এক্সপ্লোর

Arthritis Foods To Avoid: আর্থ্রাইটিসের কারণ ৫ রকম খাবার, কোনগুলি ?

Arthritis Six Foods To Avoid: আর্থ্রাইটিসের সমস্যা পাঁচ খাবারের জন্য বাড়তে পারে। এর পিছনে রয়েছে কিছু বিশেষ কারণ।

কলকাতা: আর্থ্রাইটিস হলে হাঁটাচলার ক্ষেত্রে খুব সমস্যা দেখা দেয়। এই সমস্যায় মহিলাদের বেশি ভুগতে দেখা যায়। সারা বিশ্বে কমবেশি ১০০ রকমের আর্থ্রাইটিস রয়েছে। এগুলির মধ্যে অস্টিয়োআর্থ্রাইটিস ও রিউমাটয়েড আর্থ্রাইটিসই বেশি পরিচিত। কারণ এই রোগে আক্রান্তের সংখ্যা অনেক বেশি। বয়সের সঙ্গে সঙ্গে এই সমস্যা বাড়তে থাকে। তবে খাবারদাবার নিয়ন্ত্রণ করলে এই সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণ করা যায়।

আর্থ্রাইটিস কেন হয় ?

এই রোগের সঠিক কারণ জানা না থাকলেও বেশ কিছু কারণ লক্ষ করা যায় রোগীদের মধ্যে। সেগুলির কথাই বলে থাকেন চিকিৎসকরা।

  • বেশ কিছু ক্ষেত্রে আর্থ্রাইটিস জিনগত কারণে হতে পারে। অর্থাৎ পরিবারে কারও থাকলে রোগটির ঝুঁকি বাড়ে।
  • অনেক ক্ষেত্রে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই সমস্যা বাড়তে থাকে। তাই এই রোগকে অনেকে বয়সের সমস্যা বলে থাকেন।
  • বেশি ওজন বা ওবেসিটি হলে আর্থ্রাইটিস হতে পারে।
  • জয়েন্টের বারবার সঞ্চালনের কারণে এই সমস্যা দেখা দিতে পারে।
  • ধূমপানের সমস্যা থেকেও আর্থ্রাইটিস হতে পারে।

আর্থ্রাইটিসে কী খাবেন না?

রোজকার পাতে অনেক কিছুই থাকে। তবে সেগুলি সব শরীরের পক্ষে উপকারী নয় মোটেই। বিশেষ করে যাদের আর্থ্রাইটিস থাকে, তাদের আরও সমস্যা। রোগ নিয়ন্ত্রণে রাখতে তাই কিছু খাবার বাদ দিতে হবে। 

রেড ও প্রসেসড মিট - এই ধরনের খাবার প্রদাহ বাড়িয়ে দেয়।  রিউমাটয়েড আর্থ্রাইটিস থাকলেও এটা পাত থেকে বাদ দিতে হবে।

অতিরিক্ত সুগার - বেশ কিছু খাবার যেমন লজেন্স, আইসক্রিমে চিনির পরিমাণ বেশি থাকে। আর্থ্রাইটিস থাকলে এগুলি এড়িয়ে চলতে হবে। 

উচ্চমাত্রায় প্রসেসড খাবার - বেশ কিছু খাবার উচ্চমাত্রায় প্রসেস করা হয়। ফাস্টফুডজাতীয় খাবার এই তালিকায় পড়ে‌ । আর্থ্রাইটিস কমাতে হলে এই ধরনের খাবার পাত থেকে বাদ রাখতে হবে। 

নোনা খাবার - অতিরিক্ত নুন রয়েছে এমন খাবার এড়িয়ে চলতে হবে। বিভিন্ন প্যাকেটজাতীয় খাবারের মধ্যে নুনের পরিমাণ বেশি থাকে। এই ধরনের খাবার ডায়েট থেকে বাদ রাখতে হবে।

গ্লুটেনসম্পন্ন খাবার - আটা, বার্লি, রাইয়ের মধ্যে কিছু বিশেষ ধরনের প্রোটিন থাকে। এগুলোকে একসঙ্গে গ্লুটেন বলা হয়। একাধিক গবেষণায় দেখা গিয়েছে, এই গ্লুটেন আর্থ্রাইটিসের প্রদাহ বাড়িয়ে দেয়।

অ্যালকোহল - একাধিক গবেষণায় দেখা গিয়েছে, অ্যালকোহলের উপাদান অস্টিয়োআর্থ্রাইটিসের সমস্যা বাড়িয়ে দিতে পারে। 

আরও পড়ুন - Piles Remedies: পাইলস কমবে ৫ অভ্যাসেই, অব্যর্থ দাওয়াই চিকিৎসকের

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?

ভিডিও

Paresh Ram Das: ক্যানিং পূর্বের বিধায়ক পরেশরাম দাসের বিরুদ্ধে উঠল নির্যাতনের অভিযোগ
Humayun Kabir News: ক্যামাক স্ট্রিটকাণ্ডে এবার প্রাক্তন IPS হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ | ABP
Jadavpur University News: ক্যাম্পাসের দেওয়ালে নতুন স্লোগান লিখল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ
B.Ed College Scam News : শুধু নিয়োগ নয়, শিক্ষক হওয়ার বাধ্যতামূলক ডিগ্রি B.Ed-এও দুর্নীতির ছায়া? |ABP
Abhishek Banerjee : বাজারদরের অনেক কম টাকা সিকিউরিটি ডিপোজিট দেওয়া হয়, দাবি মালিকপক্ষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Weather Alert: উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
Embed widget