এক্সপ্লোর

Women health: কিছু প্রোটিন ডেকে আনে মারণরোগও ! কেমন প্রোটিন খেলে আশি পেরিয়েও চাঙ্গা থাকবেন ?

Plant based protein benefits: বয়স বাড়লেই একের পর এক ক্রনিক রোগে ভুগতে হয়। মহিলাদের মধ্যে এই রোগের আশঙ্কা কমাচ্ছে একটা বিশেষ প্রোটিন।

কলকাতা: গাছের থেকে পাওয়া অর্থাৎ প্ল্যান্ট বেসড প্রোটিনের গুণেই বাড়ছে আয়ু। সম্প্রতি একটি গবেষণায় এমনটাই জানতে পারলেন গবেষকরা। মহিলাদের স্বাস্থ্য নিয়ে এই পরীক্ষা করা হয়েছিল। তাতে দেখা যায়, প্ল্যান্ট বেসড প্রোটিন খাওয়ার গুণে বেশ কিছু ক্রনিক রোগ ঠেকানো যাচ্ছে। যা পারতপক্ষে আয়ু কমিয়ে দেওয়ার জন্য দায়ী। অন্যদিকে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্বাস্থ্য ভেঙে যেতে শুরু করে। তাও ঠেকিয়ে রাখে এই বিশেষ ধরনের প্রোটিন।

কোন কোন রোগ এড়ানো যায়?

সম্প্রতি আমেরিকান জার্নাল অব ক্রিটিক্যাল নিউট্রিশনে এই গবেষণা প্রকাশিত হয়। তাতে ৪৮ হাজার মহিলার থেকে তথ্য সংগ্রহ করা হয়। সেই তথ্যই বিশ্লেষণ করে দেখেন বিজ্ঞানীরা। তাতে দেখা যায়, হার্টের রোগ থেকে ক্যানসার, ডায়াবেটিস থেকে মানসিক সমস্যার মতো ক্রনিক রোগ অনেকটাই কম একটি বিশেষ গোষ্ঠীর মধ্যে। আর সেই গোষ্ঠীর মহিলাদের খাবারে প্ল্যান্ট বেসড প্রোটিনের পরিমাণ বেশি।

কী ধরনের খাবার প্ল্যান্ট বেসড প্রোটিন? 

প্ল্যান্ট বেসড প্রোটিন বলতে উদ্ভিজ্জ প্রোটিনকে বোঝানো হয়। এই তালিকার মধ্যে রয়েছে বিভিন্ন ফল, সবজি, ব্রেড, বিনস, সয়জাতীয় খাবার, ডালজাতীয় শস্য ইত্যাদি। 

কী বলছেন গবেষক?

হিউম্যান নিউট্রিশন রিসার্চ সেন্টার অন এজিংয়ের বিজ্ঞানী তথা এই গবেষণার মুখ্য গবেষক অ্যান্ড্রেস আর্দিসন কোরাট সংবাদমাধ্যমকে বলেন, মধ্য বয়সে এই বিশেষ প্রোটিন মহিলারা যত বেশি খান, ততই বেশি বয়সে তাঁরা সুস্বাস্থ্যের অধিকারী হন। গবেষণা করতে গিয়ে দেখা গিয়েছে, প্রোটিনের উৎসটাও এই ব্যাপারে ভীষণ গুরুত্বপূর্ণ। প্রাণীজ প্রোটিনের তুলনায় উদ্ভিজ্জ প্রোটিন বেশি উপকারী। বয়সকালে সুস্থ থাকার জন্যও এটি বেশি দরকারি বলে দেখা গিয়েছে।

প্রাণীজ প্রোটিন খেলে কি বিপদ?

এই গবেষণায় দেখা গিয়েছে, প্রাণীজ প্রোটিন যারা খান, তাদের মধ্যে রোগের হার তুলনামূলকভাবে বেশি। যারা প্রাণীজ প্রোটিন খান, তাদের ক্রনিক রোগের হার উদ্ভিজ্জ প্রোটিনভোজীদের থেকে ছয় শতাংশ বেশি। 

প্রসঙ্গত, প্রাণীজ প্রোটিন থেকে শরীর খারাপ হওয়ার আশঙ্কাও পাওয়া গিয়েছে একাধিক গবেষণায়‌। দেখা গিয়েছে, এই ধরনের মাংস বা খাবারে খারাপ কোলেস্টেরলের পরিমাণ বেশি। যা হার্টের রোগসহ আরও কার্ডিয়োভাসকুলার রোগের আশঙ্কা বাড়িয়ে দেয়। অন্যদিকে রক্তচাপ ও লিভারের রোগের পিছনেও অনেকাংশে এই ধরনের খাবার দায়ী থাকে। সেই তত্ত্বই ফের প্রমাণিত হল আমেরিকান জার্নাল অব ক্রিটিক্যাল নিউট্রিশনের গবেষণায়। 

তথ্যসূত্র - আইএএনএস 

আরও পড়ুন - Increased Appetite: ঘন ঘন খিদে পায় ? কেন এমন হয়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day: স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
Knee Pain : হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget