এক্সপ্লোর

Sleep Hygiene: 'স্লিপ হাইজিন' আসলে কী? রাতে পর্যাপ্ত ঘুমের জন্য এই বিষয় কতটা গুরুত্বপূর্ণ?

Healthy Lifestyle Tips: রাতে ভালভাবে ৭ থেকে ৮ ঘণ্টা ঘুমের প্রয়োজন রয়েছে অতি অবশ্যই। সকালবেলায় শরীরচর্চা করলেও রাতে ভাল ঘুম হয়, এমনটাই দাবি বিশেষজ্ঞদের অনেকের। 

Sleep Hygiene: সারাদিনে বিভিন্ন কাজ করার সময় আমরা হাইজিন (Hygiene) মেনে চলি। এই হাইজিন কথার আক্ষরিক অর্থ হল স্বাস্থ্যবিধি মেনে চলা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। অথচ অনেকেরই হয়তো জানা নেই যে 'স্লিপ হাইজিন' (Sleep Hygiene) বলেও একটা বিষয় রয়েছে। অর্থাৎ ঘুমের সময় আমরা কী নিয়ম মেনে চলছি সেদিকেও নজর দেওয়া দরকার। কারণ এর মাধ্যমেই প্রতিদিন পর্যাপ্ত ঘুম হওয়া সম্ভব। আর ঘুমের সময়ে কোনও ব্যাঘাতও হবে না। বিশেষ করে রাতে ঘুমের সময় কিছু স্বাস্থ্যবিধি বা হাইজিন মেনে চলা দরকার। কারণ আপনার এইসব আচরণের ফলেই সারারাত ভালভাবে ঘুমোতে পারবেন আপনি, যাকে বলে একদম 'সাউন্ড স্লিপ'। ভালভাবে ঘুম না হলে একাধিক সমস্যা দেখা দেয় আমাদের শরীরে। সবার আগে যেটা হবে, পরের দিন কাজ করার শক্তিই পাবেন না আপনি। তাই রাতে ভালভাবে ৭ থেকে ৮ ঘণ্টা ঘুমের প্রয়োজন রয়েছে অতি অবশ্যই। সকালবেলায় শরীরচর্চা করলেও রাতে ভাল ঘুম হয়, এমনটাই দাবি বিশেষজ্ঞদের অনেকের। 

স্লিপ হাইজিন বজায় রাখার জন্য কী কী নিয়ম মেনে চলা জরুরি

  • প্রতিদিন ৭ থেকে ৮ ঘণ্টা ঘুমের প্রয়োজন রয়েছে রাতে। তাহলেই আপনি পরের দিনে কাজ করার এনার্জি পাবেন। নাহলে সারাদিন ঝিমানি ভাব থাকবে। এছাড়াও যদি দীর্ঘদিন ধরে আপনি পর্যাপ্ত পরিমাণ ঘুমের থেকে বঞ্চিত থাকেন, তাহলে স্ট্রেসের পরিমাণ বাড়বে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমবে। এছাড়াও দেখা দেবে একাধিক সমস্যা। অসুস্থ হয়ে পড়বেন আপনি।
  • কতক্ষণ ঘুমোচ্ছেন এটার সঙ্গে ভীষণভাবে প্রয়োজনীয় বিষয় হল আপনি কখন ঘুমোতে যাচ্ছেন। একদিন ১১টায় ঘুমোতে গেলেন, আর পরের দিন রাত ২টোয়, এমনটা করলে চলবে না। প্রতিদিন মোটামুটি একই সময়ে ঘুমোতে যেতে হবে। সামান্য সময়ের হেরফের হতেই পারে। কিন্তু একদিন তাড়াতাড়ি আর একদিন দেরিতে, এভাবে ঘুমোলে হবে না। কারণ এভাবে সময়ের হেরফের হলে তারপর যদি আপনি ৭ থেকে ৮ ঘণ্টা ঘুমানও, তাহলেও লাভ নেই।
  • রাতে ঘুমোতে যাওয়ার সময় ইলেকট্রনিক গ্যাজেটস থেকে দূরে থাকুন। ফোনে গান শোনা, সিনেমা দেখা, ইন্টারনেট সার্ফ করা কিংবা সোশ্যাল মিডিয়া ঘাঁটা- সবই আপনার ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে। তার চেয়ে বরং ভাল কোনও বই পড়তে পারেন।
  • যাঁদের রাতে ঘুমের সমস্যা রয়েছে এবং সেই সমস্যা এড়ানোর চেষ্টা করছেন, তাঁরা রাতের খাওয়া-দাওয়ার দিকেও নজর রাখুন। ভারী খাবার অর্থাৎ যা সহজে হজম হয় না, সেগুলি না খাওয়াই স্বাস্থ্যের পক্ষে ভাল। তেলমশলা যুক্ত খাবার খেলে অ্যাসিডিটি, বদহজম, গ্যাস ইত্যাদির সমস্যা দেখা দিতে পারে। ঘুমোতে যাওয়ার ২ থেকে ৩ ঘণ্টা আগে খাবার খেয়ে নেওয়া প্রয়োজন। এছাড়াও রাতের দিকে চা-কফি অর্থাৎ ক্যাফাইন জাতীয় খাবার খাওয়ার থেকে বিরত থাকুন। 

আরও পড়ুন- শীতের মরশুমে নারকেল তেল দিয়ে কেন ত্বকের পরিচর্যা করবেন? কারা ব্যবহার করবেন না এই উপকরণ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন

ভিডিও

Ratna Debnath:
Bhangar News | তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় বিজেপি, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ
Kunal Ghosh: 'Mamata Banerjee-র উপর আক্রমণের প্রতিবাদে বিধানসভায় প্রতিবাদ কর্মসূচি', পোস্ট কুণালের
Mamata Banerjee: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা বন্দ্যোপাধ্যায় | Halisahar | ABP Ananda
Suvendu Adhikari | ''অভয়া ভুলিনি...আমি কমিটেড'', অভয়া স্মরণ কর্মসূচিতে বললেন মুখ্যমন্ত্রী | RG Kar

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget