এক্সপ্লোর

Night Shower Health Benefits: গরমকালে রাতে স্নান করা কেন জরুরি? না করলে কী কী সমস্যা হতে পারে?

Health Tips: সারাদিন আপনার ত্বকে যে সমস্ত নোংরা জমবে, রাতে একবার স্নান করে নিলে তা দূর হয়ে যাবে। তার ফলে ত্বকে র‍্যাশ, চুলকানি, ব্রন - এইসব সমস্যা দেখা যায় না। 

Night Shower Health Benefits: নিয়মিত স্নান করা ভীষণভাবে জরুরি। নাহলে আপনার ত্বকে ইনফেকশন হতে পারে। সমস্যা বেড়ে পরিণত হতে পারে জটিল রোগে। অতএব শীত, গ্রীষ্ম, বর্ষা- সমস্ত সময়েই নিয়মিত ভালভাবে স্নান করে নিজেকে পরিষ্কার রাখা জরুরি। গরমকালে যেহেতু ঘাম বেশি হয়, তাই পারলে শুধু দিনে নয়, রাতেও একবার স্নান করুন। বিশেষত যাঁরা গরমকালে রোজ বাড়ির বাইরে বেরোন, তাঁদের অতি অবশ্যই বাড়ি ফিরে ভালভাবে স্নান করে পরিষ্কার হওয়া জরুরি। তবে শুধু পরিষ্কার-পরিচ্ছন্নতাই নয়, রাতে স্নান করার আরও অনেক উপকার রয়েছে। খুব ঠান্ডায় তাই বলে রাতে স্নান করতে যাবেন না। এর ফলে শরীর খারাপ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু গরমকালে প্রতিদিন দু'বার- অর্থাৎ একবার দিনে এবং একবার রাতে স্নান করা যেতেই পারে। সম্ভব হলে গরমের দিনেও রাতে যখন স্নান করবেন তখন কিছুটা পরিমাণ ঈষদুষ্ণ জল সাধারণ তাপমাত্রার জলে মিশিয়ে নিন, তারপর স্নান করতে পারলে ভাল। 

গরমকালে প্রতিদিন রাতে স্নান করার কী কী উপকারিতা রয়েছে, দেখে নিন একঝলকে 

  • সারাদিনের পরিশ্রম, ক্লান্তির পর রাতে স্নান করলে শরীর ঝরঝরে লাগবে আপনার। ফ্রেশ থাকবেন আপনি। রাতে ভাল ঘুম হবে। ক্লান্ত, অবসন্ন, ঝিমানি ভাব কেটে যাবে। 
  • সারাদিন কাজের খুব স্ট্রেস থাকলে বাড়ি ফিরে হাল্কা গরম জলে স্নান করে নিন। মন-মেজাজ ফুরফুরে লাগবে অনেকটাই। সেভাবে ক্লান্তি আপনাকে কাবু করতে পারবে না। বরং বেশ তরতাজা থাকবেন আপনি। 
  • মাসল পেন অর্থাৎ পেশীতে যন্ত্রণা থাকলে সারাদিনের পরিশ্রমে তা আরও বাড়ে। এই সমস্যা দূর করে রাতে স্নানের অভ্যাস। এক্ষেত্রে হাল্কা গরম জলের মধ্যে যদি সামান্য রক সল্ট মিশিয়ে স্নান করতে পারেন তাহলে দারুণ উপকার পাবেন। 
  • সারাদিন বাড়ির বাইরে থাকলে ঘাম হয় আমাদের। যাতায়াতে ধুলো-ময়লাও জমে শরীরে। রাতে স্নান করে নিলে শরীর জীবাণু মুক্ত থাকবে। শরীর থেকে ঘাম ঠিকভাবে পরিষ্কার না হলে গরমের দিনে ঘামাচি, চুলকানি, র‍্যাশ এমনকি বাজে ভাবে ফাঙ্গাল ইনফেকশনও হয়ে যেতে পারে। 
  • দূষণের মাত্রা আজকাল বেড়েই চলেছে। সেক্ষেত্রে নিজেকে সুস্থ রাখতে সারাদিনের কাজের পর বাড়ি ফিরে অবশ্যই স্নান করা প্রয়োজন। নাহলে অকারণ অসুস্থতা ডেকে আনবেন আপনি। 
  • সারাদিন আপনার ত্বকে যে সমস্ত নোংরা জমবে, রাতে একবার স্নান করে নিলে তা দূর হয়ে যাবে। তার ফলে ত্বকে র‍্যাশ, চুলকানি, ব্রন - এইসব সমস্যা দেখা যায় না। সর্বোপরি রাতে স্নান করে নিলে আপনার ক্লান্তি অনেকটাই কমবে। তাই হাল্কা গরম জলে স্নান করুন। 

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget