এক্সপ্লোর

Visceral Fat: ভিতরে ভিতরে নানা অঙ্গে ফ্যাট জমছে? কী হয় এতে ?

Visceral Fat Signs Effects Cause: শরীরে ভিতরে নানা অঙ্গে ফ্যাট জমছে না তো ? এতে কী হতে পারে শরীরের ?

কলকাতা: এই মেদ দেখা যায় না চোখে। কারণ ত্বকের নিচে এটি জমে না। আমাদের পেট, কোমর ও শরীরের নানা অঙ্গে ত্বকের নিচে মেদ জমলে দেখা যায়। কিন্তু সে তো বাইরের দিককার ফ্যাট। এর বাইরেও শরীরের ভিতর দিকেও ফ্যাট জমে। এর নাম ভিসেরাল ফ্যাট (Visceral Fat) বা অভ্যন্তরীণ ফ্যাট। সোজা বাংলায় বলা যেতে পারে শরীরের লুকোনো মেদ। আমাদের শরীরের ভিতরেও বেশ কিছু অঙ্গ রয়েছে। সেই অঙ্গগুলিতে জমতে থাকে এই ফ্যাট। এই ফ্যাট সাধারণ দৃশ্যমান ফ্যাটের থেকে ক্ষতিকারক। বিশেষজ্ঞদের কথায়, এই ফ্যাট আরও বড় বিপদ ডেকে আনতে পারে।

ভিসেরাল ফ্যাট কেন বেশি ক্ষতিকর (Visceral Fat Why dangerous) ?

  • প্রথম কারণ এই ফ্যাট লুকোনো ফ্যাট। ফলে কখন বিপদসীমা পেরিয়ে যাচ্ছে, তা বুঝে ওঠা যায় না। অনেক সময় বোঝার আগে  বিপদ ঘটে যায়।
  • দ্বিতীয়ত, এই ফ্যাট বিভিন্ন লিভার, হার্ট, কিডনির মতো জরুরি অঙ্গগুলির চারপাশে জমতে থাকে। যা অঙ্গগুলির কার্যক্ষমতা কমিয়ে দিতে থাকে। বাইরে থেকে দেখা যায় না বলে এই বিপদের আঁচ আগে থেকে পাওয়া মুশকিল।

মেদ জমছে বোঝায় উপায় কী (Visceral Fat Signs and Symptoms) ?

মেদান্তের জিআই বেরিয়াট্রিক সার্জারির চিকিৎসক বিকাশ সিংহল আইএএনএস সংবাদমাধ্যমকে জানান কিছু লক্ষণের কথা।

  • মূলত ট্রাঙ্কাল বডি ফ্যাট বা সোজা বাংলায় ভুঁড়ি এই ধরনের ফ্যাট জমার লক্ষণ। ভুঁড়ি হতে দেখলেই সাবধান হওয়া জরুরি।
  • কোমর ঘিরে যেখানে বেল্ট পরা হয়, তাকে ওয়েস্টলাইন বলা হয়। সেই ওয়েস্টলাইনের উপর মেদ জমতে শুরু করলেই তা ভিসেরাল ফ্যাটের লক্ষণ।

কী ক্ষতি হতে পারে এই ফ্যাট (Visceral Fat Side Effects) ?

  • সাধারণ ফ্যাটের থেকে ভিসেরাল ফ্যাট বেশি ক্ষতিকর। কারণ এই ধরনের ফ্যাট টাইপ ২ ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরলের কারণ হয়ে দাঁড়ায়। ফ্যাট শরীরের ভিতরকার যে যে অঙ্গে জমে, সেই অঙ্গগুলির কার্যক্ষমতা কমিয়ে দেয়। অন্যদিকে অঙ্গগুলিকে বিকলও করে দিতে পারে। 
  • ওজন বাড়লে মানসিক স্বাস্থ্যের উপরেও প্রভাব পড়ে। স্ট্রেস হরমোনের ক্ষরণ বেড়ে যায় এই সময়। যা পরোক্ষভাবে মনের উপর চাপ তৈরি করে।

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন - Ice Cream in Winter: আইসক্রিম খাওয়ার সেরা সময় কখন ?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget