এক্সপ্লোর

Health Tips: চটপটে, চাঙ্গা থাকবেন গোটা দিন, সকালে ২০ মিনিট করুন এই ৪ ব্যায়াম

Best Four Yoga Asanas: সারাদিন চটপটে আর চাঙ্গা থাকবেন। সকালে উঠেই করে ফেলুন এই চার যোগব্যায়াম।

কলকাতা: শরীর চটপটে চাঙ্গা থাকলে যে কোনও কাজ তাড়াতাড়ি হয়। আমাদের চারপাশে এমন অনেকেই রয়েছেন, যারা খুব শিগগির কাজ সেরে ফেলেন। চলাফেরা করে কোনও কাজ করতে হলে তাতেও বেশ পারদর্শী। তবে একই কাজ করতে গিয়ে অনেকে ক্লান্ত হয়ে পড়েন, হাঁপিয়ে যান, বসে পড়েন কিছুক্ষণ পরেই। এই সমস্যা থেকে রেহাই দিতে পারে কিছু যোগ ব্যায়াম। বাড়িতে নিয়মিত এই যোগব্যায়ামগুলি করুন। তাহলে কিছু দিনের মধ্যে আপনিও এমন চটপটে হবেন। কিছু ব্যায়াম কোমর ব্যাথা থেকেও রেহাই দেয়। পাশাপাশি পেটের চর্বি কমানোর ব্যায়াম হিসেবেও করতে পারেন।

ধনুরাসন (Bow Pose) - এই যোগব্যায়ামের শরীর দেখতে হয় ঠিক ধনুকের মতো। এর জন্য প্রথমে মাটিতে শুয়ে পড়ুন। এবার দুই পা ভাঁজ করে পায়ের পাতা উপরের দিকে তুলুন। এই অবস্থায় হাত দুটি পিছনের দিকে নিয়ে গিয়ে পায়ের পাতা ধরতে হবে। ব্যায়ামটি করার সময় বুক মাটির থেকে উঠে আসবে। শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রাখুন।

হলাসন (Plow Pose) - এই ব্যায়মে পা দুটি মাথার উপর দিয়ে গিয়ে মেঝে ছোঁয়। এর জন্য প্রথমে চিৎ হয়ে শুয়ে পড়ুন মেঝেতে। এবার দুই হাত রাখুন কোমরের কাছে। ধীরে ধীরে পা দুটি উপরের দিকে তুলতে হবে। একা পায়ের দ্বারা খুব বেশি উপরে ওঠা মুশকিল। তাই দুই হাত দিয়ে কোমরে ধরে তোলার চেষ্টা করুন। এই অবস্থায় পা দুটি বেঁকে মাথার ঠিক উপরে এসে মাটি ছোঁবে। প্রথম প্রথম এই ব্যায়াম করা কঠিন। তাই একবারে চেষ্টা না করে অল্প অল্প করে চেষ্টা করুন।

গোমুখাসন (Cow Face Pose) - গোমুখাসনের জন্য প্রথমে মাটিতে বসতে হবে। এবার বাম হাত প্রথমে উপরের দিকে তুলুন। এবার মুড়ে পিঠে  দিকে নিয়ে যান। হাত দিয়ে মেরুদন্ড স্পর্শ করুন। এবারে ডান হাত দিয়ে বাম হাতের কনুই ছুঁতে হবে।

বিতিলাসন মার্জারাসন (Cat Cow Pose) - এই যোগব্যায়ামে কোমর ব্যাথা থেকেও রেহাই পাবেন। প্রথমে হাঁটুতে ভর দিয়ে দাঁড়ান। এর পর হাত দুটি সামনের মাটিতে রেখে শরীর ঝুঁকিয়ে দিন। এই সময় পেট মাটির সঙ্গে সমান্তরাল থাকবে। এবার একবার পেট মাটির দিকে নেমে আসবে। আরেকবার পিঠ উপরের দিকে উঠে যাবে। শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রাখুন। 

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন - Fatty Liver: ফ্যাটি লিভার হলে বাড়ে এই রোগগুলির ঝুঁকি, রাশ টানবেন কীভাবে ?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম

ভিডিও

Congress Protest: ললিত গ্রেট ইস্টার্ন থেকে লোকভবন পর্যন্ত কংগ্রেসের প্রতিবাদ মিছিল |
Abhishek Banerjee: বুধবার সকাল ১০টায় ফের হাজিরার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পুলিশের
Durga Puja 2026: মণ্ডপে মণ্ডপে থিমের চমক, এবছর কেমনভাবে সেজে উঠেছে সুরুচি সঙ্ঘ আর বেহালা নূতন দল?
Supreme Court: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল রাহুল গান্ধীর লিগ্যাল টিমের
Congress Rally: মান্ডি হাউস থেকে সুপ্রিম কোর্টের দিকে এগোচ্ছে INDI জোটের মিছিল, মোতায়েন পুলিশ বাহিনী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget