এক্সপ্লোর

Easter 2023:' ইস্টার' , 'বানিজ' ও কব্জি ডোবানো খাওয়াদাওয়া...

Eggs And Bunnies:যাঁরা বিশ্বাস করেন, তাঁদের কাছে 'ক্রিসমাসের' মতোই পবিত্র ও আনন্দের উৎসব 'ইস্টার'। নিউ টেস্টামেন্ট অনুযায়ী, এই দিনেই ফের বেঁচে উঠেছিলেন যিশুক্রিস্ট

কলকাতা: যাঁরা বিশ্বাস করেন, তাঁদের কাছে 'ক্রিসমাসের' মতোই পবিত্র ও আনন্দের উৎসব 'ইস্টার' (Easter 2023)। নিউ টেস্টামেন্ট অনুযায়ী, এই দিনেই ফের বেঁচে উঠেছিলেন যিশুক্রিস্ট (Jesus Christ)। ক্রিস্টানদের কাছে  তাই এই পরব অত্যন্ত পবিত্র। কিন্তু এহেন উৎসবের সঙ্গে 'ইস্টার বানি' বা খরগোশের সম্পর্ক ঠিক কোথায়? ডিমের ব্যবহারই বা চালু হল কেন এই পরবে?

টুকিটাকি...
বছরভর শান্তশিষ্ট হয়ে থাকলে বাচ্চাদের জন্য ক্রিসমাসের সময় নানা উপহার আনেন সান্তা ক্লস, এই প্রথা প্রায় সকলের জানা। ইস্টারের সময় একই দায়িত্বে থাকে 'ইস্টার বানিজ'। খুদেদের জন্য তার কাছেও থাকে নানা উপহার। এই উৎসবের অন্যতম অঙ্গ বিশেষ প্রার্থনা। কিন্তু সে তো গেল ধর্মাচরণের অংশ! এ ছাড়াও নানা ধরনের উদযাপন চলে এই সময়ে যার মধ্যে সেই অর্থে আলাদা করে ধর্মীয় রং থাকে না। এই উদযাপনেরই বড় অংশ জুড়ে থাকে 'ইস্টার এগস'।    

ডিম কেন?
আসলে ক্রিস্টানদের কাছে নতুন জীবন ও উর্বরতার প্রতীক এই 'ইস্টার এগস'। শুধু এটি নয়। এই সময় গির্জাগুলিকে যে 'ইস্টার লিলি' দিয়ে সাজানো হয়, সেটিও জীবনের রূপক। যিশুক্রিস্টের প্রত্যাবর্তনের এই সময়টিকে উদযাপন করতে তাই এই উপকরণগুলি না হলেই নয়। এবং সেই তালিকায় আরও একটি হচ্ছে 'ইস্টার বানিজ'। 'ইস্টার'-র ঠিক আগে যে রবিবার পড়ে, সেই সকালে বাচ্চাদের হাতে মিষ্টি ও চকোলেট তুলে দেওয়াই কাজ এই 'ইস্টার বানি'দের। 

কোথা থেকে শুরু?
এই মিষ্টি খরগোশদের হদিশ প্রথম জার্মানিতে পাওয়া যায়। সপ্তদশ শতকের জার্মান সাহিত্যেই প্রথম 'ইস্টার বানিজ'-র কথা রয়েছে বলে দাবি কারও কারও। খাবার হিসেবে এই সময় সলিড 'চকোলেট এগস' -র ব্যবহার অত্যন্ত প্রচলিত। তা ছাড়া 'হট ক্রস বানস', কিশমিশ দেওয়া 'ইস্ট ডাফ বানস'-ও এই উৎসবের অন্যতম প্রচলিত খাবার। এর মধ্যে কিশমিশের ব্যবহারও প্রতীকী। যিশুক্রিস্টকে যে ভাবে বা নির্দিষ্ট করে বললে যার উপর হত্যা করা হয়েছিল, তা মনে রাখতেই কিশমিশ ব্যবহার করা হয়। ব্রিটেনে আবার 'সিমনেল কেক' ইস্টার পরবের অত্যন্ত জনপ্রিয় খাবার। অন্য দিকে রাশিয়া এই সময় বিশেষ ধরনের ছোট প্যানকেক খেয়ে উদযাপন করে। অর্থাৎ দেশ, কাল ভেদে পদ আলাদা। তবে মূল মন্ত্র এক। 

আরও পড়ুন:গত ২৪ ঘণ্টায় দেশে নতুন কোভিড আক্রান্ত ৬০৫০! ফের কেন বাড়ছে কোভিড গ্রাফ?

   

 

সেরা শিরোনাম

Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

CJP Protest Delhi:
Mamata Banerjee News: মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল Delhi Police | CJP Protest
Weather News : পুজোর সময় কি ফের বিগড়ে যেতে পারে বরুণ দেবের মেজাজ? কী বলছে হাওয়া অফিস? | Durga Puja
Durga Puja 2026 : সেজে উঠেছে ইডেন ও রেড রোড, দুর্গাপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী | ABP
Congress Protest News : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে হাজরা মোড়ে প্রতিবাদ বিক্ষোভে কংগ্রেস | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget