এক্সপ্লোর

World Cancer Day : 'কেমো মানেই চুল পড়া, বিছানায় পড়ে যাওয়া নয়, এক তৃতীয়াংশ ক্যান্সার সারানো সম্ভব'

Cancer Treatment : ভবিষ্যতের কথা তো ভবিষ্যতই বলবে। এই মুহূর্তে ক্যান্সার চিকিৎসায় ইতিবাচক কী কী বার্তা আছে ? জানালেন পিয়ারলেস হাসপাতালের সঙ্গে যুক্ত বিশিষ্ট অঙ্কোলজিস্ট ড. মধুছন্দা কর


কলকাতা : ক্যান্সার। চিকিৎসাশাস্ত্রে অগ্রগতি হয়েছে অনেক। প্রতিনিয়ত নানা গবেষণায় উঠে আসছে আশাব্যাঞ্জক তথ্য। তবু যেন ভয় যায় না। চিকিৎসাশাস্ত্র প্রতিদিন যতটাই উন্নত হচ্ছে, যেন পাল্লা দিয়ে বাড়ছে কর্কটরোগের উদ্বেগ। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ এই রোগে মারা যাচ্ছে। ২০২৩ সালের তথ্য অনুসারে, সারা বিশ্বে ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গিয়েছন  প্রায় ৯৬ লক্ষ থেকে ১ কোটি মানুষ । গড়ে প্রায় ২৬,৩০০ জন ক্যান্সারআক্রান্তের মৃত্যু হয়েছে । পরিসংখ্যানটি এই রোগের ভয়াবহতা বোঝাতে যথেষ্ট। এই পরিস্থিতিতে সকলের একটাই প্রশ্ন আশার আলে কি একেবারেই নেই ? আছে। বলছেন চিকিৎসকরাই। কর্কটরোগ ঠিক সময় নির্ণয় করা গেলে এখন তা নিয়ন্ত্রণে রাখা বা সারিয়ে তোলার হার আগের থেকে অনেকটাই ভাল হচ্ছে। সেই সঙ্গে আশার আলো দেখাচ্ছে,কম যন্ত্রণাদায়ক চিকিৎসাপদ্ধতির প্রয়োগও।  বিশ্বজুড়ে ক্যান্সারের ক্রমবর্ধমান ঝুঁকি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর প্রতিরোধ সম্পর্কে ধ্যানধারণা দিতেই   প্রতি বছর ৪ ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয়  ।    

 সেই সঙ্গে আশার সঞ্চার করছে  ব্রিটিশ বিজ্ঞানীদের ভ্যাকসিন সম্পর্কে গবেষণা। সেই গবেষণায় অগ্রগতিও খুবই আশাব্যাঞ্জক জায়গায় দাঁড়িয়ে।  তা যদি আবিষ্কার হয়, তাহলে বহু মানুষ বেঁচে থাকার নতুন আলো দেখতে পাবেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা, ফার্মাস্যুটিক্যাল জায়ান্ট জিএসকে-এর সহযোগিতায়, এমন একটি টিকা তৈরির লক্ষ্যে কাজ করছেন যা শরীরে 'অজানা ক্যান্সার' কোষ সনাক্ত করতে পারে রোগটি  হওয়ার ২০ বছর আগে থেকেই । অন্যদিকে আবার ক্যানসারের ভ্যাকসিন আবিষ্কার নিয়ে রাশিয়ার দাবি ঘিরেও চড়ছে প্রত্যাশা। এই  মারণরোগকে এবার নাকি আটকে দেওয়া যাবে বলে দাবি করেছে রাশিয়া।  রাশিয়ায় ক্যানসার রোগীদের বিনামূল্যে দেওয়া হতে পারে বলেও আশা দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। তবে ভবিষ্যতের কথা তো ভবিষ্যতই বলবে। এই মুহূর্তে ক্যান্সার চিকিৎসায় ইতিবাচক কী কী বার্তা আছে ? জানালেন পিয়ারলেস হাসপাতালের সঙ্গে যুক্ত বিশিষ্ট অঙ্কোলজিস্ট ড. মধুছন্দা কর (Clinical Director, Department of Oncology, Peerless Hospital)। 

চিকিৎসক জানালেন, এখন ক্যান্সার মানেই মৃত্যু নয়। এক তৃতীয়াংশ ক্যান্সার কিন্তু সারিয়ে তোলা যায়। ক্যান্সারকে ক্রনিক ডিসিজের মতো করে চিকিৎসা করা হয়। ওষুধপত্র ও চিকিৎসা নিয়ে একটা মোটামুটি ভালভাবে জীবনযাপন করতে পারবেন আক্রান্তরা। আর বাকিদের ক্ষেত্রে উপসর্গগুলির উপশম করা যাবে। প্রথামিক অবস্থায় এগিয়ে এলে আরও অনেক বেশি হারে ক্যান্সার রোগী সেরে উঠতে পারেন। যেমন স্তন ক্যান্সারের ক্ষেত্রে চিকিৎসাশাস্ত্র এতটাই এগিয়ে গিয়েছে যে, ৯০ শতাংশ ক্ষেত্রে রোগী সেরে উঠতে পারেন। তবে দরকার প্রাথমিক অবস্থায় ধরা পড়া। তাই নিজের সচেতনতা তৈরি দরকার আর ডাক্তারের কাছে সমস্যাটা নিয়ে যাওয়ার বিষয়ে ইতস্তত করলে চলবে না। এখন স্ক্রিনিং পদ্ধতিও অনেক উন্নত। এছাড়া সার্জারি, কেমোথেরাপি, রেডিওথেরাপি, হরমোন থেরাপির মতো চিকিৎসা নিয়ে তিনি ভালভাবে বাঁচতে পারবেন, জীবনের ছন্দে থাকতে পারবেন। যাঁরা মনে করেন স্তন ক্যান্সার মানেই স্তন বাদ দেওয়া, সেটা কিন্তু নয়। এখন কিন্তু বহু ক্ষেত্রেই ব্রেস্ট বাদ না দিয়েও ক্যান্সারের চিকিৎসা করা যায়। স্বাভাবিক জীবনে ফেরা যায়। এমন উদাহরণও ভুরি ভুরি। তাই নেতিবাচকতা পার হয়ে ইতিবাচক ভাবনা ভাবার সময় এসেছে।

এছাড়াও ড. মধুছন্দা কর জানাচ্ছেন, আগেকার বেসিক কেমোথেরাপি, রেডিওথেরাপি বা হরমোন থেরাপির থেকে এখন অনেক এগিয়ে গেছে চিকিৎসা পদ্ধতি। এখন আর কেমোথেরাপি মানেই খালি বমি করা, দুর্বল হয়ে পড়া, চুল উঠে যাওয়া , শয্যাশায়ী হয়ে যাওয়া নয়। বরং আধুনিক চিকিৎসা পদ্ধতি ও সাপোর্টিভ ওষুধের সাহায্যে এই সব পার্শ্বপ্রতিক্রিয়া অনেকটাই নিয়ন্ত্রণে রাখা যায়। একজন রোগী ডে-কেয়ারে এসে ৫-৬ ঘণ্টা হাসপাতালে থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরতে পারেন। তারপর আবার দিন তিনেক ভাবেই স্বাভাবিক ভাবে নিজের কাজে যোগ দিতে পারেন। তাই অন্ধকার সময়টা অনেকটাই পেরিয়ে আসা গিয়েছে। রেডিওথেরাপিতেও এসেছে বিবর্তন, যা অনেক কম পার্শ্বপ্রতিক্রিয়াতেই প্রয়োগ করা সম্ভব। 

এছাড়া অনেক ক্ষেত্রে দেখা যায়, একবার ক্যান্সার থেকে সেরে ওঠার পরও পরে অন্য কোথাও ক্যান্সার দেখা যায়। আগে এই পরিস্থিতিটা সাঙ্ঘাতিক হতাশাজনক হত। এখন উন্নত ইমিউনোথেরাপির গুণে সেই সব ক্যান্সারও বাগে আনা সম্ভব। ফিফথ লাইন অবধিও ক্যান্সারের চিকিৎসা করা যায়। নানারকম টার্গেট থেরাপি , ইমিউনো থেরাপির গুণে ক্যান্সারের চিকিৎসা আটকানো যায়। 

তাই পরিস্থিতিটা  কঠিন ঠিকই, কিন্তু হাতের বাইরে নয়। চিকিৎসাশাস্ত্রের গুণে একজন ক্যান্সার রোগী চিকিৎসকের পরামর্শে থেকে আগের থেকে অনেকটাই দীর্ঘ ও সুস্থ জীবন পেতে পারেন। আতঙ্কে দিন-রাত্রি শেষ না হলেও, সুড়ঙ্গ শেষে আশার আলোটা বেশ স্পষ্ট। 

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day: স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
Knee Pain : হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget