এক্সপ্লোর

Overthinking Remedies: বড্ড ওভারথিঙ্কিংয়ের অভ্যাস, কী করলে কমবে ?

How To Stop Overthinking: ওভারথিঙ্কিংয়ের সমস্যা অনেকেরই রয়েছে। চার অভ্যাস তৈরি করলে এই সমস্যা কেটে যাবে।

কলকাতা: প্রতি বছর ২২ ফেব্রুয়ারি সারা বিশ্বে ওয়ার্ল্ড থিঙ্কিং ডে পালন করা হয়। ভাবনাকে উৎসাহ জোগানোর পাশাপাশি মন ও মস্তিষ্ককে ভাল রাখার কথা বলা হয়। দিনটি জুড়ে নানারকম কর্সূচি চলে সারা বিশ্বে। মানুষ একমাত্র এমন প্রাণী যারা অন্যদের তুলনায় অনেক বেশি বুদ্ধি ধরে ও ভাবতে পারে। সেই ভাবনার শক্তিকেই এই দিন উদযাপন করা হয়।

তবে ভাবনার উদযাপন অনেকের কাছে অন্যরকম।  যেমন কেউ কেউ ভাবতে ভাবতে চলে গেছেন অনেক দূর। এমনটা অনেকের সঙ্গেই হয়।‌ তারা নিজেকে বলে থাকেন, ‘আমি বেশি‌ ভাবি।’ কিন্তু বেশি ভাবলে সমস্যা কোথায় ? রোজকার স্বাভাবিক জীবনে অসুবিধা হলে তবেই সেটি সমস্যা। যখন বেশি ভাবনা আপনাকে মনখারাপে ঠেলে দিচ্ছে, অকারণ দুশ্চিন্তা বাড়িয়ে দিচ্ছে, তখন এটি চিন্তার বিষয়।‌ বেশি চিন্তা কাজের ব্যাঘাত ঘটায়। ভুলভ্রান্তি বাড়িয়ে দেয়। এমনকি বেশি ভাবনাচিন্তার কারণে আশেপাশের মানুষের সঙ্গে সম্পর্কও নষ্ট হতে থাকে। কিছু সহজ উপায়ে এই ভাবনাকে নিয়ন্ত্রণের করা সম্ভব।

বেশি ভাবা বন্ধ করব কী করে ?

মনোসংযোগের অভ্যাস - যে কাজ করছেন, ঠিক তাতেই মনোসংযোগের অভ্যাস করতে হবে।‌ যা দেখছেন, শুনছেন বা বুঝছেন, সেই মুহূর্তে সেটা নিয়েই ভাবা প্র্যাকটিস করতে হবে। সাধারণত একটি কাজের সময় আমরা অন্য কোনও ঘটনার কথা ভাবি। বেশি ভাবনার পথ বন্ধ করতে ওই মুহূর্তে ওই কাজ নিয়েই ভাবার চেষ্টা করুন।

ধ্যান‌ - এই ধ্যানের অর্থ কিছুটা সময় সবরকম চিন্তা ছাড়া থাকা। চোখ বুজে আপনার প্রিয় ঈশ্বর বা বিষয়ের কথা মনে আনুন। কিন্তু ভাবা চলবে না কিছুই।‌ অর্থাৎ যা মনে আনলেন তা শুধু দেখার চেষ্টা করা যাবে। তা নিয়ে কোনও ভাবনা চলবে না। এমনকি অন্য বিষয়ও মনে আনা যাবে না। প্রাথমিকভাবে এই প্রক্রিয়া বেশ জটিল মনে হবে। ১ মিনিট সময়কেই অনন্তকাল মনে হবে। কিন্তু নিয়মিত অভ্যাস করলে বিষয়টি আয়ত্তে আসবে। 

লিখে ফেলা - কাজ করতে করতে মনে যা চিন্তা আসছে পাশে রাখা একটা খাতায় লিখে ফেলুন। অথবা মোবাইলের নোট প্যাডেও লিখতে পারেন। পরে সেই নিয়ে ভাববেন, এমনটা মনে করে কাজে ফিরুন। ফের ভাবনা এলে একই কাজ করুন।

ডিপ ব্রিদিং - মনকে শান্ত করার একটি উপায় এটি। চোখ বুজে নাক দিয়ে বুক ভরে শ্বাস নিন। কিছুক্ষণ পর ধীরে ধীরে মুখ দিয়ে শ্বাস ছাড়ুন। বেশি ভাবনার ফলে মাথা অনেকসময় ভার হয়ে থেকে।‌ ডিপ ব্রিদিং মাথা হালকা করে দেয়।

আরও পড়ুন - Covid Vaccines: কোভিড টিকাতেই বাড়ছে ব্রেন, হার্টের রোগ ? কী জানাল WHO-এর সমীক্ষা

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Cancer: সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
Plague in Russia: নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
Heart Disease : শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ
শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ

ভিডিও

Biman Banerjee: প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
Madan Mitra News | মদনের গলায় রাহুল-প্রিয়ঙ্কার প্রশংসা |
Papiya Sinha Debnath | চলে গেলেন আমাদের সহকর্মী, আমাদের বন্ধু পাপিয়া সিংহ দেবনাথ |
Bikash Ranjan | বিকাশরঞ্জন ভট্টাচার্যের অভিযোগ, আজ ভোরে তাঁর বাড়ি লক্ষ্য় করে মদের বোতল ছোড়া হয়
Sports Quota News | প্রথম ধাপে ৭৮ জনকে চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget