এক্সপ্লোর

UP child in Liquor Shop : যত কাণ্ড ইউপিতে ! ১০ বছরের ছেলেকে মদ বিক্রিতে বাধ্য করল বাবা

কোভিড মহামারীতে স্কুলছুট ছেলেকে মদ বিক্রিতে বাধ্য করাল বাবা। ১০ বছরের ছেলেকে দিয়েই চলল মদ পরিবেশন। খবর পেয়েই নাবালকের বাবা ও কাকাকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের নিঘাশনে।

লখিমপুর : কোভিড মহামারীতে স্কুলছুট ছেলেকে মদ বিক্রিতে বাধ্য করাল বাবা। ১০ বছরের ছেলেকে দিয়েই চলল মদ পরিবেশন। খবর পেয়েই নাবালকের বাবা ও কাকাকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের নিঘাশনে।

বার বার মদ বিক্রিতে আপত্তি জানিয়েছিল ছেলে। যার জন্য বাবার কাছে মার খেতে হয়েছিল বহুবার। নাবালককে মদ বিক্রিতে বাধ্য করেছিল তার কাকা। সম্প্রতি ১০ বছরের এই ছেলের মদ বিক্রির একটি ভিডিও হাতে আসে পুলিশের। তড়িঘড়ি ব্যবস্থা নেয় নিঘাশন থানার পুলিশ। উদ্ধার করা ওই নাবালককে। গ্রেফতার করা হয়েছে নাবালকের বাবা ও কাকাকে।

পুলিশ জানিয়েছে, করোনার সময় স্কুল যাওয়া বন্ধ করে দেয় ওই নাবালক। এরপরই তাকে মদ বিক্রিতে জোর করতে থাকে বাবা ও কাকা। কথা না শুনলে শুরু হয় মারধর। শেষে বাধ্য হয়েই মদ বিক্রিতে সায় দেয় ছেলে। ইতিমধ্যেই আবগারি ও জেজে আইনে নাবালকের বাবা ও কাকার বিরুদ্ধে মমালা দায়ের করেছে পুলিশ। মায়ের কাছেই ফের ছেলেকে ফিরিয়ে দেওয়া হয়েছে।

নিঘাশন পুলিশ স্টেশনের এসএইচও ডিকে সিং জানিয়েছেন, নাবালকের মদ বিক্রির ভিডিও দেখার পরই অনুসন্ধান শুরু করেন তাঁরা। পরে জানতে পারেন, কৃপাকুন্ড গ্রামে একটি মুদির দোকানে এই বেআইনি মদের আসর বসে। যেখানে দোকানের পিছনে ছোট পানশালায় মদ পরিবশেন করে ১০ বছরের ওই ছেলে। পুলিশি অভিযানের সময় দোকানেই ছিল ছেলের বাবা। বেআইনি মদ তৈরির সময় হাতেনাতে ধরা পড়ে নাবালকের কাকা। ঘটনাস্থল থেকেই পাওয়া যায় ১১৫ লিটারের বেআইনি মদ। পরে যা উদ্ধার করে পুলিশ।

এ প্রসঙ্গে খেরির সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বিজয় ধুল জানিয়েছেন , গত ২ বছর ধরে মুদির দোকানের পিছনে বেআইনি মদের ঠেক চালাত নাবালকের বাবা ও কাকা। তিন ভাই-বোনের মধ্যে সবথেকে ছোট সে। নিয়ম মেনে 'চাইল্ড ওয়েলফেয়ার কমিটি'র কাছে তুলে দেওয়া হয়েছে নাবালককে। ধৃতদের বিরুদ্ধে ৬০/২ ও আবগারি আইনের ২৭২ ধারায় মামলা করা হয়েছে। এ ছাড়াও 'জুভেনাইল জাস্টিস অ্যাক্ট'-এর ৬৮ ধারায় মামলা করা হয়েছে নাবালকের বাবা ও কাকার বিরুদ্ধে। যদিও পরে 'চাইল্ড ওয়েলফেয়ার কমিটি'র সিদ্ধান্তে মায়ের কাছেই ফিরিয়ে দেওয়া হয়েছে ছেলেকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: 'মন ভারাক্রান্ত', কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েই বার্তা ধর্মেন্দ্র প্রধানের
'মন ভারাক্রান্ত', কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েই বার্তা ধর্মেন্দ্র প্রধানের
Sonam Wangchuk : ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, কী লিখলেন সোনম ওয়াংচুক?
ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, কী লিখলেন সোনম ওয়াংচুক?
Dharmendra Pradhan Resignation Live : প্রবল চাপের মুখে ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
প্রবল চাপের মুখে ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
Dharmendra Pradhan Resigned: 'ভীষণ বাচ্চাদের মতো কাজ... দিল্লি পুলিশকে অনুরোধ...', ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর কী বললেন ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাস ?
'ভীষণ বাচ্চাদের মতো কাজ... দিল্লি পুলিশকে অনুরোধ...', ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর কী বললেন ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাস ?

ভিডিও

Abhishek Banerjee: ২৫ লক্ষ টাকা তোলার দাবি, না দিলে রিসর্ট ভাঙচুরের হুমকি, অভিযোগের পাহাড়ে সেবাশ্রয়
Suvendu Adhikari | 'মামলাগুলিতে গুন্ডাদমন আইন প্রয়োগ করা হয়েছে', ধর্মতলাকাণ্ডে হুঙ্কার মুখ্যমন্ত্রীর
Birbhum News: বীরভূমে NIA অভিযান, প্রচুর বিস্ফোরকের হদিশ | NIA Raid | ABP Ananda
Burdwan Medical College | 'কলেজ ক্যাম্পাস, হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা'। নয়া অ্যাডভাইজ়ারি
CJP Protest in Delhi | ইস্তফা দেবেন ধর্মেন্দ্র প্রধান? যন্তর মন্তর জুড়ে আজ কী ছবি? ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget