এক্সপ্লোর

Depression Remedies: অল্প ব্যায়ামই কি অবসাদ থেকে অনেকটা রেহাই দেয় ?

Yoga Or Running For Depression: অল্প ব্যায়ামেই কি অবসাদ থেকে রেহাই পাওয়া সম্ভব ? সম্প্রতি এক গবেষণায় উঠে এল এমন তথ্য।

কলকাতা: মানসিক অবসাদ (Mental Depression) থেকে মুক্তি দিতে পারে ব্যায়াম। এমনকি অন্যান্য নানারকম চিকিৎসার পর ব্যায়ামই শেষ পর্যন্ত এই সমস্যা থেকে বার করে আনতে পারে। ফিরিয়ে দিতে স্বাভাইক জীবনের স্রোত। সম্প্রতি বিএমজে জার্নালে প্রকাশিত হয়েছে একটি গবেষণা। সেখানে ব্যায়ামকে ডিপ্রেশনের অন্যতম চিকিৎসা বলা হয়েছে। গবেষকদের কথায়, খুব সামান্য ব্যায়ামও এই সময় অনেকটা উপকারী হয়ে উঠতে পারে।

কী বলছেন গবেষক ?

এই গবেষণার মুখ্য গবেষক মিচেল নোয়েতেলের কথায়, বর্তমানে বিশ্বে প্রতি ১০ জনের একজন মানসিক অবসাদে ভুগছেন। শুধু তাই নয়, অবসাদের পাশাপাশি অনেককেই ওষুধ খেতে হয়। অস্ট্রেলিয়াতে মনোবিদদের চাহিদা তুঙ্গে। মনোবিদ্যার অধ্যাপক মিচেলের কথায়, ঋণ, ডায়াবেটিস বা বিবাহবিচ্ছেদের থেকেও খারাপ অবস্থা মানসিক অবসাদ।

কী জানা গিয়েছে গবেষণায় ?

গবেষকদের কথায়, ওষুধ ও থেরাপির পাশাপাশি ব্যায়াম অনেকটাই উপকারী। এই গবেষণায় অংশ নেন ১৪,১৭০ জন‌‌। তাদের অবসাদের লক্ষণ ও কার্যকলাপ নেটওয়ার্ক মেটা অ্যানালিসিস পদ্ধতিতে বিশ্লেষণ করা হয়। এই পদ্ধতিতে আলাদা আলাদা ধরনের ব্যায়ামের প্রভাবকে তুলনা করে দেখা হয়। অবসাদ কমাতে কোন ব্যায়াম বেশি উপকারী হচ্ছে, তা খতিয়ে দেখা হয়। 

দৌড়ানো, ব্যায়াম বা নাচানাচি 

গবেষকের কথায়, যেকোনও ব্যায়ামই অবসাদ কমাতে (Depression Remedies) অনেকটা কার্যকর। দেখা গিয়েছে, সামান্য দৌড়ানো হোক বা ঘরোয়া শরীরচর্চা, অবসাদ কাটাতে অনেকটা কাজ দেয়। এমনকি অল্পবিস্তর নাচ করলেও অবসাদ থেকে রেহাই মেলে। কতটা কার্যকরী এই ব্যায়ামগুলি? মিচেল জানাচ্ছেন, মানসিক অবসাদ দূর করতে মনোবিদরা কগনিটিভ বিহেভিয়ার থেরাপির সাহায্য নিয়ে থাকেন।‌ এই বিশেষ থেরাপিতে যতটা উপকার মেলে, ব্যায়ামেও ততটাই উপকার পাওয়া যাচ্ছে বলে জানান মনোবিদ। 

মূল্যবান পরামর্শ গবেষকের 

গবেষণার ফলাফল জানানোর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছেন মুখ্য গবেষক। তাদের কথায়, পরিসংখ্যানের ভিত্তিতে ব্যায়াম অনেকটাই কার্যকর হয়েছে। তবে ব্যায়ামের সিদ্ধান্ত নেওয়ার আগে একজনকে প্রথমেই যেতে হবে মনোবিদের কাছে। তিনিই মনের অবস্থা নিরীক্ষণ করে বলে দেবেন ঠিক কোনটা সেই মুহূর্তে তার জন্য সঠিক হবে। কারণ অনেক সময় ব্যায়াম শুরু করলেও তা নিয়ম করে রোজ করা জরুরি। তার জন্য একটি নিয়মিত পর্যবেক্ষণ দরকার হয়। তবে থেরাপি ও অ্যান্টিডিপ্রেস্যান্ট ওষুধের পাশাপাশি ব্যায়াম করলে দ্রুত অবস্থার উন্নতি হয় বলেই জানাচ্ছেন চিকিৎসক। 

আরও পড়ুন - Restless Leg Syndrome: ঘুমের মধ্যে পা ছোঁড়া স্বভাব, বড় রোগের লক্ষণ ? কী করবেন ?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Heart Disease : শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ
শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Heath News : টানা কাশি মানেই সর্দি-গর্মি নয় ! শিকড় আরও গভীরে, বড় ভুল ভাঙালেন চিকিৎসক
টানা কাশি মানেই সর্দি-গর্মি নয় ! শিকড় আরও গভীরে, বড় ভুল ভাঙালেন চিকিৎসক
Ayushman Bharat Card: আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার পরিষেবা নিয়ে নতুন নির্দেশিকা স্বাস্থ্য দফতরের
আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার পরিষেবা নিয়ে নতুন নির্দেশিকা স্বাস্থ্য দফতরের

ভিডিও

Akhruzzaman |
Weather Update Today | শেষ বর্ষার বৃষ্টি, আজ ও কাল কলকাতা-সহ বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস
Kalyan Banerjee | CM Suvendu Adhikari-কে 'কুরুচিকর আক্রমণ', Kalyan Banerjee-এর বাড়ির সামনে বিক্ষোভ দেখাল BJP কর্মী-সমর্থকরা
Anubrata Mondal |
West Bengal New Syllabus Row | ভারতের 'দর্শন-গৌরব'কে তুলে ধরতে পাঠ্যক্রমে একাধিক বদল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget