এক্সপ্লোর

Acidity Instant Relief: অ্যাসিডিটির ঠেলায় গলা, বুক জ্বলছে ? ৫ ঘরোয়া উপাদানেই চটজলদি আরাম পাবেন

Acidity Instant Natural Remedies: অ্যাসিডিটির ঠেলায় গলা জ্বালা, বুক জ্বালা খুব কমন। পাঁচটি ঘরোয়া উপাদানই আপনাকে রেহাই দেবে।

কলকাতা: কবজি ডুবিয়ে খাওয়াদাওয়া করতে কার না ভাল লাগে ! কিন্তু এর পর বদহজমের ঝামেলা শুরু হলেই বিপদ। এই অবস্থা আরও জটিল হয় যদি বদহজমে সঙ্গত দেয় গলা জ্বালা, বুক জ্বালা‌। পেটের অ্যাসিড খাদ্যনালি দিয়ে উপরের দিকে উঠে এলে প্রথমে বুক জ্বালা (heartburn) ও পরে গলা জ্বালা দিতে থাকে। এই জ্বালার থেকে যত তাড়াতাড়ি রেহাই পাওয়া যায়, ততই যেন শান্তি। চটজলদি অ্যাসিডিটির যন্ত্রণা কমাতে ঘরোয়া এই উপাদানগুলিতে ভরসা রাখতে পারেন। 

বেকিং সোডা ও জল: সোডিয়াম বাইকার্বোনেট বা বেকিং সোডাকে প্রাকৃতিক অ্যান্টাসিড বলা হয়। এটি পেটের অ্যাসিডকে নিস্ক্রিয় করে দেয়। পাশাপাশি বুক জ্বালার সমস্যা থেকেও রেহাই দেয়। 

  • বেকিং সোডা খেতে প্রথমে এক গ্লাস জল নিন। এর মধ্যে হাফ চা চামচ বেকিং সোডা মিশিয়ে খেয়ে নিন। 

আদা: অ্যাসিডের সমস্যা থেকে চটজলদি রেহাই দেয় আদা। পেটের অ্যাসিড কমাতে সাহায্য করে আদার পুষ্টিগুণ। 

  • আদা শুধু চিবিয়ে খেলেই অ্যাসিডিটির সমস্যা থেকে রেহাই পাবেন। অথবা এক গ্লাস জলে আদা ফুটিয়ে নিয়ে সেই জল খেতে পারেন।

ঠান্ডা দুধ: আদা ও বেকিং সোডার মতোই কাজ করে ঠান্ডা দুধ। অনেকে প্যাকেট করা দুধ কিনে ফ্রিজে রেখে দেন। আ্যাসিড হলে সেই দুধ খেতে পারেন।

  • এক গ্লাস ঠান্ডা দুধ খেলেই গলা জ্বালা ও বুক জ্বালার সমস্যা থেকে অনেকটা রেহাই পাওয়া যায়।

অ্যালোভেরা জেলি: অ্যালোভেরা জেলির মধ্যে প্রদাহনাশী গুণ রয়েছে। এটি খাদ্যনালির জ্বালা ভাব কমায়‌। পাশাপাশি অ্যাসিডের পরিমাণও কমিয়ে দেয়। 

  • অ্যালোভেরা পাতা কেটে প্রথমে জেলি বার করে নিতে হবে। এই জেলি আধ কপ জলে গুলে খেয়ে নিন। অ্যাসিডিটির সমস্যায় নিয়মিত ভুগলে খাবার খাওয়ার আগে এই আধ কাপ জল খাওয়া শুরু করুন। আর ভুগতে হবে না সমস্যায়। 

অ্যাপল সাইডার ভিনিগার: অ্যাসিডিটির সমস্যা দূর করতে অ্যাপল সাইডার ভিনিগার খুব পরিচিত ওষুধ। এটি পেটের পিএইচ লেভেল ভারসাম্যে নিয়ে আসে। একই সঙ্গে বুক জ্বালার সমস্যা থেকেও রেহাই দেয়। 

  • এক টেবিল চামচ অ্যাপল সাইডার ভিনিগার এমনিই খেয়ে নিতে পারেন। অথবা আধ কাপ জলে গুলেও খাওয়া যেতে পারে। নিয়মিত অ্যাসিডিটিতে ভুগলে খাবার আগে এটি খেয়ে খেতে বসাই ভাল।

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন: Diabetic Retinopathy: ডায়াবেটিস ডেকে আনতে পারে চোখের বিপদ! কখন, কীভাবে সতর্ক হবেন ?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget