এক্সপ্লোর

Chandigarh University: গোপন ভিডিও ফাঁসের ঘটনায় হিমাচলে ধৃত ২৩ বছরের তরুণ, সিমলা থেকে আটক এক যুবকও

Leaked Video: গোপন ভিডিও ফাঁসের ঘটনায় এক ২৩ বছরের তরুণকে গ্রেফতার করল হিমাচল প্রদেশ পুলিশ। একই ঘটনায় সিমলা থেকে ৩১ বছরের এক যুবককে আটক করেছে পঞ্জাব পুলিশ।

চণ্ডীগড়: গোপন ভিডিও (private video) ফাঁসের (leak) ঘটনায় এক ২৩ বছরের তরুণকে (youth) গ্রেফতার (arrest) করল হিমাচল প্রদেশ পুলিশ (himachal pradesh police)। একই ঘটনায় সিমলা থেকে ৩১ বছরের এক যুবককে আটক করেছে পঞ্জাব পুলিশ (punjab police)। যে দ্রুততা ও সংবেদনশীলতা নিয়ে সিমলার এসপি ও তাঁর টিম অভিযুক্তকে ধরেছে, ট্যুইটারে তার প্রশংসা করেন হিমাচল প্রদেশের ডিজিপি। উল্লেখ্য, দিনের শুরুতেই প্রশাসনের তরফে জানানো হয়েছিল, একাধিক নয়, একজন তরুণীরই গোপন ভিডিও প্রকাশ্যে এসেছে। সম্ভবত ওই তরুণী তাঁর প্রেমিকের সঙ্গে ভিডিওটি শেয়ার করেছিলেন।

তোলপাড় চণ্ডীগড়...
সূত্রের খবর, চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ে শনিবার রাত থেকে বিক্ষোভ শুরু হলে পরিস্থিতি খতিয়ে দেখতে আসেন পঞ্জাব পুলিশের এডিজি গুরপ্রীত দেও এবং উচ্চপদস্থ আধিকারিকরা। পরে মোহালির এসএসপি জানান, একাধিক পড়ুয়ার গোপন ভিডিও সংক্রান্ত 'গুজব' ছড়িয়ে পড়াতেই ওই বিক্ষোভ শুরু হয়েছিল। ঘটনা হল, কার্যত একই দাবি করেছিলেন চণ্ডীগড় বিশ্ববিদ্য়ালয় (Chandigarh University) কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের প্রো-চ্যান্সেলর আরএস বাওয়া সঙ্গে আরও বলেছিলেন, সাত ছাত্রী আত্মহত্যার খবরটিও ভিত্তিহীন। কোনও ছাত্রীকে হাসপাতালেও ভর্তি করা হয়নি। তাঁর সংযোজন, একাধিক ছাত্রীর প্রায় ৬০টি এমএমএস পাওয়া গেছে বলে যে খবর ছড়িয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক তদন্তে কোনও ছাত্রীর কাছে এরকম কোনও ভিডিও পাওয়া যায়নি। তবে, এক ছাত্রী ব্যক্তিগত ভিডিও করে প্রেমিকের সঙ্গে তা শেয়ার করেছিলেন।   

প্রাথমিক তদন্তে যা জানা গেল...
অভিযোগ ওঠে, এক ছাত্রী ওই বিশ্বিবিদ্যালয়ের হস্টেলের তাঁর সহপাঠীদের ভিডিও করে হিমাচল প্রদেশের সিমলার এক ব্যক্তির কাছে পাঠাচ্ছিলেন। সেই ব্যক্তি আবার ইন্টারনেটে তার এমএমএস ক্লিপ আপলোড করে। কয়েকজন ছাত্রী সোশাল মিডিয়ায় তাঁদের স্নানের ভিডিও দেখে চমকে ওঠেন ! তা আবার অনলাইনে ঘোরাঘুরি করায় আতঙ্কিত হয়ে পড়েন ছাত্রীরা। এই পরিস্থিতিতে এক ছাত্রী তাঁর স্নানের ভিডিও ভাইরাল হওয়ায় আত্মহত্যার চেষ্টা করেন বলে খবর ছড়ায়। তবে এ ধরনের কোনও ঘটনার কথা অস্বীকার করে পুলিশ। তবে শুধু ওই ছাত্রীই নয়, আরও কয়েকজন ছাত্রী আত্মহত্যার চেষ্টা করেন বলে খবর ছড়ায়। চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ সম্পর্কিত এক অফিসার বলেন, কেউ আত্মহত্যা করেননি। শুধুমাত্র একজন মূর্ছা গিয়েছিলেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাঁর পরিস্থিতি এখন স্থিতিশীল। ঘটনার কথা সাইবার ক্রাইম ব্রাঞ্চে জানানো হয়েছে। এখনও পর্যন্ত যা খবর, তাতে সিমলা থেকে ধৃত ২৩ বছরের ওই তরুণকে পঞ্জাব পুুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তিনি আদতে রোহরুর বাসিন্দা। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর জানান, ওই তরুণের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
R G Kar Case: ২ বছরেও 'অধরা' সুবিচার! আর জি কর কাণ্ডে তদন্ত কতটা এগিয়ে ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী ?
২ বছরেও 'অধরা' সুবিচার! আর জি কর কাণ্ডে তদন্ত কতটা এগিয়ে ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী ?
ABP Ananda Top 10,9 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,9 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget