এক্সপ্লোর

Winter Care: শীতকালে ত্বকের যত্ন করতে গিয়ে এই ভুলগুলো করছেন না তো?

Health Tips: বিশেষজ্ঞদের মতে, এই সময়ে ত্বকের যত্ন করতে গিয়ে যে ভুলগুলো হামেশাই করে থাকেন বহু মানুষ, তাতে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক। তাহলেই সেই ভুলগুলো করা বন্ধ হবে এবং ত্বক থাকবে স্বাস্থ্যকর।

কলকাতা: শীতকালে (Winter) ত্বকের (Skin) নানা সমস্যা দেখা দেয়। ত্বক শুষ্ক (Dry Skin) হয়ে যাওয়া থেকে আরও নানা সমস্যা। সঠিক যত্ন না নেওয়ার ফলে ত্বক মারাত্মক শুষ্ক হয়ে যেতে পারে। তার সঙ্গে চুলকানি কিংবা ত্বক ফেটে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ত্বকের যত্ন করতে গিয়ে এই সময়ে আমরা নানারকম ভুলভ্রান্তি করে থাকি। শীতকালে যেহেতু আবহাওয়া শুষ্ক হয়ে য়ায়, তাই তার সঙ্গে নিয়ম মেনে ত্বকের পরিচর্যাও করতে হয় অন্য ভাবে। তাতে ভুল হলেই দেখা দেয় সমস্যা। বিশেষজ্ঞদের মতে, এই সময়ে ত্বকের যত্ন করতে গিয়ে যে ভুলগুলো হামেশাই করে থাকেন বহু মানুষ, তাতে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক। তাহলেই সেই ভুলগুলো করা বন্ধ হবে এবং ত্বক থাকবে স্বাস্থ্যকর।

শীতকালে ত্বকের যত্ন-

১. বিশেষজ্ঞরা জানাচ্ছেন, যেহেতু শীতকালে আবহাওয়া ঠান্ডা থাকে, তাই এই সময়ে গরম জলে স্নান করার প্রবণতা বেড়ে যায়। অনেকেই স্নান করার সঙ্গে সঙ্গে মুখ ধোওয়ার জন্যও গরম জল ব্যবহার করে থাকেন। এই অভ্যাসকে একেবারেই ভুল বলছেন তাঁরা। গরম জলে মুখ ধোওয়া যাবে না। কারণ, মুখের ত্বক অত্যন্ত সংবেদনশীল হয়। গরম জলের প্রভাবে তা ক্ষতিগ্রস্ত হয়। এববং ত্বকের স্বাভাবিক তৈলাক্তভাবে প্রভাব ফেলে। এর ফলে ত্বক আরও বেশি শুষ্ক হয়ে ওঠে। মুখে গরম জল ব্যবহারের ফলে চুলকানিস প্রদাহ, ত্বক লাল হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। এক্ষেত্রে তাঁদের পরামর্শ, মুখ ধোওয়ার জন্য ঠান্ডা জল অথবা একেবারে সামান্য গরম জলের সঙ্গে ঠান্ডা জল মিশিয়ে ব্যবহার করুন।

২. ত্বকের মরা কোষ দূর করার জন্য অনেকেই স্ক্রাবার ব্যবহার করেন। কিন্তু এই সময়ে অত্যধিক পরিমাণে স্ক্রাবার ব্যবহার করা সঠিক নয়। তাতে ত্বক ফেটে যেতে পারে। প্রতি দু থেকে তিন সপ্তাহ অন্তর এটি ব্যবহার করা যেতে পারে।

আরও পড়ুন - Workout: শরীরচর্চা করার পর এই খাবারগুলি একেবারেই খাবেন না

৩. শীতকালে সূর্যের আলো শরীরে পড়লে তা আরামদায়ক হয়। তাই এই সময়ে বহু মানুষই সানস্ক্রিন ব্যবহার করেন না। কিন্তু বিশেষজ্ঞজদের পরামর্শ, শীতকালেও সানবার্ন হয়। এই সময়ে সানস্ক্রিন লোশন অবশ্যই ব্যবহার করা দরকার।

৪. এই সময়ে যেহেতু ত্বক শুষ্ক হয়ে যায়, তাই ময়শ্চারাইজার ব্যবহার করা অত্যন্ত প্রয়োজনীয়। শীতকালে ত্বককে রক্ষা করতে ময়শ্চারাইজার ব্যবহার করা বন্ধ করলে চলবে না।

৫. অনেক সময়ই ত্বকের যত্নে অবহেলার মধ্যে পড়ে ঠোঁট এবং হাত। শরীরের এই দুটি অঙ্গেরও সমান যত্ন নেওয়া প্রয়োজন। নাহলে ঠোঁট ফাটতে পারে। হাতে যেহেতু বেশ জল লাগে, তাই হাতের চামরা ফাটারও সম্ভাবনা দেখা দেয়। লিপবাম ব্যবহার করা এবং হাতে ময়শ্চারাইজার ব্যবহারে ঘাটতি দিতে চলবে না।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Embed widget