এক্সপ্লোর

Brain Cancer: সামান্য হোক বা গুরুতর, মাথায় চোট থেকেও নীরবে বাড়তে পারে ব্রেন ক্যানসারের ঝুঁকি ! গবেষণায় চাঞ্চল্যকর রিপোর্ট

Brain Cancer Threat: সাম্প্রতিক এই সমীক্ষায় ৭৫ হাজার জনেরও বেশি মানুষকে পরীক্ষা করে দেখা গিয়েছে যাদের মধ্যে ট্রমাটিক ব্রেন ইনজুরি রয়েছে, তাদের মধ্যে ম্যালিগন্যান্ট ব্রেন টিউমর হওয়ার সম্ভাবনা প্রবল।

অনেকেই আমরা আমাদের গুরুজনদের মুখে বলতে শুনি যে মাথায় যেন কিছুতেই চোট না লাগে, সবসময় মাথাকে বাঁচিয়ে রাখতে হবে। মাথায় চোট লাগলে কখনই ভাল হয় না, ভবিষ্যতে তা জটিলতা বাড়াতে পারে। সম্প্রতি একটি গবেষণার রিপোর্টে যা জানা গিয়েছে তাতে এই কথাগুলির সত্যতা প্রমাণ হয়ে গিয়েছে। এই গবেষণায় বলা হয়েছে মাঝারি থেকে গুরুতর মাথায় আঘাত আগামীতে অজান্তেই বাড়াতে পারে ব্রেন ক্যানসারের (Brain Cancer) ঝুঁকি।

সাম্প্রতিক এই সমীক্ষায় ৭৫ হাজার জনেরও বেশি মানুষকে পরীক্ষা করে দেখা গিয়েছে যাদের মধ্যে ট্রমাটিক ব্রেন ইনজুরি (Brain Cancer) রয়েছে, তাদের মধ্যে ম্যালিগন্যান্ট ব্রেন টিউমর হওয়ার সম্ভাবনা প্রবল। তুলনায় যাদের মাথায় সেভাবে কোনও চোট লাগেনি, তারা অনেক বেশি নিরাপদ অবস্থানে রয়েছেন। ফলে এই সমীক্ষা ট্রমাটিক ব্রেন ইনজুরির সঙ্গে ব্রেন ক্যানসারের সম্পর্ককে তুলে ধরেছে। সংযোগমূলক ক্রীড়া, পড়ে যাওয়া, দুর্ঘটনার কারণে মাথায় চোট খুবই সাধারণ। এতে আতঙ্কিত হওয়ার মত ব্যাপার নয়, তবে চিকিৎসক ও বিশেষজ্ঞদের মতে এই ঘটনা সচেতনতা বৃদ্ধি করবে এবং নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজনীয়তাকে বাড়িয়ে তুলবে।

২০০০ সাল থেকে ২০২৪ সালের মধ্যে ৭৫ হাজারেরও বেশি মানুষের স্বাস্থ্যের তথ্য ও পরিসংখ্যানের উপরে সমীক্ষা চালানো হয়েছে সম্প্রতি। যে সমস্ত ব্যক্তি স্বল্প, মাঝারি থেকে মারাত্মক মস্তিষ্কে আঘাত (Brain Cancer) পেয়েছেন কখনও তাদের উপরেই এই সমীক্ষা চালানো হয়েছে। আর এই সমীক্ষার ফলাফল হিসেবে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ করেছেন বিশেষজ্ঞরা। মাঝারি থেকে গুরুতর ট্রমাটিক ব্রেন ইনজুরি রয়েছে এমন ব্যক্তিদের মধ্যে ০.৬ শতাংশের ক্ষেত্রে মাথায় চোট লাগার ৩ থেকে ৫ বছরের মধ্যে ম্যালিগন্যান্ট ব্রেন টিউমরের লক্ষণ দেখা গিয়েছে। তবে মাঝারি চোটের ক্ষেত্রে ক্যানসারের ঝুঁকি প্রায় নেই বললেই চলে। আর যাদের কোনও চোট লাগেনি তাদের ক্ষেত্রে ব্রেন ক্যানসারের ঝুঁকি খুবই কম।

এর আগে ২০২৪ সালে ২ মিলিয়ন মার্কিন চাকরিজীবীদের উপরে পরীক্ষা করে দেখা গিয়েছিল যে মাঝারি থেকে গুরুতর মাথার চোট ক্যানসারের ঝুঁকি দ্বিগুণ করে দেয়। তবে এই কারণে হওয়া ক্যানসারের ঘটনা এখনও পরিসংখ্যানের দিক থেকে খুবই কম। শুধু যে বয়স্কদের উপরে এই পরীক্ষা হয়েছে বা একটিমাত্র হাসপাতালকে কেন্দ্র করে এই পরীক্ষা হয়েছে তা নয়, আফগানিস্তানে অন্য আরেকটি সমীক্ষায় দেখা গিয়েছে মাথায় চোট পাওয়া ব্যক্তিদের মধ্যে ব্রেন ক্যানসার হওয়ার ঝুঁকি ২.৬ গুণ বেড়ে গিয়েছে। ব্রাজিলের রিও-ডি-জেনিরোতেও এমনই একটি সমীক্ষা হয়েছে যেখানে দেখা গিয়েছে মাথায় চোট ব্রেন ক্যানসারের ঝুঁকি ১.৪৯ গুণ বাড়িয়ে তোলে। এমনকী এও দেখা গিয়েছে ১৫ থেকে ২৪ বছর আগের কোনও মাথার চোটের কারণেও ব্রেন ক্যানসারের ঝুঁকি বেড়ে গিয়েছে ৫.৪ গুণ।  

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget