিক্রি করে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। ২০২১ সালে জেমি স্কট নামে এক ব্যক্তি টিকার পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে প্রথম ব্রিটেনের আদালতে মামলা করেন। এর পর একে একে আরও ৫০টি মামলা দায়ের করা হয়। 

অ্যাস্ট্রাজেনেকার স্বীকারোক্তি

সম্প্রতি তার ভিত্তিতে টিকা প্রস্তুতকারী সংস্থাকে মুচলেকা দিতে বলা হয়। অ্যাস্ট্রাজেনেকা জানায়, তাদের তৈরি টিকা থেকে পার্শ্বপ্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই সম্ভাবনা অনেকটাই কম, মুচলেকায় তারা বিরল শব্দটি উল্লেখ করে। কী কী সমস্যা হতে পারে ? কিছু ক্ষেত্রে কারও টিটিএস (থ্রম্বোসিস উইথ থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোম) হতে পারে। এই রোগে রক্ত জমাট বেঁধে যায়। আবার কিছু ক্ষেত্রে টিকা নিয়েছেন এমন ব্যক্তির রক্তে প্লেটলেট কমে যেতে পারে।

প্রধান বিচারপতির সম্মতি

এর পরই টিকা নিয়ে শুরু হয় তোলপাড়। পার্শ্বপ্রতিক্রিয়া থাকতে পারে জেনেও সিরাম টিকা ভারতে বিক্রি করেছে বলে অভিযোগ ওঠে। এর ভিত্তিতেই এবার সুপ্রিম কোর্টে মামলার আবেদন করা হল। মাননীয় প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় আর্জি গ্রহণ করেছেন। মামলাকারীদের আবেদনে বড় অঙ্কের ক্ষতিপূরণের দাবিও তোলা হয়েছে। তবে কবে সেই মামলার শুনানি হবে, এখন তাঁর অপেক্ষা।

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন - Vitamin C Bandage: আগুনে পোড়ার ক্ষত সারাবে ভিটামিন সি ব্যান্ডেজ ! ত্বক স্বাভাবিক হবে ‘দুদিনেই’

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Success Story: মাটির ঘর, না খেয়ে কাটত রাত, পড়ার জন্য গয়না বিক্রি করেন মা, সেই ছেলেই আজ IAS অফিসার
মাটির ঘর, না খেয়ে কাটত রাত, পড়ার জন্য গয়না বিক্রি করেন মা, সেই ছেলেই আজ IAS অফিসার
Malda: নার্স নয়, স্যালাইনের চ্যানেল খোলার দায়িত্বে ওয়ার্ড বয়, সরকারি হাসপাতালে আঙুল কাটল শিশুর
নার্স নয়, স্যালাইনের চ্যানেল খোলার দায়িত্বে ওয়ার্ড বয়, সরকারি হাসপাতালে আঙুল কাটল শিশুর
PM Garib Kalyan Yojana: বিনামূল্যে আপনিও পেতে পারেন রেশন, সরকারের রয়েছে এই যোজনা, জানুন যোগ্যতা ও আবেদনের পদ্ধতি
বিনামূল্যে আপনিও পেতে পারেন রেশন, সরকারের রয়েছে এই যোজনা, জানুন যোগ্যতা ও আবেদনের পদ্ধতি
Ram Mandir Donation Row: রামমন্দিরে কোটি কোটি টাকা তছরুপে চম্পত রাইকে জিজ্ঞাসাবাদ, দূরত্ব বাড়াল বিশ্ব হিন্দু পরিষদ
রামমন্দিরে কোটি কোটি টাকা তছরুপে চম্পত রাইকে জিজ্ঞাসাবাদ, দূরত্ব বাড়াল বিশ্ব হিন্দু পরিষদ

ভিডিও

Humayun Kabir News | 'এখন কিছু বলছি না, আমরা ঘরে বসে থাকার লোক না...' : হুমায়ুন কবীর | ABP ANANDA LIVE
Humayun Kabir News | হুমায়ুন-মন্তব্যে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই অ্যাকশন | ABP ANANDA LIVE
Sukanta Majumder | 'আমরাও আদালতে যেতাম মিটিং-মিছিল করার জন্য, এবার আদালত কেন অনুমতি দেয়নি আমরা কী বলব?'
Kolkata News | ২ জুলাই থেকে ৩০ অগাস্ট পর্যন্ত মধ্য কলকাতার একাংশে ১৬৩ ধারা | ABP ANANDA LIVE
TMC News | রামনবমীতে অশান্তিতে উস্কানির অভিযোগে সাকির আলি গ্রেফতার | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মাটির ঘর, না খেয়ে কাটত রাত, পড়ার জন্য গয়না বিক্রি করেন মা, সেই ছেলেই আজ IAS অফিসার
মাটির ঘর, না খেয়ে কাটত রাত, পড়ার জন্য গয়না বিক্রি করেন মা, সেই ছেলেই আজ IAS অফিসার
Malda: নার্স নয়, স্যালাইনের চ্যানেল খোলার দায়িত্বে ওয়ার্ড বয়, সরকারি হাসপাতালে আঙুল কাটল শিশুর
নার্স নয়, স্যালাইনের চ্যানেল খোলার দায়িত্বে ওয়ার্ড বয়, সরকারি হাসপাতালে আঙুল কাটল শিশুর
PM Garib Kalyan Yojana: বিনামূল্যে আপনিও পেতে পারেন রেশন, সরকারের রয়েছে এই যোজনা, জানুন যোগ্যতা ও আবেদনের পদ্ধতি
বিনামূল্যে আপনিও পেতে পারেন রেশন, সরকারের রয়েছে এই যোজনা, জানুন যোগ্যতা ও আবেদনের পদ্ধতি
Ram Mandir Donation Row: রামমন্দিরে কোটি কোটি টাকা তছরুপে চম্পত রাইকে জিজ্ঞাসাবাদ, দূরত্ব বাড়াল বিশ্ব হিন্দু পরিষদ
রামমন্দিরে কোটি কোটি টাকা তছরুপে চম্পত রাইকে জিজ্ঞাসাবাদ, দূরত্ব বাড়াল বিশ্ব হিন্দু পরিষদ
Bollywood News: সন্তান চান নায়ক, মা হতে অনীহা নায়িকার, বিয়ে ভাঙছে তারকাদম্পতির
সন্তান চান নায়ক, মা হতে অনীহা নায়িকার, বিয়ে ভাঙছে তারকাদম্পতির
Pune News: ‘বিরলের মধ্যে বিরলতম’, তিন বছরের মেয়েকে ধর্ষণ করে খুন, ৬৫ বছরের অপরাধীকে তিন মৃত্যুদণ্ডের সাজা শোনাল আদালত
‘বিরলের মধ্যে বিরলতম’, তিন বছরের মেয়েকে ধর্ষণ করে খুন, ৬৫ বছরের অপরাধীকে তিন মৃত্যুদণ্ডের সাজা শোনাল আদালত
Shreyas Iyer: একটা সিরিজেই কি মোহভঙ্গ? ইংল্যান্ড সিরিজের পরই নেতৃত্ব হারাচ্ছেন শ্রেয়স?
একটা সিরিজেই কি মোহভঙ্গ? ইংল্যান্ড সিরিজের পরই নেতৃত্ব হারাচ্ছেন শ্রেয়স?
Cabinet Reshuffle News: মোদির মন্ত্রিসভায় রদবদলের জল্পনা, রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নরের নামও উঠে আসছে, বাদল অধিবেশনের আগে না পরে, এখনও স্পষ্ট নয়
মোদির মন্ত্রিসভায় রদবদলের জল্পনা, রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নরের নামও উঠে আসছে, বাদল অধিবেশনের আগে না পরে, এখনও স্পষ্ট নয়
Embed widget