এক্সপ্লোর

BP Drug for Breast Cancer: রক্তচাপের এই বিশেষ ওষুধে কমবে স্তন ক্যানসার ? নয়া দিশা দেখাচ্ছে ভারতীয় গবেষক

BP Drug in TN Breast Cancer Treatment: রক্তচাপের ওষুধ দিয়েই ক্যানসার কমানো সম্ভব ? প্রাথমিক ভাবে কিছু প্রমাণ মিলেছে। এবার এই নিয়ে গবেষণা শুরু হল।

কলকাতা: রক্তচাপের ওষুধেই সারবে স্তন ক্যানসার। যে সে ক্যানসার নয়। স্তন ক্যানসারের সবচেয়ে মারাত্মক ভ্যারিয়ান্ট। ট্রিপল নেগেটিভ স্তন ক্যানসারই নাকি সারিয়ে তোলা সম্ভব। আর সেই লক্ষ্যেই এই নিয়ে শুরু হল গবেষণা। গবেষণা চলছে হউস্টন কলেজ অব ফার্মাসি ড্রাগ ডিসকভারি ইনস্টিটিউটে। গবেষক ভারতীয় বংশোদ্ভুত মেঘনা ত্রিবেদী। ইউনাইটেড স্টেটস আর্মি মেডিক্যাল রিসার্চ অ্যাকিউজিশন অ্যাক্টিভিটি এই গবেষণার জন্য় ১.১ মিলিয়ন ডলার ফান্ড দিয়েছে।

কেন ভয়ানক ট্রিপল নেগেটিভ স্তন ক্যানসার ?

ট্রিপল নেগেটিভ নামের কারণ তিনটি রিসেপ্টরের বিরুদ্ধে এই ক্যানসারে নেতিবাচক ফল আসে। সেই রিসেপ্টর তিনটি হল ইস্ট্রোজেন রিসেপটর, প্রোজেস্টেরন রিসেপ্টর ও অতিরিক্ত এইচইআর২ প্রোটিন।

  • এই স্তন ক্যানসার অন্যান্য ক্যানসারের তুলনায় ফিরে আসার আশঙ্কা সবচেয়ে বেশি।
  • যখন ধরা পড়ে, ততক্ষণে শরীরের নানা জায়গায় ছড়িয়ে পড়ে ক্যানসার কোশ। যার ফলে আবার হওয়ার আশঙ্কা থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই তা হয়ে থাকে।
  • এই ক্যানসারের নির্দিষ্ট টার্গেটেড থেরাপি কম। তাই বেশিরভাগ সময় কেমোথেরাপি দিয়ে সারানোর চেষ্টা করা হয়।

রক্তচাপের ওষুধই কেন ?

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য নেবিভোলোল অনেকেই খান। ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এই বিশেষ ওষুধকে স্বীকৃতি জানিয়েছে। স্তন ক্যানসার সারাতে এটি কাজ করে - গবেষক মেঘনা ত্রিবেদীর লক্ষ্য এই বিশেষ তত্ত্বকে প্রমাণ করা। এর জন্যই আমেরিকান আর্মি মেডিক্যাল রিসার্চ তাঁকে ফান্ড দিয়েছে।

রক্তাচাপের ওষুধ ক্যানসার সারাতে পারে, এ কোনও ভুয়ো দাবি নয়। অন্ধকারে ঢিল ছোঁড়ার মতো করেও এর গবেষণা শুরু হচ্ছে না। প্রাথমিক পরীক্ষা করে দেখেছেন মেঘনা। জি প্রোটিন কাপলড রিসেপটরকে (জিপিসিআরএস) লক্ষ্য করে, এমন কিছু ওষুধ শনাক্ত করেছেন গবেষক। দেখা গিয়েছে, ওই ওষুধগুলি রক্তচাপ, কিডনি রোগ, অ্যালার্জি ও বুক জ্বালা কমাতে ব্যবহার করা হয়। এই প্রমাণের ভিত্তিতেই গবেষণা শুরু করছেন মেঘনা। 

রক্তচাপের ওষুধে ক্যানসার কমলে কী কী সুবিধা ?

  • ভারতের মতো অল্প আয়ের দেশগুলিতে ক্যানসার চিকিৎসা প্রচুর খরচসাপেক্ষ। রক্তচাপের ওষুধ কাজ করলে সেই খরচ এক ধাক্কায় অনেকটাই কমে যাবে।
  • দেশের ক্যানসার হার কমবে। বড় সুরাহা হবে সেটি।
  • এই ধরনের ওষুধের জটিলতা কম। ফলে সাইড এফেক্টের হারও কমবে। 
  • গবেষণার ফলাফল ক্যানসার চিকিৎসায় নতুন দিশা দিতে পারে।

তবে আপাতত সবটাই গবেষণার স্তরে রয়েছে। গবেষণার ফলাফল বেরোনোর পরেও মেডিক্যাল ট্রায়ালের জন্য  অপেক্ষা করতে হবে। তার পরই জানা যাবে এই ওষুধ কতটা কার্যকরী।

ডিসক্লেইমার: এই ওষুধ কেউ চিকিৎসকের পরামর্শ ছাড়া খাবেন না। বিষয়টি গবেষণার আওতাভুক্ত। এই  ওষুধ ব‍্যবহারের পরামর্শ এবিপি আনন্দ বা  ABP live দিচ্ছে না।

আরও পড়ুন - WHO Cancer Report: ক্যানসার নিয়ে নয়া রিপোর্ট দিল WHO, ভারতের অবস্থা নিয়ে উদ্বেগ

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
Independence Day: স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
Knee Pain : হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?

ভিডিও

Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
RG Kar News: বর্ধমান মেডিক্যালে দেওয়ালে আর জি করকাণ্ড নিয়ে স্লোগান, মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Sarbori Mukherjee: প্রথমে হস্টেলে হামলার হুমকি, এখন মুখে 'শান্তিপূর্ণ' আন্দোলন
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডব, উপাচার্যের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget