এক্সপ্লোর

World Wildlife Day 2024: ‘বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে’… কেন জরুরি বন্যপ্রাণ সংরক্ষণ ?

World Wildlife Day 2024 Significance: ৩ মার্চ পালন করা হয় বিশ্ব বন্যপ্রাণ দিবস। কেন তাদের সংরক্ষণ জরুরি ?

কলকাতা: নগরসভ্যতা যত বাড়ছে, ততই কমে আসছে গাছপালা। তার সঙ্গে কমছে বন ও বন্যপ্রাণীর সংখ্যাও। বন্যপ্রাণীরা একদিকে শিকার হচ্ছে নগরসভ্যতার, অন্যদিকে চোরাশিকার ও পাচারের। এই সমস্যার কথা মনে করিয়ে দিতেই প্রতি বছর পালন করা হয় বিশ্ব বন্যপ্রাণ দিবস। ৩ মার্চ এই দিনটি পালন করা হয়। 

জীববৈচিত্র্য কেন জরুরি বিশ্বে

মানুষসহ অন্য সব প্রাণীদের নিয়ে এই বিশাল বিশ্ব। বিশাল জীববৈচিত্র্য নিয়েই তৈরি হয়েছে পৃথিবী। কিন্তু কেন এটি দরকার তা প্রথমেই বোঝা জরুরি। বিশ্বের প্রতিটি জীবের খাদ্যাভাস আলাদা। বাঁচার ধরন আলাদা। এক উদ্ভিদ বাদে সকলেই কমবেশি পরভোজী জীব। অর্থাৎ খাবারের জন্য অন্য প্রাণী বা উদ্ভিদের উপর নির্ভর করতে হয়। আর এই সবটা মিলিয়েই তৈরি হয়েছে একটি সুস্থ বাস্ততন্ত্র। সেই বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম বিগড়ে গেলে বিপদে পড়বে মানুষরাও। কারণ মানুষও একইভাবে পরভোজী প্রাণীগোষ্ঠীর মধ্যেই পড়ে।

বিশ্ব বন্যপ্রাণ দিবস 

ওয়াল্ডলাইফের আন্তর্জাতিক সংস্থার তরফে প্রতি বছর এই দিনটি পালন করা হয় ৩ মার্চ। চলতি বছর অর্থাৎ ২০২৪ সালে দিনটি পড়েছে রবিবার। রাষ্ট্রসংঘের তরফে পালিত এই বিশেষ দিনটিতে শুধু প্রাণী নয়, গাছেদের সংরক্ষণের কথাও বলা হয়। কারণ বন্যপ্রাণ বলতে উদ্ভিদদেরও বোঝানো হয়ে থাকে। প্রাণীকূলের পাশাপাশি মানুষের সভ্যতার উন্নয়নের জেরে তারাও সমস্যায় পড়েছে।

বিশ্ব বন্যপ্রাণ দিবসের ভাবনা

প্রতি বছর বিশ্ব বন্যপ্রাণ দিবসের জন্য একটি থিম বা ভাবনা নির্বাচন করা হয়। চলতি বছরেও তেমনই একটি থিম নির্বাচন করা হয়েছে। ২০২৪ সালের থিম হল ‘মানুষ ও পৃথিবীকে সংযুক্ত করা - প্রযুক্তির মাধ্যমে বন্য়প্রাণ সংরক্ষণকে গুরুত্ব দেওয়া’। ডিজিটালের যুগ এখন। সেইপ্রযুক্তিকেই কাজে লাগানোর কথা ভাবা হয়েছে। প্রযুক্তির সাহায্যে সংরক্ষণ করা গেলে আরও উন্নতমানের সংরক্ষণ করা সম্ভব বলেই বিশ্বাস।

বিশ্ব বন্যপ্রাণ দিবসের ইতিহাস

একাধিক সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাষ্ট্রসংঘে এই প্রস্তাব প্রথম এনেছিল থাইল্যান্ড। আনা হয়েছিল ২০১৩ সালে। ওই বছরই ২০ ডিসেম্বর এই দিনটির জন্য একটি প্রস্তাব গৃহীত হয়। ২০১৪ সালের ৩ মার্চ দিনটিকে বিশ্ব বন্যপ্রাণ দিবস হিসেবে পালন করা হয়। প্রসঙ্গত ১৯৭৩ সালে এই দিনেই বন্যপ্রাণ সংরক্ষণের একটি চুক্তি সম্পাদিত হয়। সেই হিসেবেই বেছে নেওয়া হয় ৩ মার্চকে।

আরও পড়ুন - World Hearing Day 2024: শিশুর বধিরতার আশঙ্কা আগাম জানান দেয় OAE টেস্ট, কখন করাবেন ?

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget