এক্সপ্লোর

Make Up Tips: মেকআপের ক্ষেত্রে এইসব ভুল নৈব নৈব চ

Make Up: মেকআপ করে সুন্দর ভাবে সাজতে চাইলে কয়েকটা নির্দিষ্ট নিয়ম মেনে চলা উচিত। মেকআপের ক্ষেত্রে কিছু ভুল একেবারেই করা চলবে না।

Make Up Tips: মেকআপ করার ক্ষেত্রে এবং তা সঠিকভাবে তুলে ফেলার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম মেনে চলা প্রয়োজন। শুধু তাই নয়, মেকআপ প্রোডাক্ট কেনার ক্ষেত্রেও কয়েকটি টিপস জানা থাকলে আপনার সুবিধাই হবে। আর সঠিকভাবে মেকআপের ব্যবহার না জানলে আপনার ত্বকের ক্ষতি তো হবেই, সেই সঙ্গে আরও অনেক সমস্যা দেখা দিতে পারে। তাই মেকআপ করার ক্ষেত্রে যে ভুলগুলো একেবারেই করবেন না, সেগুলো একবার দেখে নিন। মেকআপ করে সুন্দর ভাবে সাজতে চাইলে কয়েকটা নির্দিষ্ট নিয়ম মেনে চলা উচিত। মেকআপের ক্ষেত্রে কিছু ভুল একেবারেই করা চলবে না।

ত্বকের সঠিক যত্ন- নিয়মিত ভাবে মেকআপ করলে ত্বকের বারোটা বাজতে বেশি সময় লাগবে না। রোজ চড়া মেকআপ করলে ত্বকে ব্রন থেকে শুরু করে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। তাই যাঁরা নিয়মিত মেকআপ করেন তাঁরা মেকআপের কাজ মিটে গেলে যত দ্রুত সম্ভব তা মুছে ফেলুন। ভাল করে মুখ পরিষ্কার করে ময়শ্চারাইজার ম্যাসাজ করা প্রয়োজন।

মেকআপ প্রোডাক্ট এবং কিট শেয়ার করবেন না- মেকআপ করার সময়ে কখনই হাতে করে অর্থাৎ হাতে মেকআপ প্রোডাক্ট নিয়ে অ্যাপ্লাই করবেন না। এক্ষেত্রে হাতে থাকা জীবাণু থেকে ত্বকে সমস্যা হতে পারে। তাই ব্যবহার করুন মেকআপ ব্রাশ, পাফ বা এ জাতীয় জিনিসপত্র। মেকআপ প্রোডাক্ট অন্য কারও সঙ্গে শেয়ার না করাই ভাল। বিশেষ করে মেকআপ ব্রাশ কারও সঙ্গে শেয়ার করা উচিত নয়। এর থেকেও ত্বকে ইনফেকশন হতে পারে।

ত্বকের ধরন অনুসারে মেকআপ- ত্বকের ধরন অনুযায়ী মেকআপ প্রোডাক্ট ব্যবহার করা প্রয়োজন। নাহলে ত্বকে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। যদি আপনার ত্বক সেনসিটিভ হয় তাহলে সতর্ক থাকুন, বিশেষজ্ঞের পরামর্শ নিন। ভাল ব্র্যান্ডের মেকআপ প্রোডাক্ট ব্যবহার করা প্রয়োজন। 

মেকআপ সঠিক ভাবে মুছে বা তুলে ফেলা- মেকআপ না তুলে যদি সেই অবস্থায় ঘুমিয়ে পড়েন তাহলে তার থেকে খারাপ ত্বকের জন্য আর কিছু হতে পারে না। তাই মেকআপ অবশ্যই মুছে ফেলা প্রয়োজন। মেকআপ করার আগে অবশ্যই ত্বক পরিষ্কার করে নিন। ক্লেনজার বা টোনার দিয়ে মুখে পরিষ্কার করে নেওয়া প্রয়োজন। নিয়মিত মেকআপ করলে ত্বকের যত্ন করা অবশ্যই দরকার। নিয়মিত ভাবে ত্বক ময়শ্চারাইজিং করতে হবে। এর ফলে ত্বক মোলায়েম থাকবে। ঔজ্জ্বল্য বজায় থাকবে। যেখানেই মেকআপ করে যান না কেন, বাড়ি ফিরে অবশ্যই ভাল করে মেকআপ তুলে ফেলুন। এক্ষেত্রেও কয়েকটি নিয়ম মানতে হবে। মেকআপ তোলার ক্ষেত্রে তুলো ব্যবহার করতে পারেন। সাধারণ ক্লেনজার বা ফেস ওয়াশ দিয়ে ভাল করে মুখ পরিষ্কার করে নিন। তারপর ক্রিম ম্যাসাজ করা অবশ্যই দরকার।

আরও পড়ুন- লেবুজল বা লেবুর রস স্বাস্থ্যের পাশাপাশি ত্বকের জন্যেও উপকারি, কী কী উপকারিতা পাবেন?

সেরা শিরোনাম

Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget