এক্সপ্লোর

Duarsini Tour Guide: ‘এই শহর থেকে আরও অনেক দূরে’ চলে যেতেই পারেন পুরুলিয়ার এই অফবিটে

Duarsini Purulia Offbeat Tour Guide: রোজকার রুটিন থেকে এক-আধদিন একটু পালিয়ে যেতে কার না ইচ্ছে করে। তাই পালিয়ে যেতেই পারেন পুরুলিয়ার এই অফবিট ডেস্টিনেশনে।

Duarsini Purulia Offbeat Tour Guide: আর কিছুদিন পরেই শুরু হতে চলেছে বর্ষা। গ্রীষ্মের এই দাবদাহ থেকে মুক্তি পাবে সবাই। এই বর্ষার মরসুমে পাহাড়ের সৌন্দর্য বেশ কয়েকগুণ বেড়ে যায়। তাই বৃষ্টির সময় শুরু হলেই ঘুরে আসতে পারেন পুরুলিয়ার এই অফবিট স্থান থেকে। পুরুলিয়ার বান্দোয়ান থেকে ১৭ কিলোমিটার দূরে অবস্থিত দুয়ারসিনি (Duarsini Tour Guide)। সেখানেই কাটিয়ে আসতে পারেন উইকেন্ডের ছুটি।

দুয়ারসিনির প্রাকৃতিক সৌন্দর্য

দুয়ারসিনি (Duarsini Tour) পুরুলিয়ার কংসাবতী নদীর তীরে একটি গাছগাছালি পূর্ণ এলাকা। বনের মধ্যে নিরিবিলি এই স্থান অফবিট ডেস্টিনেশন হিসেবে অনেকেরই প্রথম পছন্দের তালিকায় থাকবে। কংসাবতী নদীর দক্ষিণে কুচিয়া বিটের অন্তর্গত দুয়ারসিনি। এখানে পাহাড়গুলি আকারে ছোট ও সবুজে ঘেরা। পাশেই আদিবাসীদের গ্রাম। ফলে সবটা মিলিয়ে মনে হবে অন্য এক পৃথিবীর বুকে এসে পড়েছেন।

ঘুরতে যাওয়ার সেরা সময়

বছরের সবসময়ই দুয়ারসিনির আবহাওয়া বেশ মনোরম থাকে। তবে জুলাই অগস্ট মাস থেকে মার্চ মাস পর্যন্ত সময়টি দুয়ারসিনি ভ্রমণের সেরা সময়।

কীভাবে যাবেন

  • হাওড়া থেকে প্রথমে ট্রেনে করে পুরুলিয়া যেতে হবে। সেখান থেকে বাসে করে পৌঁছে যেতে পারেন দুয়ারসিনি (Duarsini Travel)।
  • কলকাতা থেকে বেশ কিছু বাস ছাড়ে। যা সরাসরি বান্দোয়ান যায়। সেখান থেকে গাড়ি বুক করে যেতে পারেন। বাসের করেও যাওয়া যেতে পারে।
  • কলকাতা থেকে গাড়ি করে যেতে হলে খড়গপুর হয়ে পুুরুলিয়া, বান্দোয়ানের উপর দিয়ে গিয়ে পৌঁছাতে হবে দুয়ারসিনি।

কোথায় থাকবেন

পশ্চিমবঙ্গ সরকারের তরফে দুয়ারসিনিকে ইকো টুরিজমের অন্তর্ভুক্ত করা হয়েছে। পশ্চিমবঙ্গ বন উন্নয়ন নিগমের তরফে এখানে বেশ কয়েকটি কটেজ রয়েছে। দুয়ারসিনি প্রকৃত ভ্রমণ কেন্দ্রের ওই কটেজে থাকতে পারেন। কটেজ বুক করে নিতে হবে তার জন্য। যোগাযোগ করতে পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন বিভাগের সাইটে গিয়ে হেল্পলাইনে ফোন করতে হবে।

আকর্ষণীয় বিভিন্ন স্থান

দুয়ারসিনি কথাটি বাংলা অর্থ দ্বাররক্ষক ঠাকুর। মনে করা হয়, প্রাচীনকালে লঙ্কার রাজা রাবণ এখানে স্বর্গের সিঁড়ি প্রস্তুত করতে চেয়েছিলেন। আবার এখানকার লোকদেবতাদের সঙ্গে বৌদ্ধিক ভাবনাও জড়িয়ে রয়েছে। মনে করা হয়, বৌদ্ধতন্ত্রের কিছুটা প্রভাব পড়েছিল এই অঞ্চলে। আকর্ষণীয় স্থানের মধ্যে এখানে রয়েছে বিভিন্ন উপজাতি গ্রাম। সাঁওতাল, মুন্ডা, শরব, খেরিয়ারদের গ্রাম ঘোরার সুযোগ রয়েছে। এছাড়াও জঙ্গলে, নেকড়ে, হাতি, ভাল্লুক, বুনো শুয়োরের বাস। রয়েছে সাতগুরুং হ্রদের অপরূপ সৌন্দর্যও। যারা রোজকার কাজকর্মে বাঁধা রুটিন থেকে একটু মুক্তি পেতে চান, তারা চাইলেই স্বাদ নিতে পারেন এই প্রকৃতির।

তথ্যসূত্র - পশ্চিমবঙ্গ সরকার পর্যটন দফতর

আরও পড়ুন - Travel News: গোটা বিশ্বের আকর্ষণ ভুটানের এই উৎসব, একবার প্রত্যক্ষ না করলে হতে পারে আপসোস

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget