এক্সপ্লোর

Afghanistan News: বিমানের চাকায় ঝুলেই আফগানিস্তান থেকে ভারতে, দিল্লিতে ধরা পড়ল ‘বিস্ময় বালক’, কারণ জেনে হতবাক সকলে

Afghan Boy Flew to Delhi: রবিবার দিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরের ট্যাক্সিওয়েতে সাদা কুর্তা-পাজামা পরিহিত এক কিশোরকে দেখা যায়।

নয়াদিল্লি: বিমানের চাকা আঁকড়ে এক দেশ থেকে অন্য দেশে পাড়ি। যুদ্ধ পরিস্থিতি থেকে মুক্তি পেতে নয়, বিপর্যয় এড়াতেও নয়, শুধুমাত্র কৌতূহলের বশবর্তী হয়েই এমন কাণ্ড ঘটাল এক কিশোর। বিষয়টি জানাজানি হতেই যদিও তাকে আবার বাড়ি ফেরত পাঠানো হয়েছে। তবে কিশোরের সাহস দেখে তাজ্জব সকলে। (Afghan Boy Flew to Delhi)

রবিবার দিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরের ট্যাক্সিওয়েতে সাদা কুর্তা-পাজামা পরিহিত এক কিশোরকে দেখা যায়। তাকে এদিক ওদিক ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ জাগে কর্মীদের। খবর দেওয়া হয় বিমানবন্দরের সিকিওরিটি অপারেশন্স কন্ট্রোল সেন্টারে। (Afghanistan News)

ওই কিশোরের সঙ্গে কথা বলে জানা যায়, আফগানিস্তানের কুন্দুজের বাসিন্দা ওই কিশোর। Kam Airlines-এর RQ-4401 বিমানে চেপে কাবুল থেকে দিল্লি এসো পৌঁছয় সে। রবিবার  সকাল ১১টা বেজে ১০ মিনিটে বিমান দিল্লিতে এসে নামে। এই টানা দেড় ঘণ্টার যাত্রাপথে বিমানের চাকা ধরে ঝুলে ছিল সে।

কিন্তু ওই কিশোর যে বিমানের চাকায় ঝুলে এতটা পথ পাড়ি দিল, তা কারও নজরে পড়ল না? জানা গিয়েছে, বিমানের পিছনের চাকার মধ্যে এমন ভাবে সেঁধিয়ে গিয়েছিল ওই কিশোর, যে কেউই তাকে দেখতে পাননি। শুধু লাল রংয়ের একটি অডিও স্পিকার ছিল তার হাতে। প্রচণ্ড ঠান্ডার মধ্যেও চাকা আঁকড়ে বসেছিল ওই কিশোর। অক্সিজেনের ঘাটতি সত্ত্বেও নিরাপদেই দিল্লিতে নামে সে। 

খবর পেয়েই ওই কিশোরকে আটক করা হয়। বেশ কয়েক ঘণ্টা ৩ নম্বর টার্মিনালে তাকে জিজ্ঞাসাবাদ করে CISF. ওই কিশোর জানায়, কৌতূহলবশতঅ বিমানের চাকা ধরে ঝুলে পড়েছিল সে। রবিবার বিকেলেই অন্য বিমানে চাপিয়ে ওই কিশোরকে কাবুল ফেরত পাঠানো হয়। লাল রংয়ের অডিও স্পিকারটি আটকে রাখা হলেও, বিমানটিতে তল্লাশি চালিয়ে কিছু পাওয়া যায়নি।

চার বছর আগে আফগানিস্তান থেকে যখন সরে যায় আমেরিকার সেনা, সেই সময়ও বিমানের চাকায় ঝুলে পালানোর চেষ্টা করেন কাবুলের বহু মানুষ, যার পরিণতি হয়েছিল ভয়ঙ্কর। তবে এই ধরনের ঘটনা নতুন কিছু নয়। ২০২৪ সালে ডমিনিকান রিপাবলিক থেকে আমেরিকার ফ্লোরিডায় নামা বিমানের চাকা থেকে দু’টি দেহ উদ্ধার হয়। ২০২৩ সালের ডিসেম্বর মাসে আলজিরিয়ার এক যুবককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়। বিমানের চাকায় ঝুলে প্যারিস রওনা দিয়েছিল সে। ২০২১ সালে গুয়াতেমালানের এক যুবক বিমানের চাকায় ঝুলেই মায়ামিতে নামেন। 

আমেরিকার ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের পরিসংখ্যান বলছে, ১৯৪৭ থেকে ২০২১ সাল পর্যন্ত বিমানের চাকায় চেপে অন্যত্র পালানোর চেষ্টা করেন ১৩২ জন। তবে এক্ষেত্রে মৃত্যুর হার অত্যন্ত বেশি, ৭৭ শতাংশ। কারণ এই ধরনের যাত্রা বেশ ঝুঁকিপূর্ণ এবং দুঃসাধ্যও। আকাশে ওড়ার পর চাকার অংশ ভাঁজ হয়ে গেলেও, অবতরণের সময় চাকায় পিষ্ট হওয়ার ঝুঁকি থাকে। অত উঁচুতে ঠান্ডায়, অক্সিজেনের অভাবেই মৃত্য়ু হতে পারে। শ্রবণশক্তি হারানো, দেহের তরলে অ্যাসিডের মাত্রা বেড়ে যাওয়া, কোমায় চলে যাওয়ার বিপদও রয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annamalai Attacks BJP : 'সব গুজরাতে কেন? ', মোদি-শাহের নীতির তুলোধনা করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি 
'সব গুজরাতে কেন ? ', মোদি-শাহের নীতির তুলোধনা করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি 
Weather Alert: বড় আপডেট হাওয়া অফিসের, গভীর নিম্নচাপ, নাগাড়ে বৃষ্টিতে বানভাসি অবস্থা, আর কতদিন চলবে দুর্যোগ ?
বড় আপডেট হাওয়া অফিসের, গভীর নিম্নচাপ, নাগাড়ে বৃষ্টিতে বানভাসি অবস্থা, আর কতদিন চলবে দুর্যোগ ?
Police Officer Arrested: ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও পুলিশ অফিসার, গ্রেফতার ব্যাঁটরা থানার সাব ইন্সপেক্টর
ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও পুলিশ অফিসার, গ্রেফতার ব্যাঁটরা থানার সাব ইন্সপেক্টর
BJP News : 'মধ্যবিত্তকে লুঠ করা হচ্ছে', বিজেপি থেকে ইস্তফার আগে শেষ মন্তব্যে চাঞ্চল্যকর দাবি কেন্দ্রীয় নেতার
'মধ্যবিত্তকে লুঠ করা হচ্ছে', বিজেপি থেকে ইস্তফার আগে শেষ মন্তব্যে চাঞ্চল্যকর দাবি কেন্দ্রীয় নেতার

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget