এক্সপ্লোর

World Hypertension Day: হাই প্রেশারে ঘন ঘন মন খারাপ আর মেজাজ গরম ? মন ভাল রাখুন এইভাবে

Tips For Happy Mind In High BP: হাই প্রেশার মানেই সবসময় মন খারাপ থাকবে তা কিন্তু নয়। বরং কয়েকটি সহজ উপায় মানলেই মন ভাল রাখা সম্ভব।

Tips For Happy Mind In High BP: হাই প্রেশারে (World hypertension Day) ভোগেন অনেকেই। আর উচ্চ রক্তচাপের জেরে জীবনযাপনের ধারাটাই পাল্টে যায়। কারণ এই সময় নানা ওষুধের মধ্যে থাকতে হয়। খাওয়াদাওয়ার ব্যাপারে কিছু নিয়ম মেনে চলতে হয়। কিন্তু হাই প্রেশারে মনের অবস্থাও খুব একটা ভাল থাকে না। চিকিৎসকদের কথায়, হাই প্রেশারের (high pressure mental health) কারণে দুশ্চিন্তা ও অবসাদ অনেকটাই বেড়ে যায়। আর এগুলি কাটাতেই অনেকে আগ্রাসী, বদমেজাজী হয়ে ওঠেন। ঘন ঘন মেজাজ হারিয়ে ফেলেন। কিন্তু একই সঙ্গে নানারকম মনঃকষ্টে ভোগেন। বদমেজাজ ও উত্তপ্ত পরিস্থিতির জেরে মনঃকষ্টের শিকার হন তাঁর আশেপাশের ব্যক্তিরাও।

উচ্চ রক্তচাপ কমানোর চাবিকাঠি যখন মনেই

কিন্তু এই মনখারাপ কমিয়ে ফেলে যদি ভাল থাকা যায়, তাহলে অনেকটাই নিয়ন্ত্রণে থাকে প্রেশার। কিন্তু মন ভাল থাকবে কীভাবে ? রইল সহজ কয়েকটি উপায়।

মন ভাল রাখার উপায়

হাসুন - দিনে একটি নির্দিষ্ট সময় শুধু হাসির জন্য রাখুন। নিয়ম করে হাসলে মন ভাল থাকতে বাধ্য। ওই সময়টুকুতে আপনি জোকস পড়তে পারেন। মজার ভিডিয়ো, রিলস বা গল্পও পড়তে পারেন। বইপ্রেমী হলে রম্যরচনার দিকে ঝুঁকতে পারেন কিছুক্ষণ।

ব্যায়াম করুন - মনখারাপ বা মনের ভার কমাতে সাহায্য করে ব্যায়াম। ব্যায়াম আমাদের শরীর সচল রাখে। পাশাপাশি কিছু হ্যাপি হরমোন ক্ষরণ বাড়িয়ে দেয়। এর ফলে আপনাআপনি ভাল হয়ে যায় মন।

মনোযোগ দিয়ে খান - ভাল স্বাস্থ্যকর খাবার মন দিয়ে খান। এই সময়টুকু কারও সঙ্গে কথা নয়, ফোন ঘাঁটা নয়। মন দিয়ে খেলে বেশি খিদে পায় না। জাঙ্ক ফুড মনখারাপের অন্যতম কারণ। সেগুলিও খেতে ইচ্ছে করবে না।

ব্রিদিং এক্সারসাইজ -  নিয়মিত ব্রিদিং এক্সারসাইজ করা জরুরি। এর জন্য় সকাল বিকাল মিলিয়ে ২০ মিনিট বরাদ্দ করতে পারেন। নাক দিয়ে বুক ভরে শ্বাস নিন। কিছুক্ষণ শ্বাস ধরে রাখুন। এর পর ধীরে ধীরে সেই শ্বাস ছাড়তে হবে। 

ভাল সময়কে উপভোগ করা - আমাদের চারপাশে সবসময় যে খারাপ বা অনৈতিক ঘটনা ঘটে চলেছে, তা নয়। বরং অনেক ভাল ঘটনাও ঘটছে। যা আপনার খারাপ লাগছে, তার কাছ থেকে সরে এসে ভাল ঘটনার দিকে নজর দিন।

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন - Dengue Vaccine: ডেঙ্গি টিকাকে প্রাথমিক ছাড়পত্র দিল WHO, কারা নিতে পারবেন ?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget