এক্সপ্লোর

Dal Side Effects: ডাল ছাড়া ভাত-রুটি ঠিক জমে না ? শরীরে বড় রোগ বাসা বাঁধছে না তো ?

Uric Acid From Dal: অনেকেই ভাত বা রুটির সঙ্গে ডাল খেতে ভালবাসেন। কিন্তু এর থেকে শরীরে বড় রোগ বাসা বাঁধতে পারে।

Uric Acid From Dal: প্রোটিনে ভরপুর একদিকে, স্বাদেও অতুলনীয় আরেকদিকে। ডালের সঙ্গে আরেকটি পদ থাকলে সহজেই খাওয়াদাওয়া বেশ ভাল হয়। কিন্তু এই ডালই শরীরের অন্য কোনও রোগের কারণ হতে পারে কি ? চিকিৎসকদের কথায়, হতে পারে বৈকি। কারণ ডালের মধ্যে পিউরিন নামের একটি উপাদান থাকে। আর এই উপাদান ইউরিক অ্যাসিডের (Uric Acid) বড় কারণ। কীভাবে কোন কোন ডাল বিপজ্জনক হয়ে উঠতে পারে শরীর-স্বাস্থ্যের জন্য ? জেনে নেওয়া যাক।

ডাল থেকেই ইউরিক অ্যাসিড ?

সকলেরই যে ইউরিক অ্যাসিড হওয়ার আশঙ্কা থাকে, তা কিন্তু নয়। ডালের মধ্যে বেশ কিছু উপকারী উপকরণ থাকে। সেগুলিও শরীরের দরকার। আসলে যাদের ইউরিক অ্যাসিড রয়েছে বা শারীরিক অবস্থা এই রোগটির ঝুঁকি বাড়িয়ে দিয়েছে, তাদের জন্য ডাল (Uric Acid Foods) বিপজ্জনক। ডালের পিউরিন তাদের শরীর ঠিকমতো বিপাক করতে পারে না। যা রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়।

পিউরিন থেকেই ইউরিক অ্যাসিডের ঝুঁকি

পিউরিন থেকেই রক্তে ইউরিক অ্যাসিড তৈরি হয়। এটি মেটাবলিজমের একটি বিশেষ প্রক্রিয়া। ইউরিক অ্যাসিড তৈরি হলে বিভিন্ন গাঁটে গাঁটে ব্যথাও বেড়ে যায়। ফলে যাদের এই সমস্যা রয়েছে, তাঁরা ডাল খাওয়ার পরেই তা টের পাবেন।

কোন কোন ডালে এই ঝুঁকি ?

১. মুসুর ডাল -  অন্যান্য ডালের তুলনায় মুসুর ডালে পিউরিনের পরিমাণ অনেকটাই বেশি। তাই এই ডাল শরীরের জন্য বিপজ্জনকই বটে। সাধারণত  ইউরিক অ্যাসিড যাদের রয়েছে, তাদের এই ডাল পরিমিত পরিমাণে খেতে বলা হয়।

২. ছোলার ডাল - খুব পরিচিত এই ডাল প্রায়ই আমরা খেয়ে থাকি। এই ডালের মধ্যেও পিউরিনের পরিাণ নেহাত কম নয়। তাই ছোলার ডালও পরিমিত পরিমাণে খাওয়ার পরামর্শ দেওয়া হয়।

৩. বিউলির ডাল - বিউলির ডালও অনেকের পরিচিত ডাল। অনেকে আবার শীতের সময় এই ডাল খেতে বেশি পছন্দ করেন। এতেও বিপদের ঝুঁকি একইরকম। জয়েন্টের ব্যথা বেড়ে যেতে পারে এই ডাল খেলে।

৪. কলাইয়ের ডাল - কলাইয়ের ডাল এই গোত্রেরই আরেকটি পরিচিত ডাল। এর মধ্যেও পিউরিনের মাত্রা অনেকটা বেশি। তাই খাওয়ার আগে এই ব্যাপারে সতর্ক হওয়া জরুরি।

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন - Raw Food Vs Cooked Food: রান্না করা ও কাঁচা খাবারের গুণের তফাত ঠিক কোথায় ?

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari:
Mamata Banerjee:
Kalipuja 2026| ৯১ তম বর্ষে নিমতলা অক্ষয় স্পোর্টিং ক্লাবের মণ্ডপে ঝিনুক দিয়ে বিভিন্ন ধরণের নকশা
CM Suvendu Adhikari:
Kalipuja | এবারের অন্যতম সেরা পুজোর পুরস্কার পেল মধ্য কলকাতার আমহার্স্ট স্ট্রিট একতা সঙ্ঘের পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget