এক্সপ্লোর

Dengue Vaccine: ডেঙ্গি টিকাকে প্রাথমিক ছাড়পত্র দিল WHO, কারা নিতে পারবেন ?

Dengue Vaccine Tak003: সম্প্রতি ১০ মে একটি ডেঙ্গি টিকাকে ছাড়পত্র দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে সবাই এই টিকা নিতে পারবে না।

Dengue Vaccine Tak003: বিশ্ব স্বাস্থ্য সংস্থার  (World health Organisation) তরফে প্রাথমিক স্তরে সম্মতি পেল জাপানের তৈরি ডেঙ্গির টিকা। টাক০০৩ নামের ওই টিকা গোটা বিশ্বে দ্বিতীয় এমন টিকা যা প্রাথমিক স্তরের সম্মতি পেল হু-র কাছ থেকে। গত ১০ মে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ কমিটি এই ছাড়পত্র দিয়েছে। জাপানের ওষুধ প্রস্তুতকারী সংস্থা টাকেডা ফার্মাসিউটিকালসের তরফে এই টিকা তৈরি করা হয়েছে। ডেঙ্গি ভাইরাসের চারটি দুর্বল সিরিওটাইপকে একত্র করে এই টিকার (Dengue Vaccine) ফর্মুলা আবিষ্কার করেন গবেষকরা। এবার তাতেই প্রাথমিকভাবে সিলমোহর দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

টিকা নিতে পারবে কারা ?

এই টিকা কারা নিতে পারবে তার একটি নির্দেশিকাও জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বলা হয়েছে, যেই যেই অঞ্চলে ডেঙ্গির প্রকোপ খুব বেশি সেখানে এই টিকা দেওয়া যাবে। কিন্তু টিকা নিতে পারবে শুধু ৬-১৬ বছর বয়সি শিশু ও কিশোররা। এছাড়াও, যে যে অঞ্চলে ডেঙ্গি সংক্রমণের হার খুব বেশি, সেখানেও ওই টিকা দেওয়া যাবে বলে জানিয়েছে হু। তবে দিতে হবে ওই নির্দিষ্ট বয়সের শিশুদেরই। 

কীভাবে কতদিন অন্তর এই টিকা নিতে হবে ?

টিকার ডোজ ও রুটিনও জানিয়ে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হু-র পরামর্শ অনুযায়ী, টিকার দুট ডোজ নিতে হবে। ৩ মাসের ব্যবধানে এই ডোজগুলি নিতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রেগুলেশন অ্যান্ড প্রিকোয়ালিফিকেশনের ডাইরেক্টর রোজারিও গ্যাসপার সংবাদমাধ্যমকে বলেন, ডেঙ্গি টিকা প্রাথমিক ছাড়পত্র পাওয়ায় ডেঙ্গি প্রতিরোধের কাজ অনেকটাই এগোবে বলে মনে করা হচ্ছে। প্যান আমেরিকা হেলথ অরগ্যানাইজেশন ও ইউনিসেফ এই টিকা সংরক্ষণ করতে পারবে সহজেই। এছাড়াও, রাষ্ট্রসংঘের বিভিন্ন দেশগুলিও তা করতে পারবে।

কী বলছেন গবেষক ?

এখনও পর্যন্ত দুটি টিকাকে প্রাথমিক ছাড়পত্র দেওয়া হয়েছে। কিন্তু এই ছাড়পত্রের আরেকটি উদ্দেশ্য আরও টিকা প্রস্তুতাকারী সংস্থা যাতে এগিয়ে আসে। তাদের টিকা প্রস্তুতির দিক থেকে ঠিক থাকলে বিশ্ব স্বাস্থ্য় সংস্থার তরফে নির্দিষ্ট ছাড়পত্র দেওয়া হবে বলে জানালেন রোজারিও গ্যাসপার। এর ফলে বিশ্বব্যাপী ডেঙ্গি রোগের চিকিৎসা আরও সহজ হয়ে যাবে। আপাতত সেই লক্ষ্য়েই বিশ্বের বিভিন্ন টিকা সংস্থাগুলিকে একভাবে উৎসাহ দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন - Cancer News: ৭ বছর আগেই জানতে পারবেন ক্যানসার হবে কি না, কীভাবে ?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Sugar Price Hike: হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
Independence Day: স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?

ভিডিও

Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live
Jadavpur University: বুধবার মধ্যরাতে কারা ঢুকেছিল ক্যাম্পাসে? মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম
যুক্তি তক্কো পর্ব ২ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
যুক্তি তক্কো পর্ব ১ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget