এক্সপ্লোর

Vegan Diet : ৮ সপ্তাহ নিরামিষ খেয়ে বয়স কমবে তরতরিয়ে ! চাঞ্চল্যকর রিপোর্ট এল সামনে

Vegan Diet & biological age: এপিজেনেটিক মডিফিকেশন। এই পদ্ধতিতে ডিএনএ নিজে বদলায় না,  জিনের অভিব্যক্তি পরিবর্তন হয়। 

নয়াদিল্লি:   আমিষ খাওয়া ভাল , নাকি নিরামিষ। দু পক্ষেই মত, পাল্টা মত আছে। এই নিয়ে একটি সমীক্ষার ফল সামনে এসেছে।  আর তাতে মুখে হাসি ফুটতে পারে নিরামিষভোজীদের। আট সপ্তাহ যদি আমিষ খাবার বাদ দেওয়া যায় , তাহলে নাকি মিরাকল ঘটতে পারে আপনার সঙ্গে। সমীক্ষা বলছে,  নিরামিষ খাবার খেলে, একজনের জৈবিক বয়সটা কমে যাবে অনেকটাই। 

একজন মানুষের জৈবিক বয়সের সঙ্গে বিভিন্ন রোগ বালাইয়ের আশঙ্কার সম্পর্ক সরাসরি। জৈবিক বয়স  বাড়লে ডায়াবেটিস বা ডিমেনশিয়ার মতো রোগের ঝুঁকি বাড়ে। আর জৈবিক বয়স কম মানে, রোগ বালাইয়ের ঝুঁকি কিছুটা হলেও কম। বিএমসি মেডিসিন জার্নালে ( journal BMC Medicine)প্রকাশিত গবেষণায় দেখা গেছে,  DNA methylation এর উপর নির্ভর করে এই জৈবিক বয়স হ্রাসের ব্যাপারটি। এটা হল কারও ডিএনএ-র এক প্রকার রাসায়নিক পরিবর্তন । যাকে বলা হয় এপিজেনেটিক মডিফিকেশন। এই পদ্ধতিতে ডিএনএ নিজে বদলায় না,  জিনের অভিব্যক্তি পরিবর্তন হয়। 

আইএএনএস সূত্রে খবর, নতুন গবেষণাটি  ২১ জোড়া প্রাপ্তবয়স্ক মানুষের উপর করা হয়েছিল । এঁরা প্রত্যেকেই যমজ। শুধু তাই নয় যাঁরা  identical twin অর্থাৎ যাঁদের একইরকম দেখতে।  এঁদের একটি নিয়ন্ত্রিত পরিবেশে রেখে দেখা হয়, vegan diet এর ফলে এঁদের মধ্যে কেমন পরিবর্তন আসে। 

যমজদের একজনকে দেওয়া হয় আমিষ ডায়েট, আরেক জনকে নিরামিষ। ৮ সপ্তাহ চলে এক্সপেরিমেন্ট। যার আমিষভোজীদের রোজ ১৭০ থেকে ২২৫ গ্রাম মাংস  দেওয়া হত। ডায়েটে থাকত একটি ডিম এবং দেড় সার্ভিংস দুগ্ধজাত খাবার। আর যমজদের আরেকজনের জন্য বরাদ্দ ছিল শুধুই নিরামিষ খাবার(  vegan diet)। 

নিরামিষাশী খাবার যাঁরা ৮ সপ্তাহ ধরে খেলেন, দেখা গেল, তাঁদের হার্ট, হরমোন, লিভারের জৈবিক বয়স বেশ কিছুটা কমে গিয়েছে। তাছাড়া তাঁদের বিপাক ব্যবস্থাও যেন অনেক বেশি তরুণদের মতো।  বরং যাঁরা সবরকম খাদ্য খেয়েছেন, তাঁদের তুলনায়  নিরামিষভোজীরা ওজনও ঝরিয়েছেন এই সময়টায় বেশ কিছুটা। গড়ে ২ কিলোগ্রাম মতো ওজন বেশি ঝরেছে নিরামিষ খেয়ে। 

নিরামিষ ভোজীদের সামগ্রিক ভাবে জৈবিক বয়সই হ্রাস ( estimates of biological age )পেয়েছে।  একেই বলে epigenetic ageing clock।  

তবে এর থেকে এখনই কোনও সিদ্ধান্তে আসতে চান না গবেষকরা। তাঁরা আবার সার্ভে করতে চান। খাওয়াদাওয়া, বয়স , ওজন সবকিছুর মধ্যে সঠিক সম্পর্ক বের করতে গেলে দরকার আরও গভীর গবেষণা। 

সেরা শিরোনাম

Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget