এক্সপ্লোর

World Cancer Day Breast Cancer : উত্তুঙ্গ ভারতে ব্রেস্ট ক্যান্সারের হার, জেনে নিন আপনার ঝুঁকি কতটা

World Cancer Day 2023 : ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি কাদের বেশি, কীভাবে জানবেন আপনারও হতে পারে কি না। আলোচনায় সৌমেন সাঁফুই

কলকাতা : কর্কটরোগ ( Cancer )। চিকিৎসাশাস্ত্র অনেক উন্নতি করে ফেলার পরও ক্যান্সারের আনসার খুঁজতে এখনও বহু সময়ই ব্যর্থ মানুষ। কর্কটরোগের মারণ কামড় থেকে সুস্থ হয়ে ওঠার দিশা এখনও সবক্ষেত্রে দেখানো যায় না। তবু কিছু ক্যান্সার এখন প্রাথমিক স্তরে ধরা পড়লে সুস্থ জীবন ফেরত পান রোগী। তবে তার জন্য যেমন দরকার কর্কটরোগের লক্ষণ গুলিকে চেনা, তেমনই প্রয়োজন কিছু ক্ষেত্রে সময় অনুয়ারী স্ক্রিনিং শুরু করা। 

ব্রেস্ট ক্যান্সার ( Breast Cancer ) । ২ দশক আগে সারা দেশে আক্রান্তের নিরিখে চতুর্থ ধরের ক্যান্সার ছিল এটি। তবে দেশে যত মানুষ ক্যান্সার আক্রান্ত হন, তার মধ্যে সবথেকে সংখ্যায় বেশি স্তন ক্যান্সার। কোন কোন ক্ষেত্রে, কাদের ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বেশি, তা জানা থাকলে নির্দিষ্ট বয়সের পর থেকেই স্ক্রিনিং শুরু করা যায়। 

কারা স্ক্রিনিং করাবেন, কবে থেকে করাবেন, তা নিয়ে বিস্তারিত আলোচনা করলেন চিকিৎসক সৌমেন সাঁফুই ( Associate Consultant, General Surgery & Surgical Oncology, Peerless Hospital ) । 

কাদের ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বেশি 

  • বয়সের সঙ্গে সঙ্গে সব ধরনের ক্যান্সারের মতোই ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিও বেড়ে যায়। ৪০ বছর হয়ে গেলেই মহিলাদের সতর্ক হতে হবে। দেখা গিয়েছে, দুই তৃতীয়াংশ ক্যান্সারের রোগীর বয়স ৫৫ বছরের উপর । 
  • পরিবারে ( Family History ) কারও ক্যান্সার থাকলে সতর্ক হতে হবে। খুব কাছের মানুষ, যেমন মা বা বোনের যদি ব্রেস্ট ক্যান্সার থাকে, তাহলে স্ক্রিনিং শুরু করতে হবে কম বয়স থেকেই। যাঁদের মা বা বোনের কারও দুদিকের স্তনেই ক্যান্সার আক্রমণ হয়েছে, তাঁদের ঝুঁকি বেশি ক্যান্সার হওয়ার। যাঁদের মা বা বোনের কম বয়সেই ব্রেস্ট ক্যান্সার হয়েছে, তাঁদেরও আগাম সতর্ক হতে হবে। সেলফ স্ক্রিনিং করে যেতে হবে নিয়মিত। চিকিৎসকের পরামর্শও নিতে হবে। 
  • বংশগত কিছু কারণেই ব্রেস্ট ক্যান্সার হতে পারে। সেটা হয় জিনের মিউটেশনের জন্য । দেখা গিয়েছে ৫ থেকে ১০ শতাংশ ক্ষেত্রে বংশগত কারণে ব্রেস্ট ক্যান্সার হয়েছে। যেমন বংশে ব্রেস্ট ক্যান্সারের ইতিহাস ছিল বলে আগে থেকেই ঝুঁকি এড়াতে স্তন বাদ দিয়েছিলেন অ্যাঞ্জেলিনা জোলি। 
  • অন্যান্য কোনও রোগের কারণে রেডিয়েশন ট্রিটমেন্ট চললে সতর্ক থাকতে হবে। 
  • কারও যদি কম বয়সে একদিকের ব্রেস্টে ক্যান্সার হয়ে থাকে, তাহলে অপরদিকের ব্রেস্টে পরের দিকে ক্যান্সার হতে পারে। 
  • যাঁদের ঋতুস্রাব কম বয়সে শুরু হচ্ছে ও বেশিদিন বয়স অবধি থাকলে , তাঁদের ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বেশি। ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোনের এক্সপোজার যাঁদের ক্ষেত্রে বেশি, তাঁদের ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বেশি। 
  • যাঁরা কোনও কারণ সন্তানের জন্ম দেন না, তাঁদের এই ধরনের ক্যান্সারের ঝুঁকি বেশি। 
  • যাঁরা বেশি বয়সে মা হন, তাঁদেরও ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বেশি দেখা গিয়েছে। ৩০ বছরের পরে মাতৃত্ব যাঁদের আসে, তাঁদের এই ক্যান্সারের বিষয়ে সতর্ক হতে হবে। 
  • কোনও কারণে হাড় ক্ষয়ে যাওয়ার মতো সমস্যায় বা মেনোপজ পরবর্তী সময়ের বিভিন্ন সমস্যার মোকাবিলা করতে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি করা হয়। সেক্ষেত্রেও বাড়ে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি। 
  • যাঁদের ওজন বেশি, যাঁরা ওবেসিটিতে ভোগেন, তাঁদের সতর্ক থাকতে হবে বেশি। 

    এই ঝুঁকিক্ষেত্রগুলি খেয়াল রাখলে মহিলারা আগে থেকেই স্ক্রিনিং শুরু করতে পারবেন। তাই ক্যান্সারের ঝুঁকি এড়ানে যাবে অনেকটাই। এমআরআই বা ম্যামোগ্রাফি করে তো দেখাই যায়, সেই সঙ্গে দরকার নিজের ব্রেস্টের নিয়মত পরীক্ষা নিরীক্ষা করা। ব্রেস্ট্রের কোনও দিকে সামান্যতম পরিবর্তন দেখলেই সতর্ক হতেই হবে। এই রিস্ক অ্যাসেসমেন্ট টুলের মাধ্যমেই জানা যেতে পারে, একজন মহিলার ক্যান্সারের ঝুঁকি কতটা। তাই উপরে আলোচিত কোনও একটি ক্ষেত্রও যদি কারও ক্ষেত্রে থাকে,তাহলে তাঁকে সতর্ক হতে হবে অনেক বেশি। 

    চিকিৎসক সৌমেন সাঁফুই
    চিকিৎসক সৌমেন সাঁফুই

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget