এক্সপ্লোর

World Thalassemia Day 2022: ভয় নয়, থ্যালাসেমিয়া জয়ে মূলমন্ত্র সচেতনতাই

Thalassemia Day: এই রোগ নিয়ে ভয় বা আতঙ্কের কোনও কারণ নেই। সহমর্মিতা ও সচেতনতা থাকলেই বিশ্বকে থ্যালাসেমিয়া থেকে মুক্ত করা যাবে।

কলকাতা: থ্যালাসেমিয়া। রক্তের এই রোগ ছারখার করে দেয় বহু পরিবার। চিকিৎসায় এই রোগ সম্পূর্ণ সেরে ওঠে না। তবে সারাজীবন চিকিৎসার মাধ্য়মে ঠেকিয়ে রাখা যায়। আজ, ৮ মে, বিশ্ব থ্যালাসেমিয়া দিবস (World Thalassemia Day)।  

থ্যালাসেমিয়া কী:
একটি একধরনের বংশগত রক্তের রোগ। জিনবাহিত (genetic) এই রোগটি বংশপরম্পরায় হয়ে থাকে। রক্তে লোহিত রক্তকণিকা হিমোগ্লোবিন ধারণ করে। হিমোগ্লোবিনের মাধ্যমে শরীরে অক্সিজেন সরবরাহ হয়ে থাকে। আলফা ও বিটা চেইনের মাধ্যমে তৈরি হয় হিমোগ্লোবিন। এই জায়গায় কোনও সমস্যা হলে ধাক্কা খায় হিমোগ্লোবিন তৈরির প্রক্রিয়া। এর ফলে নির্দিষ্ট সময়ের আগেই ভেঙে যায় লোহিত রক্তকণিকা। যার জেরে রক্তাল্পতা দেখা যায় রোগীর শরীরে। এই পরিস্থিতি থেকে বাঁচতে নির্দিষ্ট সময় অন্তর রক্ত দিতে হয় রোগীকে।  

থ্যালাসেমিয়া দিবস:
থ্যালাসেমিয়া নিয়ে প্রয়োজন সচেতনতা। ১৯৯৪ সালে প্রথম বিশ্ব থ্যালাসেমিয়া দিবস (World Thalassemia Day) পালিত হয়। থ্যালাসেমিয়া ইন্টারন্যাশনাল ফেডারেশন প্রথম ৮ মে-কে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস হিসেবে পালন করতে বলেন। ওই সংগঠনের প্রতিষ্ঠাতা প্যানোস এনগ্লেজোসের (Panos Englezos) সন্তান জর্জ এনগ্লেজোস (George Englezos) থ্যালাসেমিয়া আক্রান্ত ছিলেন। তাঁর স্মরণে এবং বাকি থ্যালাসেমিয়া আক্রান্তদের স্মরণে এই দিনটি পালন করা শুরু করেন তিনি। পাশাপাশি থ্যালাসেমিয়া রোধে সচেতনতা প্রসারের কাজও শুরু করা হয়।

গুরুত্ব:
বাবা-মায়ের থেকে সন্তানের শরীরে থ্যালাসেমিয়া আসে। পরিবার পরিকল্পনার আগে ডাক্তার দেখিয়ে নির্দিষ্ট পদ্ধতি এবং চিকিৎসা মেনে চললে সন্তানের শরীরে থ্যালাসেমিয়া আসতে পারে না বলে থাকেন বিশেষজ্ঞরা। ফলে এই রোগটি দূর করতে সচেতনতা প্রয়োজন। বিশ্ব থ্যালাসেমিয়া দিবসে এই রোগটি নিয়েই সচেতন করা হয়।    

ভারতেও থ্যালাসেমিয়ার বহু ঘটনা দেখা যায়। প্রতিবছর ভারতে জন্মানো বহু শিশু থ্যালাসেমিয়া নিয়ে জন্মায়। সরকারের তরফে একাধিক সচেতনতা প্রকল্প চালানো হয়। এছাড়াও একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন এই নিয়ে সচেতন করে। থ্যালাসেমিয়া রোগীদের জন্য রক্ত সংগ্রহ করতেও কাজ করে একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন।   
  

আরও পড়ুন:  তুমিই আমার সুপারহিরো, মাদার্স ডে-তে মা-কে যে কথাগুলো বলতে পারেন

 

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget